Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    জুন ২৯, ২০২৬ ১২:২২ অপরাহ্ণUpdated:জুন ২৯, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাতা মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

    পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি মারা যান।

    তার মৃত্যুতে দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, সংস্কৃতিকর্মী এবং শুভানুধ্যায়ীরা একে দেশের সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন।

    ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

    নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে মাধ্যমিক পাসের পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেও পরে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৯ সালে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে পড়াশোনা শেষ করেন।

    দেশে ফিরে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আহ্বানে তৎকালীন আর্ট কলেজে শিক্ষকতা শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রশাসনিক ও সাংস্কৃতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

    চিত্রকলার পাশাপাশি শিশু-কিশোরদের জন্য সৃজনশীল টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক বিকাশে তার অবদান বিশেষভাবে স্মরণীয়। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

    মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গন এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।

    সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

    গুণিজন নির্মাতা স্তাফা মনোয়ার

    এই বিষয়ে আরও সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আইভরি কোস্ট অথবা নরওয়ে

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান-কে সন্ধানী লাইফের ফুলেল শুভেচ্ছা

    বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড, সতর্ক থাকার আহ্বান

    এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

    তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী

    অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক

    চুক্তিভিত্তিক মেয়াদ শেষ, এনবিআরে চেয়ারম্যানকে ঘিরে সমালোচনার ঝড়

    অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদ

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    ‘সামথিং বিগ’-নিয়ে আসছেন পরীমণি!

    ভরিতে সোনার দাম কমল ৩ হাজার ২৬৬ টাকা

    ব্যাংক হিসাব খুলতে লাগবে না ই-টিআইএন

    এমএসএমইর শক্তিই টেকসই অর্থনীতির ভিত্তি

    ৫৩ বিলিয়ন ডলার কমল ইলন মাস্কের সম্পদ

    ইতিহাস গড়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কানাডা

    কর ছাড়ে স্বস্তির বার্তা

    ব্যাংক সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার

    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের ১১ প্রতিষ্ঠান

    সক্রিয় সাইবার প্রতারক চক্র
    ফিফা বিশ্বকাপকে ঘিরে টিকিট জালিয়াতির ফাঁদ

    ব্যবসা শুরু থেকে এলসি খোলা, মাত্র ১৪ দিনে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.