Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে – গভর্নর

    ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ২:১৭ অপরাহ্ণUpdated:ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ35
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত ডিসেম্বর অবধি স্থিতিভিত্তিক বিভিন্ন উপাত্ত তুলে ধরে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আমি আগেই বলেছিলাম শ্রেণিকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না; অন্তত আপতত যাবে। যে নতুন তথ্য আসছে তাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। বর্তমান প্রান্তিকে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ২০ দশমিক ২০ শতাংশ। সেপ্টেম্বর তা ছিল ১৬ দশমিক ৯৩ শতাংশ। শ্রেণিকৃত ঋণের পরিমাণ টাকার অংকে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ দশমিক ৮৬ কোটি টাকা; যা সেপ্টেম্বরে ছিল ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা। এটা আরো বাড়বে। তিনি বলেন, শ্রেণিকৃত ঋণের যে চূড়া সেটা সর্বোচ্চ পর্যায়ে পৌছায়নি। সেটা কমাতে আরো সময় লাগবে। এ ব্যাপারে আইনগত কিছু পরিবর্তন হচ্ছে। শ্রেণিকৃত ঋণ হিসাব তৈরির সময়কাল আগে ১৮০ দিন ছিল তা ৯০ দিন করা হচ্ছে।
    আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংকিং খাত নিয়ে আরো কিছু শংকা আছে! আমানত প্রবৃদ্ধির হার ৭-৮ শতাংশ যেটা তা গ্রহণযোগ্য নয়। এখানে কাজ করতে হবে। জনগণের কাছে ব্যাংকিং খাতের আস্থা ফিরিয়ে আনতে হবে। ব্যালেন্স অফ পেমেন্টের উদ্ধৃত্ত ও বৈদেশিক মুদ্রার সঞ্চিতি আরো বাড়তে পারলে আস্থা আনা সম্ভব। তিনি আশ্বস্ত করে বলেন, ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না।
    ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক এর গভর্নর ড. আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।
    বাংলাদেশ ব্যাংক এর মূল ভবনের ৪ তলায় অবস্থিত পদস্থ নির্বাহী কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংক এর গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেন, বিশ্বের সকল কেন্দ্রীয় ব্যাংকে বাইরের কেউ ঢুকতে পারে না। এটা নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়। এ ক্ষেত্রে আমার করণীয় নেই। বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিক তখন বলেন, অতীতে সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংক প্রবেশে প্রথম প্রথম প্রতিবন্ধকতা থাকলেও পরে তা শিথিল করে দেওয়া হয়। নিকট অতীতের গভর্নরের কার্যকালে সাংবাদিকদের তথ্য ও উপাত্ত সংগ্রহে বাংলাদেশ ব্যাংক প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় বিষয়টিতো তেমনই; সাংবাদিকের এমন যুক্তিতে গভর্নর রেগে গিয়ে বলেন, তুলনা করবেন না। তিনি বলেন, নিরাপত্তা বিষয়তো সাংবাদিকদের জন্য নয়: আমিতো বলিনি সাংবাদিক আসতে দেওয়া হবে না। সকলের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, আমরা কী হুমকি ধমকি পাচ্ছি না; আমাদের পরিবার নিয়ে কী কথাবার্তা হচ্ছে না? আমার পরিবার নিয়েও হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। নিকট অতীতের গভর্নরের নাম উচ্চারণ করে একজন সাংবাদিক বলেন, তখন নিষেধাজ্ঞা ছিল এখন কেন! এ কথায় ক্ষিপ্ত হয়ে গভর্নর বলেন, তালুকদার সাহেব নিয়ম করেছেন; আমি আহসান মনসুর করলাম।
    সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর নূরুন নাহার ও ড. মো. হাবিবুর রহমানসহ কজন উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ●
    অকা/ব্যাংখা/প্র/সন্ধ্যা/২৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    ঋণ ও অগ্রিম নিরাপত্তা বাংলাদেশ ব্যাংক শ্রেণিকৃত ঋণ

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.