Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অব্যাহত পতনে বেসামাল বিনিয়োগকারীরা

    জানুয়ারি ১২, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    নতুন বছরে শেয়ার বাজার ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। শেয়ার বাজার উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নানামুখী উদ্যোগের পরও থামছে না দর পতন। এমন পরিস্থিতিতে অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা নেমে এসেছে।

    ১২ ডিসেম্বর দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় টাকার পরিমাণে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে ১২ ডিসেম্বর উভয় শেয়ার বাজারে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম ছিল নিম্নমুখী। ১২ ডিসেম্বর দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ দশমিক ২০ পয়েন্ট কমেছে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান ছিল ৫ হাজার ১৫৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে। এ দিকে ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯০৭ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

    ১২ ডিসেম্বর ডিএসইতে মোট ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ২৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির। এ দিকে গতকাল ডিএসইতে মোট ৩৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    ১২ ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ২৫ পয়েন্ট কমেছে। দিন শেষে সিএসসিএক্স সূচকের অবস্থান ছিল ৮ হাজার ৭৮৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৪ দশমিক ১৩ পয়েন্ট। দিনশেষে সিএএসপিআইর অবস্থান ছিল ১৪ হাজার ৪৪৫ পয়েন্টে। শরিয়াহ সূচক শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৯৩২ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। এবং সিএসই ৩০ সূচক ৪৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করছে। ১২ ডিসেম্বর সিএসইতে ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৯টি কোম্পানির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির। দিন শেষে সিএসইতে ৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হাতবদল ৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    শেয়ার কিনবেন ইবনে সিনার মনোনীত পরিচালক- শেয়ার বাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একজন মনোনীত পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ১২ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যে দেখা যায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একজন মনোনীত পরিচালক এ কে এম সদরুল ইসলাম। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ৫১৫টি শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেট থেকে বর্তমান বাজারদরে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কোম্পানিটির এই মনোনীত পরিচালক।

    দরপতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক- ১২ ডিসেম্বর দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৭ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডসের দর কমেছে আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬৮ শতাংশ। আর ৭ দশমিক ৫৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ। এ ছাড়া ১২ ডিসেম্বর ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ বে লিজিং, ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড, ফনিক্স ফাইন্যান্স, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, ফারইস্ট ফাইন্যান্স, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও প্যাসিফিক ডেনিম্স।

    দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স- ১২ ডিসেম্বর দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। গতকাল ডিএসইতে খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ১৬ শতাংশ। আর ৭ দশমিক ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এ ছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, এইচ আর টেক্সটাইল, আফতাব অটোজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও রানার অটো।

    লেনদেনের শীর্ষে ফাইন ফুডস- ১২ ডিসেম্বর দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। গতকাল কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

    লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩ লাখ টাকার। আর ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ আফতাব অটোমোবাইলস লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিএসসি, গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.