Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রস্তাবিত বাজেটে নাখোশ বিনিয়োগকারীরা

    জুন ৪, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ17
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৫-২৬ অর্থ বছরের জন্য পেশকৃত বাজেট নিয়ে খুশি হতে পারেননি পুুঁজি বাজারের বিনিয়োগকারীরা। ৩ জুন বাজেট পরবর্তী পুঁজি বাজারের লেনদেনে এ চিত্রই ফুটে ওঠে। যেখানে বাজেট পেশকে সামনে রেখে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে টানা তিন দিন পুঁজি বাজার সূচকের উন্নতি ঘটেছিল সেখানে ৩ জুন ছিল ভিন্ন চিত্র। লেনদেনের শুরু থেকে সূচকের নেতিবাচক আচরণের পাশাপাশি লেনদেনের ধীর গতি বিনিয়োগকারীদের হতাশারই প্রকাশ ঘটায়। এতে দিনশেষে সূচকের যেমন বড় ধরনের অবনতি ঘটে তেমনি হ্রাস পায় লেনদেনও।

    প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ জুন ২৪ দশমিক ৭৯ পয়েন্ট অবনতির শিকার হয়। সকালে ৪ হাজার ৬৮৯ দশমিক ৫২ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি ৩ জুন দিনশেষে ৪ হাজার ৬৬৪ দশমিক ৭৯ পয়েন্টে স্থির হয়। ডিএসইর অন্য দু’টি সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ৯ দশমিক ৫৭ ও ৬ দশমিক ৪১ পয়েন্ট।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকে ছিল মিশ্র আচরণ। এখানে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ও সিএসই-৩০ এ দু’টি সূচকের যথাক্রমে ৩ দশমিক ১০ ও ৬ দশমিক ৩৪ পয়েন্ট উন্নতি ঘটলেও ১ দশমিক ৩১ পয়েন্ট অবনতি ঘটে সিএসসিএক্স সূচকের।

    সূচকের পাশাপার্শি অবনতি ঘটেছে বাজারগুলোর লেনদেনেও। ডিএসইর লেনদেনের প্রথম তিন ঘণ্টা অতিক্রম করার পর মনে হচ্ছিল বাজারটির লেনদেন ২০০ কোটি টাকা ছাড়াবে না। তবে শেষদিকে এসে কিছুটা গতি ফিরলে লেনদেন দাঁড়ায় ২২৯ কোটি টাকা যা সাম্প্রতিক সময়ে ডিএসইর সর্বনিম্ন লেনদেন। ২ জুন বাজেটে পেশের দিন বাজারটির লেনদেন ছিল ২৭৫ কোটি টাকা। চট্টগ্রাম শেয়ার বাজারে ১০ কোটি টাকা থেকে ৯ কোটিতে নেমে আসে লেনদেন।

    পুঁজি বাজার সংশ্লিষ্টরা এহেন বাজার আচরণের কারণ হিসাবে বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোন প্রণোদনা না থাকাকেই দায়ী করেছেন। মঙ্গলবার প্রস্তাবিত বাজেটে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকের জন্য প্রণোদনার পাশাপাশি তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির করহার ব্যবধান বৃদ্ধি করা মোটা দাগে পুঁজি বাজারের জন্য প্রণোদনা হিসাবে দেখা হচ্ছে। কিন্তু এগুলো থেকে সরাসরি বিনিয়োগকারীরা লাভবান হচ্ছেন না। লভ্যাংশ ও মুনাফা আয়ের ওপর কম হার কমালেই তা সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা হিসাবে গণ্য হতো। কিন্তু বাজেটে বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে মনে করেন বিনিয়োগককারীরা। অথচ স্টক এক্সচেঞ্জগুলোর পক্ষ থেকে প্রতি বছরই এ দু’টি বিষয়ে প্রণোদনার সুপারিশ রাখা হয়ে থাকে। অথচ বরাবরই বাজেট প্রস্তাবে তা এড়িয়ে যাওয়া হয়। এবারো তার ব্যতিক্রম নয়। তবে এবারের বাজেটে স্টেক হোল্ডারদের অনেকেই প্রণোদনা পেলেও বঞ্চিত থাকলেন বিনিয়োগকারীরা। আর এটার প্রকাশ ঘটল বাজার আচরণে।

    এ দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩ জুন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ৩ জুন কোম্পানিটির ১৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকার। ১০ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো।

    লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় অন্যগুলো ছিল- ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, ফু-ওয়াং ফুডস, মালেক স্পিনিং এবং স্টান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি।
    এদিন লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টির দর বেড়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে পাট খাতের কোম্পানি সোনালী আঁশের। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ২০ পয়সা বা ৯.২০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৭.৭৮ শতাংশ। আর ৬ টাকা ৩০ পয়সা বা ৬.৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে নর্দান জুট।

    ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ৬.৭৩ শতাংশ, সমতা লেদার ৫.১৯ শতাংশ, জিমিনি সি ফুড ৪.১৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান ৪.০০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্স ৩.৮৯ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৭০ শতাংশ ও সাফকো স্পিনিং ৩.২৬ শতাংশ দর বেড়েছে।

    লেনদেনে অংশ নেয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৯টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯.০৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে এই কোম্পানির শেয়ার। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের দর কমেছে আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৭.৫৮ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৬.৬৭ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনারগাঁও টেক্সটাইল।

    দরপতনের শিকার কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ তালিকায় থাকা অন্যগুলোর মধ্যে যথাক্রমে উত্তরা ফাইন্যান্স ৬.৪২ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ৬.০৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৪.৯১ শতাংশ, জিল বাংলা সুগার মিলস ৪.৮৩ শতাংশ,শাশা ডেনিমস ৪.৬৯ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪.৪৮ শতাংশ ও ভিএফএস থ্রেড ৪.৪১ শতাংশ দর কমেছে। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.