Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মুদ্রানীতি কি মূল্যস্ফীতি কমাতে পারবে

    জুন ২০, ২০২৩ ৪:০৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য হলো মূল্যস্ফীতি কমিয়ে আনা। আর এই কারণে ব্যাংক সুদের হারের ওপর থেকে ক্যাপ (সীমা) তুলে দেয়া হয়েছে। আর ডলারের দামও বাজারের ওপর ছেড়ে দেয়া হবে। তবে অর্থনীতিবিদ ও ব্যাংক বিশ্লেষকেরা মনে করেন এতে মূল্যস্ফীতির ওপর তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়বেনা। কিন্তু সুদের হার বাড়লে তাতে ছোট ঋণ গ্রহীতারা ক্ষতিগ্রস্ত হবেন। যারা বড় আকারে ঋণ নেন তাদের কোনো সমস্যা হবেনা। এটা নিয়ে মুদ্রা ব্যবস্থার সার্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবেনা।
     
    এই মুদ্রানীতি ছয় মাসের জন্য। রোববারে ঘোষণা করা মুদ্রানীতি জুলাই থেকে কার্যকর হবে। আগামী মাস থেকে ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন পদ্ধতি চালু হবে। তাতে সুদের হার ১০-১১ শতাংশ হওয়ার কথা। আর আমানতের সুদের হার শতকরা সাত টাকা থেকে বেড়ে ৮-৯ শতাংশ হতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার নতুন সুদের হার নির্ধারণের পদ্ধতিকে ‘শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ রেট’ বলে আখ্যায়িত করেছেন। সুদের হার নির্ধারণ করা হবে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ তিন শতাংশ যোগ করে। আর সিএমএসএমই (কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ) এবং ভোক্তা ঋণের ক্ষেত্রে যোগ করতে পারবে চার শতাংশ। বর্তমানে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহার সাত শতাংশের নিচে। ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ট্রেজারি বিলের গড় সুদের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ যোগ করতে পারবে।

    বাজেটে (২০২৩-২৪) সরকার মূল্যস্ফীতি ছয় শতাংশ এবং সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। কেন্দ্রীয় ব্যাংক এবার প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশি জোর দিয়েছে। গত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৪.১০ শতাংশ ঋণ বাড়ানোর লক্ষ্যমাত্রা দেয়া হয়। আর আগামী ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ ১০.৯ শতাংশ এবং অর্থবছর শেষে ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য দেয়া হয়েছে। সরকারি খাতে ডিসেম্বরে ৪৩ শতাংশ এবং আগামী জুনে ৩০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা আগামী ডিসেম্বরে সাড়ে ৯ এবং জুনে ১০ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মে মাসে সরকারি হিসেবে দেশে মূল্যস্ফীতি ছিলো ৯.৯৪ শতাংশ। যা গত ১১ বছরে সর্বোচ্চ।

    সিরডাপের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন বলেন, ‘‘চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে অথবা সরবরাহের তুলনায় চাহিদা বেড়ে গেলে মূল্যস্ফীতি হয়। কিন্তু বাংলাদেশে এখন যে মূল্যস্ফীতি তা সেই নিয়ম মেনে হয়নি। ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজারে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এটা হয়েছে। আর দাম আন্তর্জাতিক বাজারে কমলেও তার প্রভাব এখানে পড়ে না। চাহিদা বাড়ার কারণে দাম বাড়লে টাকা সরবরাহ কমিয়ে দিলে দাম কমে। কিন্তু এখানে চাহিদা যে বেড়ে গেছে তা কিন্তু নয়।’’
     
    তার কথা, ‘‘সুদের হার বাড়লে টাকার সরবরাহ কমে। এখন সেটা যদি ব্যাপক ভাবে করা হয় আর সরকার যদি ব্যাংক খাত থেকে ধার করে তাহলে ব্যক্তি খাত টাকা পাবে কোথায়? তাই বাস্তবে এই চিন্তা কোনো কার্যকর ফল বয়ে আনে না।’’
     
