Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    জুন ২৯, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিশেষ প্রতিনিধি>

    যেকোনও মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

    সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। সকালের সংসদ বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

    প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি ও তিস্তা নিয়ে যে গভীর উদ্বেগ রয়েছে, বর্তমান সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর।

    উত্তরাঞ্চলের পানির অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দুটি বড় উদ্বেগ হচ্ছে পদ্মা ও তিস্তা নদী। বিএনপি সরকার বরাবরই কৃষি ও কৃষিবান্ধব সরকার এবং যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, মানুষের পানির অধিকার নিশ্চিত করার চেষ্টা করেছে।

    তিনি জানান, বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সারা বছর কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরপর তিস্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনও মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

    সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান-কে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.