Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চায়না দুয়ারি জালে বিপন্ন নীলফামারীর মৎস্য ও জীববৈচিত্র্য

    জুলাই ২০, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ31
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    ফজল কাদির, নীলফামারী

    নদনদী ও খাল-বিলের মৎস্য ও জীববৈচিত্র্য নানা কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে। এর মধ্যে এক ধরনের চায়না রিং জালের ব্যবহার দেশীয় মাছ বিলুপ্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলভেদে এটি চায়না দুয়ারি, রিং জাল ও ম্যাজিক জাল, নামেও পরিচিত। ব্যবহারবিধি ও প্রাচুর্য সহজ হওয়ায় নীলফামারীর জেলেদের পাশাপাশি মৌসুমি মাছ শিকারি এবং সাধারণ মানুষও এর ব্যবহার করেছে যত্রতত্র। অবৈধ এই জাল ধ্বংসে সীমিত প্রশাসনিক অভিযান, নজরদারি এবং সচেতনতা বৃদ্ধির উৎসাহী কার্যক্রম যথেষ্ট অপ্রতুল।

    নিষিদ্ধ চায়না দুয়ারি রিং বিশিষ্ট জাল সাধারণত এক থেকে দেড় ফুট উচ্চতা ও ৬০ থেকে ৯০ ফুট দৈর্ঘ্যের এবং ক্ষুদ্র ফাঁস বিশিষ্ট হয়। এটি লোহার রডের রিং দিয়ে খোপ আকারে বাক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি। এ জালে অসংখ্য প্রবেশমুখ থাকায় দুদিক থেকেই মাছ ঢুকতে পারে। জালের ফাঁস ছোট হওয়ায় ছোট কোনো মাছই এর থেকে রেহাই পায় না।

    নীলফামারীতে চায়না দুয়ারি রিং জালের ফাঁদে উজাড় হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ যেমন পুঁটি, খলিশা, টাকি, চিংড়ি, ট্যাংরা, শিং, মাগুর, চেলা, ডানকিনা, মলা, ঢেলা, বৈরালী, কাজলী, পাবদা, শোল ইত্যাদি। এতে ছোট পোনা আটকা পড়ে যা ফেলে দেন শিকারিরা। বিশেষ করে এটাতে ডিমওয়ালা মাছ ধরা পড়ায় স্বাভাবিক প্রজনন, বংশ বিস্তার ও বৃদ্ধি হুমকিতে পড়েছে। এ ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন জলজপ্রাণী যেমন কাঁকড়া, সাপ, কুঁচিয়া, ব্যাঙ, ঝিনুক, শামুক, পোকামাকড়, কচ্ছপ, অণুজীব ইত্যাদির জীবনযাত্রাও এতে মারাত্বক বাঁধাগ্রস্ত হচ্ছে।

    আকার ও মানভেদে একটি চায়না জালের দাম দুই থেকে দশ হাজার টাকা। কম দাম ও সহজলভ্যতার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়েছে নীলফামারী প্রত্যন্ত এলাকায়। নীলফামারীর ঢেলাপীর, মীরগঞ্জ, ট্যাংগনমারী বাজার, খেরকেটি বাজার, টেপারহাট, নাউতারা, কিশোরগঞ্জের রাজিব, শৈলমারী আদর্শবাজার সহ বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি চলে এই জালের। এমনকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দূর-দূরান্ত থেকে অনায়াসে গোপনে এই জাল ঢুকে পড়ছে প্রত্যন্ত এলাকায়। এর মধ্যে নীলফামারী জেলার মধ্যে তিস্তা, বুড়িতিস্তা, চাড়ালকাটা, বুড়িখোড়া, ধুম, বামনডাঙ্গা, পাঙ্গা, কুমলাই, নাউতারা, যমুনেশ্বরী, ইছামতি, খড়খড়িয়া, ধাইজান ও চিকলী নদীতে অসংখ্য চায়না দুয়ারী জাল ব্যবহার হয়। নীলফামারীর সদর উপজেলার পচানালা বিল, চিংড়ীমারী বিল, ডোমারের চওড়ার বিল, জলঢাকা উপজেলার মইয়া বিল, বাকডোকরা বিল ও গাবরোল বিল, কিশোরগঞ্জ উপজেলার বাফলা বিল, ভেস্যিমারী বিল, কঞ্চনার বিল, মৌয়ামারী বিল, যমুনেশ্বরী বিল ও চেচুরাবাড়ীর বিল, ডিমলা উপজেলার তেলস্নাই বিল ও পাগলা বিল, সৈয়দপুর উপজেলার কয়া বিল, ধলাগাছের বিল ও পচাঁনালা খালে শত শত চায়না জাল ব্যবহার করে প্রাকৃতিক মাছ ও জীববৈচিত্র্য অবাধে ধ্বংস করছে পেশাদার ও অপেশাদার মৎসজীবিরা।
    ডিমলা বালাপাড়া গ্রামের ময়েজ উদ্দিন বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আমিষের চাহিদা পূরণে মাছই একমাত্র উপাদান। একটা সময়ে নদীনালা, খালবিলে দেশীয় মাছের প্রাচুর্য ছিল। চায়না জালের কারণে বাঙালির জৌলুস হারিয়ে যেতে বসেছে।

    কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি বাফলা গ্রামের আফছার আলী বাদাউ বলেন, চায়না জালের প্রভাবে প্রাকৃতিক মাছের প্রাচুর্য কমছে। বিশেষ করে পানি বৃদ্ধি ও মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ এই চায়না জালে নিধন হচ্ছে। এতে ক্রমেই মাছ শূন্য হয়ে পড়ছে জলাশয়। এসব জাল বন্ধ না হলে মৎস্য ভান্ডারে বিপর্যয় নেমে আসার শঙ্কা রয়েছে।

    জলঢাকা উপজেলার রাজারহাট গ্রামের মঞ্জুর রহমান বলেন, এমন কোনো মাছ নেই যা এই জালে ধরা পড়ে না। যেখানেই একটু পানি জমেছে সেখানেই এই জাল পাতা হচ্ছে। নতুন পানিতে মা মাছ ডিম ছাড়ার আগেই ধরা পরে যাওয়ায় প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে।

    জীববৈচিত্রে ভরা বাফলা বিল এলাকার শিক্ষক ইকবাল হোসেন বলেন, প্রশাসনের উচিত এ জাল ব্যবহার রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া। এর ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে জানানোর ব্যবস্থা করা। সবাই যাতে এটি ব্যবহার থেকে বিরত থাকে, সে ব্যাপারে উৎসাহিত করতে হবে। পাশাপাশি এর বিপণন ব্যবস্থায় শক্ত আঘাত জরুরি।

    জেলা মৎস কর্মকর্তা বরুন কুমার মন্ডল বলেন, সরকারি নিষেধাজ্ঞা ও নজরদারি সত্ত্বেও কিছু অসাধু মানুষ এসব কাজে ঝুঁকে পড়ছে। এসব অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রাকৃতিক অভয়ারণ্য বাধাগ্রস্ত এবং ধ্বংস করছে। তিনি আরো বলেন, আমাদের জনবল সংকট সত্বেও ভ্রাম্যমান আদালত বসিয়ে কিশোরগঞ্জ উপজেলার মধ্যরাজিবের একটি কারখানা থেকে প্রায় ৮০০টি চায়না দুয়ারী জাল ও অন্যান্য স্থান থেকে অন্তত ৬০০টি ক্ষতিকর জাল উদ্ধার করেছি। গত ১৯ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কনফারেন্স কক্ষে মৎস বিভাগের বিভাগীয় আলোচনা সভায় চায়না দুয়ারী জাল বা ক্ষতিকর জাল ব্যবহার রোধে আরো কঠোর উদ্যোগের কথা ব্যক্ত করা হয়। সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন ভাম্যমান আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

    সর্বশেষ হালনাগাদ 1 day আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    ভরিতে সোনার দাম বাড়ল ১,৬৩৩ টাকা

    বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ কত?

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    ওপারের ঢলে তিস্তা নদী ফেঁপে ফুলে উঠছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    মামলার জট কমাতে মধ্যস্থতা: এখন দরকার বাস্তব প্রয়োগ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

    ভরিতে সোনার দাম বাড়ল ১,৬৩৩ টাকা

    বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ কত?

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.