Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    জুলাই ২৫, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    টানা ৩৬ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক সাফল্যের দাবি করেছে নবগঠিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। ডাক্তারি ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মুখে শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর শনিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি।

    সিজেপির উত্থানের পেছনে রয়েছে একটি বিতর্কিত মন্তব্য। গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার ও আন্দোলনরত তরুণদের ‘আরশোলা’ ও ‘সমাজের পরজীবী’ বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের প্রতিবাদে এবং ব্যঙ্গাত্মক প্রতীক হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্ল্যাটফর্ম চালু হয়। বস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম অল্প সময়ের মধ্যেই দেশজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    পরবর্তীতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার্থীদের ক্ষোভ এবং একের পর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার জেরে অনলাইন আন্দোলন রূপ নেয় রাজপথের বিক্ষোভে। রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে হাজারো শিক্ষার্থী ও তরুণ এতে অংশ নেন।

    আন্দোলন চলাকালে একাধিকবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। জুনের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আন্দোলনে যোগ দেন শিক্ষাবিষয়ক কর্মী সোনম ওয়াংচুক, যিনি টানা ২৬ দিন অনশন করেন। সরকারের কঠোর অবস্থান, গ্রেপ্তার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কটূক্তির পরও কর্মসূচি অব্যাহত রাখেন বিক্ষোভকারীরা।

    শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আশ্বাস এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে বলে ঘোষণা দেয় সিজেপি।

    সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “আমাদের ‘আরশোলা’ বলে অপমান করা হয়েছিল। সেই অপমানই দেশের তরুণদের একত্রিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালে পরিবর্তন সম্ভব—এই আন্দোলন সেটিই প্রমাণ করেছে।”

    তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্যেই আন্দোলনের সব দাবি পূরণ হয়েছে বলে মনে করছে না সংগঠনটি। তারা নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের জন্য সরকারের প্রকাশ্য ক্ষমা প্রার্থনার দাবিও পুনর্ব্যক্ত করেছে।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    ভারত মোদি সিজেপি

    এই বিষয়ে আরও সংবাদ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.