Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    জুলাই ২২, ২০২৬ ১২:১৪ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অস্ত্র হয়ে উঠেছে শুল্ক। বন্ধু হোক বা প্রতিদ্বন্দ্বী চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর একের পর এক শুল্ক আরোপ বা তার হুমকি দিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছেন তিনি। এবার সেই শুল্ক ঝড়ের নতুন শিকার প্রতিবেশি কানাডা।

    দেশটি থেকে আমদানি হওয়া অধিকাংশ পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩০ দিনের মধ্যে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

    যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কে টানাপোড়েন নতুন নয়। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তা আরও তীব্র হয়েছে। বাণিজ্যিক বিরোধের পাশাপাশি একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের '৫১তম অঙ্গরাজ্য' করার মন্তব্য করেছেন ট্রাম্প, যা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে অটোয়া । একই সঙ্গে শুল্ক, সীমান্ত, প্রতিরক্ষা ব্যয় এবং বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে ধারাবাহিক বিরোধ তৈরি হয়েছে। সর্বশেষ ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত সেই উত্তেজনাকে আরও গভীর করেছে।

    কানাডার দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদ আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে কানাডা। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, দুই দেশের চলমান বাণিজ্য আলোচনা আরও জোরদার করতে তার সরকার প্রস্তুত।

    নতুন শুল্কের আওতায় পড়ছে ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন ভোক্তা ও শিল্পপণ্য। তবে জ্বালানি, পটাশ, গুরুত্বপূর্ণ খনিজ এবং মাছের মতো কয়েকটি প্রধান রপ্তানি পণ্য এতে ছাড় পেয়েছে।

    প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ক্রমেই সংঘাতমুখী হয়ে উঠেছে। বাণিজ্য ঘাটতি কমানো, উৎপাদন দেশে ফিরিয়ে আনা এবং রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে তিনি ধারাবাহিকভাবে শুল্ক ব্যবহার করছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বহু মিত্র দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। পাল্টা জবাবে সেসময় প্রায় ৩০ বিলিয়ন কানাডীয় ডলারের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল কানাডা। যদিও পরে কয়েকটি শুল্ক প্রত্যাহার করেন দেশটির প্রধানমন্ত্রী কার্নি । এবারের এ নতুন সিদ্ধান্তের সমালোচনা করে কার্নি বলেছেন, কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো মুক্ত বাণিজ্য চুক্তির (ইউএসএমসিএ) চেতনাবিরোধী একতরফা পদক্ষেপের ধারাবাহিকতা এটি। অন্টারিওর প্রিমিয়ার (প্রাদেশিক সরকার প্রধান) ডাগ ফোর্ডও বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক কার্যকর করলে কানাডারও উচিত হবে 'শুল্কের জবাবে সমপরিমাণ শুল্ক' আরোপ করা।

    শুল্কনীতি আরোপ করে পুরো বিশ্বকে তটস্থ করে রেখেছেন ট্রাম্প। ভারতের ওপর ২৫ শতাংশ, ব্রাজিলের নির্বাচিত পণ্যে ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক, চীনের পণ্যে ২০ শতাংশ, মেক্সিকোর অধিকাংশ পণ্যে ২৫ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশের পণ্যে পৃথক হারে শুল্ক কার্যকর বা ঘোষিত হয়েছে। এছাড়া ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের মতো খাতে দেশভেদে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    আমদানি কানাডা যুক্তরাষ্ট্র

    এই বিষয়ে আরও সংবাদ

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    ইরানের নিয়ন্ত্রণে নেই হরমুজ প্রণালি

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন
    ইরান যুদ্ধের ব্যয়ে চাপে পেন্টাগন, ফুরিয়ে আসছে তহবিল

    ‘এই ক্ষত সারতে সময় লাগবে’, আবেগঘন বার্তা মেসির

    মামলার জট কমাতে মধ্যস্থতা: এখন দরকার বাস্তব প্রয়োগ

    গুদাম ভরা, কিন্তু মানুষের স্বস্তি মিলবে কবে?

    জুলাইয়ের মালিকানা নিয়ে রাজনীতির নতুন দ্বন্দ্ব

    অবসর নয়, খেলা চালিয়ে যেতে চান মেসি!

    রেমিট্যান্সের স্বস্তি, বাণিজ্যের শঙ্কা

    প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে

    শেষ পর্যন্ত হিন্দু রীতিতেই বিয়ে করেন সোহেল-সীমা

    ফের একসঙ্গে শাকিব-হৃদয়, আসছে ‘নিঃস্ব’

    গ্যাস সংকট সমাধানে বাপেক্সের বড় উদ্যোগ
    তিন নতুন কূপে মিলতে পারে ৭১১ বিসিএফ গ্যাস

    বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.