Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    জুন ৪, ২০২৬ ৬:২১ অপরাহ্ণUpdated:জুন ৪, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ137
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    দেশের ৪৫টি নন লাইফ বীমার মধ্যে ৪০টি কোম্পানির ব্যবসায়ে নেমেছে ধস! বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর প্রস্তুতকৃত চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ (প্রান্তিক) অবধি সাময়িক প্রিমিয়াম সারণীতে আশংকাজনক এ পরিস্থিতি  লক্ষ্যণীয়। দীর্ঘসময় বীমা কার্যক্রমে ইতিবাচক অবস্থায় থাকা বড় বড় কোম্পানির ব্যবসায়ে ২০২৬ সালের জানুয়ারি-মার্চ অবধি এ মন্দাভাব দেখা যাচ্ছে। সারণী অনুয়ায়ী গত বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নন লাইফ বীমার প্রিমিয়াম ব্যবসা হয়েছিল ১ হাজার ২৩৫ কোটি ১৭ লাখ টাকা। অথচ চলতি বছরের একই সময়ে ব্যবসা ৯৮২ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ নন লাইফ বীমা ব্যবসা হ্রাস পেয়েছে ২৫৩ কোটি ১৬ লাখ টাকা।

    ‘কমিশনে ব্যবসা’ ও বিশ্ব বাণিজ্যে নেতিবাচক পরিস্থিতির মধ্যেও এ সময়ে মাত্র যে ৫টি নন লাইফ বীমা কোম্পানির প্রিমিয়াম আয় ধনাত্মক তা হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, প্যারামাইন্ট ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

    এর কারণ খুঁজে জানা গেছে, জানুয়ারিতে নন লাইফ ব্যবসায়ে এজেন্ট কমিশন বন্ধ হওয়ার পরও মাঠ পর্যায়ে কমিশন দিয়ে কিছু কিছু কোম্পানির ব্যবসা করা। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার আইন মেনে যেসব কোম্পানি বীমা কার্যক্রম পরিচালনা করছে তারা ক্ষতির শিকার হচ্ছে বেশি। মক্কেলকে বেশি কমিশন ও সুবিধা দিয়ে এক কোম্পানির ব্যবসা অন্য কোম্পানি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অনেক দিনের। কিন্তু জানুয়ারি’ ২৬ থেকে বেআইনীভাবে অনেক নন লাইফ কোম্পানি বীমার প্রিমিয়াম সংগ্রহ করছে! 

    জানা গেছে, ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলো বীমা মালিকদের সংগঠন বিআইএ’র কাছে ব্যবসা ‘ছিনিয়ে’ নেয়ার অভিযোগ উপস্থাপন করেছে এরমধ্যে। সংগঠনটি বিষয়গুলো সুরাহা করার জন্য অভিযুক্ত প্রায় ১২ কোম্পানির সঙ্গে বৈঠক করেছে। রাজধানীর নয়া পল্টনস্থ বিআইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোর সমস্যা সংক্রান্ত সারাংশ বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সঙ্গে একাধিকবার সমন্বয় সভা করেছে। গতকাল ৩ জুন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর সভাপতি সাঈদ আহমেদ এম পির নেতৃত্বে বিআইএ’র একটি টীম আইডিআর’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুল হকের সঙ্গে বৈঠক করেছে। দীর্ঘ বৈঠককালে বীমা সংশ্লিষ্ট নানা বিষয়ের মধ্যে বিষয়টি প্রাধান্য পায়।

    মাঠ পর্যায়ে নন বীমা ব্যবসায়ে কমিশনে প্রিমিয়াম সংগ্রহের কার্যক্রম সম্পর্কে একাধিক নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার সঙ্গে অর্থকাগজ এর কথা হয়। তারা অনেকেই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় প্রজন্মের একটি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বেশ উষ্মার সঙ্গে বলেন, ‘ব্যবসায়ের মাঠে অরাজকতা চলছে। ব্যাপক সে অনিয়মের কারণে আমাদের কোম্পানির কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত তিন মাসে ব্যবসা না হওয়ার কারণে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারিদের নিয়মিত বেতন দিতেও পারছি না আমরা। কমিশন দিয়ে ব্যবসা সরকারিভাবে বন্ধ করা হলেও এখনও দৃশ্যমান। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান দেখেও দেখছে না।’ চার বছর বার্ষিক সভা (এজিএম) করতে অসক্ষম তৃতীয় প্রজন্মের একটি নন লাইফ কোম্পানির নাম উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন শুধু নয়; উচ্চ হারে কমিশন প্রদান করে তাদের ব্যবসা ছিনতাই করে নিয়ে গেছে সে কোম্পানি। আপনারা আইডিআরকে জানান প্রশ্নের উত্তরে তিনি আরো জানান, জানাতে হবে কেন? তাদের কম্পিউটার সার্ভারেইতো সেসব তথ্য ও উপাত্ত আছে যে কার বিজনেস কে ছিনিয়ে নিয়ে যাচ্ছে।’

    প্রথম প্রজন্মের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বলেন, মাঠে কমিশন দিয়ে ব্যবসা অব্যাহত রয়েছে। আমরা চাই এর দ্রুত সমাধান। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সমাধানে সচেষ্ট হবে প্রত্যাশা করি।