    তিনি মনে করেন, ‘‘এভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা কঠিন। মূল্যস্ফীতির পিছনে অনেক কারণ আছে। এটা রাতারাতি কিছু করা সম্ভব নয়। সুদ বাড়িয়ে সেটা করতে হলে আর সব কিছুর উপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। সেটা করলে আবার প্রবৃদ্ধি নিয়ে সমস্যা হবে।’’
     
    ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের অর্থনীতি অনেক দিন ধরেই ভুল নীতির ওপর চলছে। এখন ডলারের তিন ধরনের রেট আছে। এটা বাজারের হাতে ছেড়ে দিলেই ঠিক হয়ে যাবে তা নয়। আমাদের তো ডলার ক্রাইসিস আছে। সেটা আগে সামাল দেয়ার পথ বের করতে হবে।’’
     
    তিনি বলেন, ‘‘সরকারের ওপর তো আরো চাপ বাড়বে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আমরা ৫৫ বিলিয়ন ডলার বিদেশ থেকে ঋণ নিয়েছি। এর ভিতরে ১৭-১৮ বিলিয়ন ডলার আছে শর্ট টার্ম লোন। এক সময় তো ভালো লেগেছে। আমাদের রিজার্ভ বেড়েছে। এখন তো ফেরত দিতে হবে। এখন কী হবে?’’

    আর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘আইএমএফ বলেছে তাই বাংলাদেশ বলল সুদের সীমা তুলে দিলাম। কিন্তু এটা তো আর বাস্তবে বাজার ভিত্তিক হয় নাই। উন্নত বিশ্বে সুদের হার দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের দেশে তো সেরকম নয়। এখানে সুদের হারের সাথে মূল্যস্ফীতি তেমন রেসপন্স করেনা। হয়তো সামান্য প্রভাব পড়তে পারে।’’
     
    তার কথা, ‘‘বাংলাদেশের ৬০ ভাগ মানুষ তো ব্যাংক ঋণের মধ্যে নাই। ৪০ ভাগ লোক আছে আর মধ্যে বড় একটি অংশ মাইক্রো ফাইনান্স নেয়। এই সুদের হার বাড়ায় তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা বড় আকারের ঋণ নেয় তারা লাভবান হবে। কারণ তারা ব্যাংকে সঙ্গে কথা বলে কমেও ঋণ নিতে পারবে।’’
     
    তিনি বলেন, ‘‘ব্যক্তি খাতে ঋণ কমিয়ে দেবে। সেটা হলে কর্মসংস্থান কীভাবে হবে। বাংলাদেশে ব্যক্তিখাতেই কর্মসংস্থান বেশি হয়। সরকার ঋণ নিয়ে কী করবে? বড় বড় প্রকল্প বাস্তবায়ন করবে। এসএমই খাতে ঋণ দরকার। সেখানে কমে গেলেও অনেক উদ্যোক্তা কমে যাবে।’’
     
    তিনি মনে করেন, ‘‘ডলার ও রিজার্ভ সংকট কাটাতে হলে রেমিটেন্স আরো সহজ করতে হবে, রফতানি বাড়ানোর উপায় খুঁজতে হবে। এফডিআই বাড়াতে হবে। ঋণ প্রবাহ বাড়াতে হবে। ডলার রেট বাজারের হাতে ছেড়ে দিলেই সমাধান হয়ে যাবেনা।’’
     
    তার অভিমত, ‘‘এখন যা করা হচ্ছে তা আইএমএফের প্রেসক্রিপশন। তাদের ওই একই কথা, বলে সুদের হার বাড়াও, ডলার বাজারের ওপর ছেড়ে দাও। এই প্রেসক্রিপশন দিয়ে তো সব হবে না।’’
     
    আইএমএফের প্রেকক্রিপশনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘বাংলাদেশ আইএমএফের সদস্য। সদস্য দেশকে তারা বিভিন্ন পরামর্শ দেয়। আমরা কখনো মানি, কখনো মানি না। বর্তমানে বিদেশি ঋণের সুদহার আট থেকে ৯ শতাংশ। আইএমএফ দুই শতাংশের কম সুদে ঋণ দিচ্ছে। সস্তা ঋণ নিতে হলে তো কিছু কথা শুনতে হয়।’’

    অকা/প্র/সকাল, ২০ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    মুদ্রানীতি কি মূল্যস্ফীতি কমাতে পারবে

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.