Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বেড়েছে

    এপ্রিল ২৪, ২০২৩ ৫:৩২ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ২৪, ২০২৩ ৫:৩২ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ৩৪.৭৪ শতাংশ বেড়ে ৬.৪৪  বিলিয়ন হয়েছে। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ৪.৭৮ বিলিয়ন ডলার।

    প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ায় পোশাক রফতানি বেড়েছে সবচেয়ে বেশি। এরমধ্যে জাপানে ৪৩.৭৯ শতাংশ রফতানি বেড়ে ১.২২ বিলিয়ন ডলার হয়েছে, ভারতে ৫৮.৩৮ শতাংশ বেড়ে ৮৩০.৫১ মিলিয়ন এবং অস্ট্রেলিয়ায় ৪২.২২ শতাংশ বেড়ে ৮৮৯.৮৮ মিলিয়ন ডলার আয় হয়েছে।

    ব্রাজিল, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অপ্রচলিত বাজারগুলোতেও তৈরি পোশাক রফতানি বেড়েছে। ব্রাজিলে ৭৩.১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আয় হয়েছে ১২৭.৮৮ মিলিয়ন, দক্ষিণ কোরিয়ায় ৩৪.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৪৯.৫৫ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাতে ১৫.৭৭ শতাংশ রফতানি বেড়ে ২৩০.৪৩ মিলিয়ন ডলার আয় হয়েছে।

    এদিকে, ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রচলিত-অপ্রচলিত উভয় বাজারে মোট পোশাক রফতানি ১২.১৭ শতাংশ বেড়ে ৩৫.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছর ২০২১-২২ সালের একই সময়ে এ খাত থেকে আয় হয়েছিল ৩১.৪৩ বিলিয়ন ডলার।

    এ রফতানি আয়ের ৪৯.৯৬ শতাংশ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বাজার থেকে, ১৭.৭৬ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ১০.৯১ শতাংশ যুক্তরাজ্য থেকে, ৩.০৯ শতাংশ কানাডা থেকে এবং অন্যান্য অপ্রচলিত বাজার থেকে হয়েছে ১৮.২৮ শতাংশ।

    ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চের ১৫.৭৫ বিলিয়ন ডলারের তুলনায় ১১.৭৮ শতাংশ বেড়ে ১৭.৬১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    তবে ইইউ-এর প্রধান বাজারগুলোর মধ্যে জার্মানিতে পোশাক রফতানি ৪.১৬ শতাংশ কমে ৫.১৪ বিলিয়ন হয়েছে। একই সময়ে ফ্রান্স এবং স্পেনে আরএমজি পণ্য রফতানি যথাক্রমে ২৫.২৩ শতাংশ এবং ১৮.৮২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, পোল্যান্ডে পোশাক রফতানি কমেছে ১৪.৮৬ শতাংশ।

    উল্লিখিত সময়ে ৫.০১ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬.২৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানি হয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে ১৪.০৪ শতাংশ রফতানির মাধ্যমে ৩.৮৪ বিলিয়ন এবং কানাডায় ১৭.৬৮ শতাংশ নিয়ে রফতানি দাঁড়িয়েছে ১.০৮ বিলিয়ন ডলারে।

    বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "বিজিএমইএ নতুন বাজার অনুসন্ধানে কাজ করে যাচ্ছে, পাশাপাশি ব্যবসাকে আরও সহজ করতে এবং এর সুবিধার্থে নীতি সংস্কারে কাজ করছে।"

    "আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সময় এসেছে এই শিল্পে নতুন পণ্য নিয়ে আসার, নতুন বাজারের সামনে আমাদের সক্ষমতা তুলে ধরার। এর মাধ্যমে আমরা এই খাতের  প্রবৃদ্ধিকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারবো," যোগ করেন তিনি।

    অকা/তৈপোখা/ সকাল, ১৯ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ 

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অপ্রচলিত বাজারে পোশাক রফতানি বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.