    আমরা চেয়েছিলাম কমিশন পুরোপুরি বন্ধ হোক। অনিয়মের অবসান হোক, কিন্তু দুঃখজনক তা হয়নি। অর্থকাগজ এর কাছে এমন মন্তব্য করেন রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএ’র নির্বাহী সদস্য ড. একেএম সরওয়ার জাহান জামিল। তিনি বলেন, আগের নিয়ম বাদ দিয়ে ব্যবসা করতে গিয়ে আমরা  পিছনে পড়ে যাচ্ছি। কমিশন দিয়ে ব্যবসার করার ফলে ক্ষতিগ্রস্ত কোম্পানিগুলোর সুরাহার লক্ষ্যে নিয়ন্ত্রক ও বিআইএ দ্বিপাক্ষিকভাবে কাজ করছে। আশা করি অচিরেই এর সমাধান হবে।

    বাংলাদেশ কো অপারেটিভ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূর ই আলম সিদ্দিক নন লাইফ ইন্স্যুরেন্সের মন্দা ব্যবসা প্রসঙ্গে জানান, বিশ্ব বাজার নাজুক পরিস্থিতি এর জন্য প্রধানত দায়ী। কমিশন দিয়ে এক কোম্পানির ব্যবসা অন্য কোম্পানিতে স্থানান্তর প্রশ্নে তিনি অর্থকাগজকে বলেন এর সমাধান হবে; কেননা বিআইএ এবং আইডিআরএ এ বিষয়ে সজাগ।

    উল্লেখ্য, আইডিআরএ’র সে সময়কার চেয়ারম্যান ড. এম আসলাম আলম বরাবর গত ১৮ নভেম্বর ‘এজেন্ট কমিশন শূন্য শতাংশ নির্ধারণ’ শীর্ষক এক পৃষ্ঠার একটি আবেদন করেন বিআইএর সভাপতি সাঈদ আহমেদ। নন-লাইফ কোম্পানিগুলোর উদ্দেশ্যে ২৩ ডিসেম্বর ‘নন-লাইফ বীমাকারীর ব্যক্তি এজেন্ট কমিশন এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে আইডিআরএ । ১ জানুয়ারি, ২০২৬ থেকে এ প্রজ্ঞাপন কার্যকর করা হবে বলে জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের কোনো নন-লাইফ বীমা কোম্পানিতে আর কোনো ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না। ফলে কোনো বীমাকারী আর কমিশনও দিতে পারবে না তাঁদের। তবে ব্যাংকাস্যুরেন্স পরিচালনাকারী ব্যাংক ও ইনস্যুরটেক পরিচালনাকারীদের ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

    দেশের ৪৬টি নন-লাইফ অর্থাৎ সাধারণ বীমা কোম্পানির ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করে দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিগুলোর উন্নয়ন কর্মকর্তারা যে সংগৃহীত প্রিমিয়াম থেকে শতকরা হারে টাকা পান, তাও বন্ধ করে দেওয়া হয়।

    বেসরকারি খাতে দেশের প্রথম নন লাইফ বীমা কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীর কাছে জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের কোম্পানির কার্যক্রম এতো নিম্নগামী কেন- জিজ্ঞাসা করা হয়। তিনি অর্থকাগজকে বলেন, ‘আমাদের ব্যবসা অন্যরা নিয়ে যাচ্ছে। অগ্নি বীমার মক্কেলরা কমিশন দাবী করে বলছেন, অন্যরা দিচ্ছে আপনারাও দিন। আমরা এজেন্সী কমিশন বন্ধে নিয়ন্ত্রকের নিদের্শের কথা বলি। কিন্তু তারা তা মানেন না। তিনি বলেন, প্রতিবেশি দেশগুলোর তুলনায় আমাদের প্রিমিয়াম হার বেশি। মনে হয় না এজেন্সী কমিশন বন্ধ করে শুভ ফল দেবে! বরং আর্টিকেলগুলো দেখে নন ট্যারিফ মার্কেট এবং ফ্রি পুনঃবীমার বিষয়গুলো আমলে নিতে হবে। এ ক্ষেত্রে আমি আরো বলব, কোম্পানিগুলোর সলভেন্সি মার্জিন বাধ্যতামূলক করা উচিত।’

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সদস্য (নন লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক এ প্রসঙ্গে বলেন, ‘বিষয় বেশ সংবেদনশীল। আইন প্রমাণ ছাড়া কোন প্রতিষ্ঠান কিছু করতে পারে না। তাই ধারণাপ্রসূত হয়ে বায়বীয় অনৈতিক অবস্থানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া যায় না। নন লাইফ বীমার আয় কমে গেছে তার কারণ একমাত্র বিষয়টি নয়। এমনিতেই বীমা ব্যবসা কমে গেছে। তবে অভিযোগগুলো অসত্য সেটাও বলব না। ডাল মে কুচ কালা হে। বিআইএ’র সঙ্গে এ বিষয়ে সভা করেছি এবং করব। ভিজিল্যান্স একটা টীম গঠন করে দিয়েছি আমরা। তারা এ ব্যাপারে কাজ করছে। তবে অভিযুক্ত কোম্পানিগুলোকে যখন ধরা হবে তখন তারা সোজা হয়ে যাবে।’ ●

    অকা/নলাবীকো/বিপ্র/বিকেল/৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    এজেন্ট কমিশন নন ট্যারিফ মার্কেট বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সলভেন্সি মার্জিন

    এই বিষয়ে আরও সংবাদ

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.