Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২২ বৈশাখ, ১৪৩৩ | ৫ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দুই মাসে চীনের প্রবৃদ্ধি সবচেয়ে কম

    অক্টোবর ১৯, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    গত বছরের প্রথম প্রান্তিকের পর চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রবৃদ্ধির গতি ছিল সবচেয়ে কম। যদিও দেশটি প্রবৃদ্ধির গতি বাড়াতে সম্প্রতি আবার প্রণোদনার ঘোষণা দিয়েছে।

    চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ৭ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৩ শতাংশ। চলতি বছর দেশটির সরকার ‘প্রায় ৫ শতাংশ’ প্রবৃদ্ধির ল্যমাত্রা নির্ধারণ করেছে।

    দেড় বছরের মধ্যে কোনো প্রান্তিকে এটি সর্বনিম্ন প্রবৃদ্ধি হলেও বিশ্লেষকেরা আরও নিম্ন হারের প্রবৃদ্ধির আশঙ্কা করেছিলেন। এ ছাড়া ১৮ অক্টোবর প্রকাশিত অন্যান্য পরিসংখ্যানও পূর্বাভাসের চেয়ে ভালো এসেছে, যেমন খুচরা বিক্রয় ও কারখানার উৎপাদনও পূর্বাভাস ছাড়িয়ে গেছে।

    সম্প্রতি বেইজিং অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগাতে নতুন করে প্রণোদনার ঘোষণা দিয়েছে। তা সত্ত্বেও প্রবৃদ্ধির হার চলতি বছর চীনের ৫ শতাংশ ল্যমাত্রার নিচেই থাকল। এবার নিয়ে টানা দ্বিতীয় প্রান্তিকে এমনটা ঘটল। এতে চীনের নীতি প্রণেতাদের উদ্বেগ আরও বাড়ল বলে মনে করেন বিশ্লেষকেরা।

    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চীন বিভাগের সাবেক প্রধান ঈশ্বর প্রসাদ বলেন, চলতি বছরের জন্য সরকারের প্রবৃদ্ধির ল্যমাত্রা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে চলতি বছরে প্রবৃদ্ধির ল্যমাত্রা অর্জনে চতুর্থ প্রান্তিকে বড় ধরনের প্রবৃদ্ধি প্রয়োজন হবে; দরকার হবে আরও প্রণোদনা।

    এদিকে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস অ্যানালিটিকসের অর্থনীতিবিদ হ্যারি মারফি ক্রুজ কিছুটা আশাবাদী। তিনি বলেন, প্রণোদনার কল্যাণে ৫ শতাংশ প্রবৃদ্ধির ল্যমাত্রা অর্জনের সম্ভাবনা আছে ঠিক; কিন্তু অর্থনীতির কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় আরও পদপে নেওয়া প্রয়োজন।

    সরকারি পরিসংখ্যানে আরও দেখা যায়, সেপ্টেম্বরে নতুন বাড়ির দাম প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে কমেছে। এর অর্থ হলো আবাসন খাতের মন্দা আরও গভীর হচ্ছে।

    আইএনজি ব্যাংকের প্রধান ও চীনা অর্থনীতিবিদ লিন সং বলেছেন, আবাসন খাত চীনের প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে; মূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এবং বাড়ির মজুত কমে না আসা পর্যন্ত নতুন বিনিয়োগ বৃদ্ধি সম্ভব নয়। সেই সময় পর্যন্ত আবাসন খাত প্রবৃদ্ধির েেত্র বড় প্রতিবন্ধকতা হয়ে থাকবে।

    এর আগে ১৮ অক্টোবর চীনের কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণের প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উৎসাহিত করা হয়েছে।

    গত মাসে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) মহামারির পর সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে; এর মধ্যে ব্যাংক ঋণের সুদ ও বন্ধকের সুদহার কমানোও অন্তর্ভুক্ত ছিল। এই পরিকল্পনায় দুর্বল স্টক মার্কেটকে সহায়তা করার কথা আছে। সেই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রেণির ঋণগ্রহীতাদের ঋণ দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে।

    এরপর চীনের অর্থ মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি সংস্থাগুলো আরও কয়েকটি পরিকল্পনা ঘোষণা করেছে। ল্য ও প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করা।

    বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের অবস্থা কয়েক বছর ধরে ভালো নয়। দেশটির জিডিপির সবচেয়ে বড় খাত আবাসনের অবস্থা শোচনীয়। বৈশ্বিক অর্থনৈতিক ধীরগতির কারণে রফতানি কমেছে; সেই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ ভোক্তা চাহিদাও কমেছে। বাস্তবতায় দেশটির সরকার প্রণোদনা দিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা করছে। ●

    অকা/শিবা/ফর/রাত/১৯ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংকটে রফতানি খাত; পুনরুদ্ধার সম্ভব?

    মালয়েশিয়া চেম্বারের সভাপতি আনোয়ার শহীদ, মহাসচিব মঈন উদ্দিন

    আইডিআরএ থেকে আসলাম আলমকে অব্যাহতি

    কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.