Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ধারাবাহিকভাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমছে

    ডিসেম্বর ৮, ২০২৪ ৪:৫১ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২২ সালের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমছে। সবশেষ গত অক্টোবরে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ শতাংশে। এটি গত ৪০ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২১ সালের মে মাসে সর্বনিম্ন ৭ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
    সংশ্লিষ্টরা জানান, গত দুই বছর ধরে অস্থির ছিল ডলার বাজার। এ সময়ে ডলারের দাম ৮৫ থেকে ১২০ টাকায় পৌঁছেছে। এতে ধারাবাহিকভাবে ডলারের রেট বাড়ছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরাও আমদানি করার ক্ষেত্রে নানা হিসাব কষছেন। আর এ কারণে তখন থেকেই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমছে।

    অর্থনীতিবিদদের মতে, জুলাই-আগস্টের গণ- অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি এখনো স্থিতিশীল হয়নি। এ অনিশ্চিত পরিবেশে নতুন বিনিয়োগ হচ্ছে না। আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদহার বাড়ছে। এতে ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়েছে। তাই উচ্চ সুদে ঋণ নিয়ে বিনিয়োগে আগ্রহী নয় ব্যবসায়ীরা। এতে বেসরকারি খাতের প্রবৃদ্ধি কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের অক্টোবরে ব্যাংক খাতের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৬ হাজার ২০২ কোটি টাকা। গত বছরের একই সময়ে (অক্টোবর-২০২৩) ছিল ১৫ লাখ ২৯ হাজার ৩১৯ কোটি টাকা। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ। যদিও ২০২৩ সালের অক্টোবরে তার আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক শূন্য ৯ শতাংশ প্রবৃদ্ধি ছিল। চলতি বছরের সেপ্টেম্বরে ঋণের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ২০ শতাংশ।

    আওয়ামী লীগ সরকারের আমলে মূল্যস্ফীতি মোকাবিলায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৮০ শতাংশ নির্ধারণ করে মুদ্রানীতি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর সেই মুদ্রানীতি আর পরিবর্তন করা হয়নি। যদিও কয়েকবার নীতিসুদহার বাড়ানো হয়েছে।

    বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অক্টোবরে ৮ দশমিক ৩০ শতাংশ, সেপ্টেম্বরে ৯ দশমিক ৬৯ শতাংশ, আগস্টে ৯ দশমিক ৭৫ শতাংশ, জুলাইয়ে ৯ দশমিক ৮২ শতাংশ, জুনে ১০ দশমিক ৫৭ শতাংশ, মেতে ১১ দশমিক ১ শতাংশ, এপ্রিলে ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। এছাড়া মার্চে ছিল ১২ দশমিক ০৪ শতাংশ, ফেব্রুয়ারিতে ১২ দশমিক ১৪ শতাংশ এবং জানুয়ারিতে ছিল ১২ দশমিক ৬২ শতাংশ।

    ২০২২ সালের প্রথমদিকে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপর ছিল। একই বছরে তা ১৪ শতাংশ পর্যন্ত উঠেছিল। পরে মূল্যস্ফীতির পারদ চড়তে থাকলে তা কমিয়ে আনতে নীতি সুদহার রেপো বাড়ানো হয়। মুদ্রানীতিতে আরো সংকোচনমূলক পদক্ষেপ নেওয়া হয়। এতে ২০২৩ সালের মাঝামাঝি থেকে আবার কমতে শুরু করে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি। এখন তা কমে ৮ শতাংশের ঘরে এসেছে। এরপরও মূল্যস্ফীতি কমানো সম্ভব হচ্ছে না।

    অপরদিকে নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১৪ শতাংশে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, গত মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ। তার আগের মাস অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

    নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ। আগের মাস অক্টোবরে ছিল যথাক্রমে ১২ দশমিক ৬৬ শতাংশ ও ৯ দশমিক ৩৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বরে খাদ্য ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ১০ দশমিক ৭৬ শতাংশ ও ৮ দশমিক ১৬ শতাংশ। ●

    অকা/ব্যাংখা/ই/ সকাল, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.