Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি
    ভারত থেকে আমদানি বাড়াবে রাশিয়া

    অক্টোবর ৫, ২০২৫ ১১:১১ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    বাণিজ্যঘাটতি কমাতে নতুন কৌশল তৈরির নির্দেশ পুতিনে। এর অংশ হিসেবে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ আমদানির পরিকল্পনা করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত। এতে দুই দেশের বাণিজ্যবৈষম্য বেড়েছে। তা দূর করতেই এই পদপে নেওয়া হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

    ডিসেম্বর মাসের শুরুতে ভারত সফর করবেন পুতিন। তার কয়েক মাস আগেই এ রকম ঘোষণা এল। সেই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বার্ষিক শীর্ষ বৈঠক হওয়ার কথা পুতিনের। ঘটনাটি গুরুত্বপূর্ণ, কেননা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘটনায় ভূরাজনীতি নতুন মোড় নিচ্ছে। এই ৫০ শতাংশ শুল্কের ২৫ শতাংশ আমদানি শুল্ক, বাকি ২৫ শতাংশ শুল্ক রুশ তেল আমদানির শাস্তি।

    পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে ভারতের যে তি হচ্ছে, তা রাশিয়া থেকে তেল আমদানি করে পুষিয়ে নেওয়া সম্ভব। একই সঙ্গে এতে ভারতের সার্বভৌম মর্যাদা আরও উজ্জ্বল হবে। তিনি সম্প্রতি দণি রাশিয়ার কৃষ্ণসাগর তীরের শহর সোচিতে অনুষ্ঠিত ভালদাই আন্তর্জাতিক ফোরামে এ মন্তব্য করেন। নিরাপত্তা ও ভূরাজনীতিবিষয়ক এই ফোরামে ভারতসহ ১৪০টি দেশের বিশেষজ্ঞরা অংশ নেন।

    পুতিন আরও বলেন, রুশ-ভারত বাণিজ্যে ভারসাম্য আনতে রাশিয়া ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ আমদানি করতে পারে। তাঁর ভাষায়, ভারত থেকে আরও কৃষিপণ্য কেনা সম্ভব। ওষুধ ও ফার্মাসিউটিক্যালস খাতেও কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা টাসকে উদ্ধৃত করে ভারতের পিটিআই জানিয়েছে, পুতিন বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। যেমন ভারতসহ ‘বন্ধু ও অংশীদারদের’ সঙ্গে সহযোগিতার সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করতে এবং কীভাবে রাশিয়া বাণিজ্য ও অন্যান্য েেত্র ভারসাম্য আনতে পারে, সেই বিষয়ে প্রস্তাব তৈরি।
    রাশিয়া-ভারত অর্থনৈতিক অংশীদারত্বের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করলেও পুতিন স্বীকার করেন, কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো সমাধান না হলে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাবে না। তুলনামূলক পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ৬৮ বিলিয়ন বা ৬ হাজার ৮০০ কোটি ডলার, বেলারুশের সঙ্গে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলার। কিন্তু ভারতের জনসংখ্যা ১৫০ কোটি আর বেলারুশের মাত্র এক কোটি। এই পার্থক্য প্রকৃত সম্ভাবনার প্রতিফলন নয় বলে মন্তব্য করেন তিনি।

    ২০২৪-২৫ অর্থ বছরে রাশিয়া-ভারতের দ্বিপীয় বাণিজ্য হয়েছে ৬৮ দশমিক ৭ বিলিয়ন বা ৬ হাজার ৮৭০ কোটি ডলারের। এ সময় ভারত রাশিয়ায় রফতানি করেছে প্রায় ৪ দশমিক ৮৮ বিলিয়ন বা ৪৮৮ কোটি ডলারের পণ্য; দেশটি থেকে আমদানি করেছে ৬৩ দশমিক ৮৪ বিলিয়ন বা ৬ হাজার ৩৮৪ কোটি ডলারের পণ্য। অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি আছে ৫৮ দশমিক ৯৬ বিলিয়ন বা ৫ হাজার ৮৯৬ কোটি ডলারের।

    পুতিন আরও বলেন, প্রকৃত সুযোগ কাজে লাগাতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে। অর্থায়ন, লজিস্টিক ও পেমেন্ট ব্যবস্থার সমস্যাগুলো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভøাদিমির পুতিন।

    রুশ প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে আমাদের কখনো রাষ্ট্রীয় বিরোধ বা উত্তেজনা ছিল না। কখনোই না। দুই দেশ সব সময়ই একে অপরের সংবেদনশীল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এসেছে।

    ভারত ও রাশিয়ার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে পুতিন বলেন, ‘ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই এই সম্পর্কের সূচনা। ভারতের মানুষ এখনো সেটা মনে রেখেছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং ভারতীয়দের কাছে তার মূল্যও আছে। ভারত এই বন্ধুত্ব ভুলে যায়নি, সে কারণে রাশিয়া ভারতের কাছে কৃতজ্ঞ।’

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে পুতিন বলেন, তাদের মধ্যকার সম্পর্ক ‘পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার’। মোদিকে তিনি নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ভারসাম্যপূর্ণ, প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক নেতা। ভারতেও সবাই এটা জানে।

    যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও রুশ তেল আমদানি চালিয়ে যাওয়ার ভারতের সিদ্ধান্তকে তিনি ‘স্বাধীন ও সাহসী অবস্থান’ হিসেবে আখ্যা দেন।

    ৫০ শতাংশ শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। তা সত্ত্বেও দেশ দুটির মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র আবারও বলেছে, বাণিজ্যচুক্তি করতে হলে ভারতকে রাশিয়ার তেল কেনা কমাতে হবে। দুই দেশের বাণিজ্যচুক্তির জন্য এটি গুরুত্বপূর্ণ শর্ত। খবর রয়টার্সের

    তারা মনে করছে, ভারত তেল কিনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে। যদিও ভারত একা নয়, চীনসহ অনেক দেশই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে; শাস্তিমূলক ব্যবস্থা কেবল ভারতের বিরুদ্ধেই নেওয়া হয়েছে। ●

    অকা/বিবা/ফর/রাত/৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.