Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইতিবাচক পথে বছর শেষ করল পুঁজি বাজার

    ডিসেম্বর ৩০, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ32
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বড় ধরনের কোনো উন্নতি না হলেও ইতিবাচক পথে থেকেই বছর শেষ করল দেশের পুুঁজি বাজার। তবে খুব একটা ভালো বলা যাবে না এ ইতিবাচক পথকে। কারণ লেনদেন কমেছে দুই বাজারে। বেশিরভাগ কোম্পানি দর পতনে ছিল। সূচক কিছুটা ফেরাতে শেয়ার কেনার চাপ ৫৮ শতাংশ এবং বিক্রির চাপ ৪২ শতাংশ ছিল। ডিএসইতে ০.১১ শতাংশ মূলধন বেড়েছে। এর আগে টানা তিন কর্মদিবস পতনের পর ২৬ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর উত্থান হয়েছে শেয়ার বাজারে। টানা তিন কর্মদিবস শেয়ার বাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। তবে শেষ তিন কর্মদিবস উত্থানে শেয়ারবাজারে ফিরেছে ৪৭ পয়েন্ট। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ।

    ডিএসইতে ৩০ ডিসেম্বর মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়। তবে বেলা একটার পর সূচক সর্বনিম্নে নেমে আসে। ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইএক্স ১৫.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করে পাঁচ হাজার ২২০ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৯ পয়েন্টে আর ‘ডিএসই-৩০’ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৯ পয়েন্টে চলে আসে। একই সময়ে ডিএসইতে মোট ১০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

    আর দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১.৬৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২১৬.৪৪ পয়েন্টে, ডিএসইএস ২.৫৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬৮.৯০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৯.৭৩ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে ১১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৬১৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে মোট ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ২১১ টাকায়। ২৯ ডিসেম্বর লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার। লেনদেন ৫০ লাখ টাকার বা ০.১৩ শতাংশ কমেছে। লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টির বা ৩৫.৭৬ শতাংশের, কমেছে ১৮৪টির বা ৪৬.৩৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৮৮ শতাংশের।

    ব্লক মার্কেটে ২৭ কোম্পানি- আর ডিএসইর ব্লক মার্কেটে ৩০ ডিসেম্বর ২৭টি কোম্পানির ২৯ লাখ ৮১ হাজার ৪২৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার ৩০ ডিসেম্বরের বাজার মূল্য ছিল মোট ১৪ কোটি ৬ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো- সানলাইফ ইন্সুরেন্স, রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা এবং ফাইন ফুডস লিমিটেড। এ সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকারও বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সানলাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির দুই কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রিলায়ান্স ওয়ান দ্য স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের দুই কোটি আট লাখ ৮১ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর এক কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে লাভেলো আইসক্রিম। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিচ হ্যাচারির এক কোটি ১০ লাখ ১৮ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯৭ লাখ ২০ হাজার টাকার, বিকন ফার্মার ৯৬ লাখ ৬০ হাজার টাকার এবং ফাইন ফুডস লিমিটেডের ৮৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    টাকায় লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ ১০-ডিএসইতে ৩০ ডিসেম্বর সবচেয়ে বেশি দর বেড়েছে লিনডে বাংলাদেশ লিমিটেডের। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। তালিকায় থাকা শাশা ডেনিমসের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.৬৮ শতাংশ। আর ৪ টাকা বা ৪.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকায় এডিএন টেলিকম লিমিটেড। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে হাক্কানি পাল্পের ৪.৮১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৪.৮০ শতাংশ, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের ৪.৬০ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৪.৩৪ শতাংশ, বিচ হ্যাচারির ৪.৩২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪.১২ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

    আর সবচেয়ে বেশি দর কমেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার। শীর্ষ তালিকায় থাকা আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.১৮ শতাংশ। আর ১০ পয়সা বা ৪.৩৪ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকায় জায়গা নিয়েছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৪.২৩ শতাংশ, এইচ.আর টেক্সটাইলের ৩.৮১ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৮০ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৭৭ শতাংশ, ডরিন পাওয়ারের ৩.৬২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩.৩৩ শতাংশ এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩.২২ শতাংশ কমেছে।

    ডিএসইতে ৩০ ডিসেম্বর লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ ৮১ হাজার টাকার। ১১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় উঠে এসেছে রূপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানি মধ্যে রয়েছে ফাইন ফুডস, পূবালী ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিটি ব্যাংক, লিনডে বাংলাদেশ, লাভেলো আইসক্রিম এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

    সিএসইতেও লেনদেনের পতন- চট্টগ্রাম স্টক বা সিএসইতে ৩০ ডিসেম্বর আঠারো লাখ ৩০ হাজার ৩৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ৪ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৪ টাকায়, যা রোববার থেকে ৬৪ লাখ টাকা কম। ওই দিন চার কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়। সিএসইতে লেনদেন হওয়া ২১০ প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৩টির, দর কমেছে ১০০টির এবং দর পরিবর্তন হয়নি ২৭টির। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৬ পয়েন্টে।

    বেক্সিমকো, সাইফ পাওয়ার ও জেনেক্সের বি ক্যাটাগরিতে নামল- পুঁজি বাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। কোম্পানি তিনটি হলো বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ারটেক এবং জেনেক্স ইনফোসিস। সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ায় বেক্সিমকোকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে। আর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় সাইফ পাওয়ারটেককে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে। অন্য দিকে সমাপ্ত বছরে জেনেক্স ইনফোসিস বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে কোম্পানিটির কার্যক্রম ‘বি’ ক্যাটাগরিতে হবে। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.