Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ ই-মোবিলিটি সামিট ২০২৬
    নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংকটে ধীরগতির ইভি শিল্প

    জুন ২৮, ২০২৬ ৯:২৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) শিল্পের সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সমন্বিত নীতিমালার অভাবে এ খাত প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

    শনিবার ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ই-মোবিলিটি সামিট ২০২৬’-এ বক্তারা বলেন, বিশ্বের অনেক দেশ দ্রুত বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকলেও বাংলাদেশ এখনও অবকাঠামোগত সীমাবদ্ধতায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত চার্জিং স্টেশন না থাকায় সাধারণ মানুষের মধ্যে ইভি ব্যবহারের আগ্রহ প্রত্যাশিতভাবে বাড়ছে না।

    সেমিনারে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ৩২টি ইভি চার্জিং স্টেশনের অনুমোদন দেওয়া হলেও চালু রয়েছে মাত্র ৯টি। ফলে দীর্ঘ ভ্রমণ কিংবা বাণিজ্যিকভাবে ইভি ব্যবহারে এখনও নানা ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে।

    বক্তারা বলেন, শুধু চার্জিং স্টেশন নির্মাণই নয়, বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা, চার্জিং প্রযুক্তির মান নির্ধারণ এবং আমদানিকৃত বৈদ্যুতিক যানবাহনের গুণগত মান তদারকিও জরুরি। একই সঙ্গে ইভি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে কর-সুবিধা ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    তাদের মতে, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, আধুনিক চার্জিং নেটওয়ার্ক গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে।

    বিশেষজ্ঞদের অভিমত, সঠিক পরিকল্পনা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে বৈদ্যুতিক যানবাহন শিল্প দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

    ইভি জ্বালানি পরিবেশ

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার

    স্বল্পমেয়াদি সুকুকে ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ

    রামপুরায় মানবতাবিরোধী অপরাধ
    হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    প্যাকেজ ভ্যাট থেকে সরে আসছে সরকার

    স্বল্পমেয়াদি সুকুকে ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ

    রামপুরায় মানবতাবিরোধী অপরাধ
    হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

    শেষ কর্মদিবসের আগেই বিতর্কে এনবিআর চেয়ারম্যান

    হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    হরমুজ প্রণালি এখনও ইরানের নিয়ন্ত্রণে

    ১১০ কোটি ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

    সংসদে ভূমিকা বনাম মাঠের রাজনীতি—জামায়াতকে নিয়ে বিতর্ক

    বীমা খাতে আস্থা ফেরাতে দরকার ডিজিটাল রূপান্তর ও সুশাসন

    বাংলাদেশ ই-মোবিলিটি সামিট ২০২৬
    নিরবচ্ছিন্ন বিদ্যুতের সংকটে ধীরগতির ইভি শিল্প

    হাসনাতকে ঘিরে প্রশ্ন, জবাবের অপেক্ষায় রাজনৈতিক মহল

    ঋণের স্রোতে স্বস্তির হাওয়া

    মেসির রেকর্ডে জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

    ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে কঙ্গো

    ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানারআপ পর্তুগাল

    ক্রোয়েশিয়ার কাছে হারলেও নকআউটে ঘানা

    বাহরাইনে ড্রোন হামলার অভিযোগ
    হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.