Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    মে ২৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    আসন্ন জাতীয় বাজেটে অফশোর ঋণের সুদ পরিশোধের ওপর পুনরায় ২০ শতাংশ কর আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুনে উপস্থাপিত হতে যাওয়া অর্থ বিলেই এ সংক্রান্ত প্রস্তাব অন্তর্ভুক্ত হতে পারে।

    অফশোর ঋণ বলতে বিদেশে অবস্থিত কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে নেওয়া ঋণকে বোঝায়। ব্যবসা ও শিল্প খাতে দীর্ঘদিন ধরেই এ ধরনের ঋণ বৈদেশিক অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

    এর আগে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অফশোর ঋণের সুদের ওপর কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ব্যাংক খাতের আপত্তি ও চাপের মুখে পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। পরবর্তীতে ২০২৪ সালের ২২ এপ্রিল জারি করা একটি এসআরও’র মাধ্যমে এ কর থেকে অব্যাহতি দেওয়া হয়।

    বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিদেশি ঋণের সুদের ওপর কর পুনর্বহালের বিষয়ে নীতিগত সম্মতি ইতোমধ্যে পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতায় সরকার আবারও কর আরোপের পথে হাঁটতে পারে।

    সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অতীতে কর ছাড় দেওয়ার পেছনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট বড় কারণ ছিল। তখন বিদেশি তহবিল আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি আগের তুলনায় ভিন্ন হওয়ায় সরকার নতুন করে রাজস্ব কাঠামো পর্যালোচনা করছে।

    কর বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, স্থানীয় ও বিদেশি ঋণের ক্ষেত্রে সমতা আনতেই অফশোর ঋণের সুদের ওপর কর আরোপ প্রয়োজন। এসএমএসি অ্যাডভাইজরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশীষ বড়ুয়ার মতে, স্থানীয় ব্যাংক ঋণের সুদে কর প্রযোজ্য হলেও বিদেশি ঋণের সুদ করমুক্ত থাকলে তা বৈষম্যের সৃষ্টি করে। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএএ) থাকায় বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ দেশে এই কর সমন্বয়ের সুযোগ পাবে।

    তবে ব্যবসায়ী ও ব্যাংকারদের বড় একটি অংশ এ উদ্যোগকে উদ্বেগের চোখে দেখছেন। তাদের আশঙ্কা, কর আরোপ করা হলে বিদেশি ঋণের ব্যয় বেড়ে যাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে শিল্প ও অবকাঠামো প্রকল্পের ওপর।

    ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, বিদেশি ঋণের সুদের ওপর কর আরোপ করলে ঋণদাতারা বাড়তি সুদ চাপিয়ে দিতে পারে। এতে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বিনিয়োগকারীদের ওপর নতুন চাপ তৈরি হবে। তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের অফশোর ঋণের পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।

    একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তার মতে, অতিরিক্ত করের কারণে বিদেশি ঋণদাতারা বাংলাদেশে অর্থায়নে আগ্রহ হারাতে পারেন। এতে বৈদেশিক তহবিলের প্রাপ্যতা কমে যাওয়ার পাশাপাশি ঋণের সুদের হারও বেড়ে যেতে পারে।

    খাতসংশ্লিষ্টদের মতে, এমন এক সময়ে এই কর আরোপের চিন্তা করা হচ্ছে, যখন ব্যবসায়ীরা উচ্চ সুদহার, ডলার সংকট এবং উৎপাদন ব্যয়ের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন। ফলে নতুন কর নীতি শিল্প ও বিনিয়োগ পরিবেশে কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.