Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৬ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় কোম্পানির দরপতনে চাপের মুখে শেয়ার বাজার

    ডিসেম্বর ৩০, ২০২৫ ১০:২১ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের শেয়ার বাজারে বড় মূলধনি কোম্পানিগুলোর শেয়ারে টানা দরপতনের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাজার মূলধনের চিত্রে। চলতি বছরজুড়ে বাজারের ওঠানামায় সবচেয়ে বেশি প্রভাব ফেলা শীর্ষ ১০ কোম্পানির সম্মিলিত বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকারও বেশি। এতে সামগ্রিক বাজার পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়েছে এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতা গভীর হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

    ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, তালিকাভুক্ত সব কোম্পানির মোট বাজার মূলধন যেখানে বেড়েছে ৫ হাজার ৩৩৯ কোটি টাকা, সেখানে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন একই সময়ে কমেছে ২১ হাজার ২৩১ কোটি টাকা। এই বৈপরীত্যই স্পষ্ট করে দিচ্ছে, বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতন পুরো বাজারকে নিচের দিকে টেনে ধরেছে। বাজার বিশ্লেষকদের মতে, এসব কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার কারণেই সারা বছর সূচক ও লেনদেন দুটিই নিম্নমুখী প্রবণতায় ছিল।

    আর মাত্র কয়েক দিন পর শেষ হতে যাওয়া বছরে বাজার মূলধনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৭টির মূলধন কমেছে, বেড়েছে মাত্র ৩টির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন লিমিটেড। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ৪৩ হাজার ৬২৮ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর নেমে এসেছে ৩৫ হাজার ১৪৮ কোটি টাকায়। এক বছরে গ্রামীণফোনের বাজার মূলধন কমেছে ৮ হাজার ৪৮০ কোটি টাকা, যা শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ।

    খাদ্য ও আনুষঙ্গিক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশও বড় অঙ্কের বাজার মূলধন হারিয়েছে। গত বছরের শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৮৫০ কোটি টাকা, যা সর্বশেষ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১১ কোটি টাকায়। ফলে এক বছরে কমেছে ৬ হাজার ৫৩৯ কোটি টাকা। একই সময়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন ২ হাজার ২৯২ কোটি টাকা কমে ১৪ হাজার ৭৬৮ কোটি টাকা থেকে নেমে এসেছে ১২ হাজার ৪৭৬ কোটি টাকায়।

    ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধনও বছরজুড়ে চাপের মুখে ছিল। গত বছরের ৩০ ডিসেম্বর যেখানে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ২৯৮ কোটি টাকা, সেখানে চলতি বছরের ২৮ ডিসেম্বর তা কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৪০ কোটি টাকায়। এতে এক বছরে কমেছে ১ হাজার ৬৫৮ কোটি টাকা। এছাড়া রং ও নির্মাণসামগ্রী খাতের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা, যা ৮ হাজার ৪৫৪ কোটি টাকা থেকে নেমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৩০ কোটি টাকায়।

    বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বাজার মূলধন এ বছর কমেছে ৪৮১ কোটি টাকা। গত বছরের শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৬৫ কোটি টাকা, যা সর্বশেষ দাঁড়িয়েছে ৬ হাজার ৬৮৪ কোটি টাকায়। একই সময়ে টেলিযোগাযোগ খাতের আরেক প্রতিষ্ঠান রবি আজিয়াটার বাজার মূলধন কমেছে ১৫৭ কোটি টাকা, যা ১৪ হাজার ৮২৩ কোটি টাকা থেকে নেমে এসেছে ১৪ হাজার ৬৬৬ কোটি টাকায়।

    তবে সব শীর্ষ কোম্পানির ক্ষেত্রে দরপতনের চিত্র নয়। ব্যাংক খাতে ব্র্যাক ব্যাংক এ বছর উল্লেখযোগ্যভাবে বাজার মূলধন বাড়াতে পেরেছে। গত বছরের ৩০ ডিসেম্বর ব্যাংকটির বাজার মূলধন ছিল ৮ হাজার ৬৭২ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮২২ কোটি টাকায়। এক বছরে ব্যাংকটির বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ১৫০ কোটি টাকা।

    ভোগ্যপণ্য খাতের ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধনও ইতিবাচক ধারায় ছিল। গত বছরের শেষে যেখানে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৭ হাজার ১৯১ কোটি টাকা, সেখানে সর্বশেষ তা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৯ কোটি টাকায়—অর্থাৎ এক বছরে বেড়েছে ১ হাজার ১৮৯ কোটি টাকা। পাশাপাশি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বৃদ্ধি পেয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর কোম্পানিটির বাজার মূলধন ছিল ১০ হাজার ৩৮৫ কোটি টাকা, যা চলতি বছরের ২৮ ডিসেম্বর দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৬ কোটি টাকায়।

    সব মিলিয়ে বড় মূলধনি কোম্পানিগুলোর দরপতনই চলতি বছর শেয়ারবাজারের দুর্বলতার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাজারে স্থিতিশীলতা আনতে এসব শীর্ষ কোম্পানির ব্যবসায়িক ও আর্থিক সক্ষমতার ওপর আস্থা পুনর্গঠন করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ●
    অকা/পুঁবা/ই/সকাল/৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    বাংলাদেশের শেয়ার বাজারে ইএসজি – সময়ের দাবি থেকে নীতিগত বাস্তবতা

    এলপিজি সংকট দীর্ঘায়িত – সরবরাহ ঘাটতিতে বাজারে দামে আগুন

    সংকট ছাড়াই ভোক্তা চাপে
    চালের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি

    ১০০ কোটি টাকার প্রিমিয়াম অর্জনে বেঙ্গল ইসলামি লাইফের বর্ণাঢ্য অনুষ্ঠান

    নির্বাচনি ব্যয়ের প্রভাবে চাঙ্গা প্রান্তিক অর্থনীতি; মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা গবেষকদের

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    এডিপি বাস্তবায়নে রেকর্ড ধীরগতি: গত আট বছরের মধ্যে সর্বনিম্ন ব্যয় দেখল দেশ

    পাঁচ ব্যাংক একীভূতকরণ: দুই বছরের আমানতের মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    গত বছরের মন্দা কাটিয়ে ৪.৫০% প্রবৃদ্ধি; অর্থবছরের প্রথম প্রান্তিকে ছন্দে ফিরছে অর্থনীতি

    জ্বালানি তেলের মূল্যে রেকর্ড: চীন ও ইরানের ওপর মার্কিন চাপের নেতিবাচক প্রভাব বিশ্ববাজারে।

    জ্বালানি ও সার আমদানির চাপে বাণিজ্য ঘাটতি; নজরে এবার রফতানি প্রবৃদ্ধি

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    পুঁজি বাজারে ‘শেয়ার নেটিং’ চালুর প্রস্তাব; বিনিয়োগকারী সুরক্ষায় বিএসইসির কঠোর সতর্কতা ও শর্তারোপ

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    বিশ্ব মন্দার মাঝেও বাংলাদেশে বিদেশি বিনিয়োগে জোয়ার

    এলপি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ভ্যাট হ্রাসের উদ্যোগ

    আইপিও খরায় স্থবির শেয়ার বাজার: নিষ্ক্রিয় মার্চেন্ট ব্যাংক ও আস্থাহীনতার গভীর সংকট

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে ২০২৫ সালে পুঁজি বাজারে গভীর স্থবিরতা

    তীব্র শীতে গ্যাস ও এলপিজি সংকটে বিপর্যস্ত জনজীবন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.