Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজার অত্যন্ত নাজুক ও সংকটাপন্ন অবস্থায়

    জানুয়ারি ১৬, ২০২৫ ৪:২১ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের শেয়ার বাজারকে "উদীয়মান টাইগার" বলা হয়। কিন্তু বর্তমানে এই টাইগারের অবস্থা এখন অত্যন্ত নাজুক ও সংকটাপন্ন। এক সময় যা ছিল উদীয়মান সম্ভাবনা ও উন্নতির প্রতীক, তা এখন বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের কারণে নিঃশেষিত অবস্থায় অবতীর্ণ।

    সুষ্ঠু পরিকল্পনার অভাব, দুর্নীতি, বিনিয়োগকারীদের অনাস্থা এবং সঠিক নীতির অভাবের কারণে বাংলাদেশের শেয়ার বাজার সঠিকভাবে বিকশিত হতে পারেনি। এতে করে বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছে না এবং স্থানীয় বিনিয়োগকারীরাও ক্রমাগত আস্থা হারিয়ে ফেলছেন।

    দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে চলে যাওয়া শ্রীলংকা কিংবা অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত পাকিস্তানের শেয়ার বাজার গত বছর বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এশিয়ার উদীয়মান শেয়ার বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে এ দুই দেশের শেয়ার বাজারে। অন্যদিকে, বাংলাদেশের শেয়ার বাজার গত বছর বিভিন্ন সূচকের দিক থেকে সবার নিচে অবস্থান করছে।

    শেয়ার বাজারের বয়স বিবেচনায় বাংলাদেশ রাষ্ট্রের চেয়ে পুরনো হলেও, দেশের শেয়ার বাজারের লেনদেন এবং বাজার মূলধনের মাত্রা খুবই দুর্বল। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নামে পরিচালিত হচ্ছে। দীর্ঘ ছয় দশকের পথচলায় প্রত্যাশা ছিল দেশের শেয়ার বাজার পরিণত হবে, কিন্তু বাস্তবে তা হয়নি।

    অন্যদিকে, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন এ ধরণের উদীয়মান অর্থনীতির দেশের শেয়া রবাজারগুলোর মধ্যে বাংলাদেশ জিডিপির তুলনায় বাজার মূলধনের দিক থেকেও নিচের সারিতে রয়েছে। ২০২৪ সালে বাজার মূলধন অনুযায়ী ভারতের বাজারের সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থান ছিল হতাশাজনক।

    দুর্বল কাঠামো এবং বিনিয়োগকারীদের অবিশ্বাসের কারণে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এছাড়াও, লেনদেনের পরিমাণও কম। গত বছর দেশের গড় লেনদেন ছিল ৩ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ, যেখানে ভারতের শেয়ার বাজারে গড় লেনদেন ছিল ২ হাজার ৩৩১ কোটি ডলার।

    বিদেশী বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকেও বাংলাদেশের শেয়ার বাজারের পরিস্থিতি অনুকূল নয়। গত বছরে বিদেশী বিনিয়োগের অংশগ্রহণ ছিল মাত্র ১ শতাংশ। এটি ভারত ও অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

    শেয়ার বাজারের মধ্যে বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি এবং আইনি দুর্বলতার কারণে বিনিয়োগকারীদের বিশ্বাস হারিয়েছে, যা দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে। সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপ না থাকায় শেয়ার বাজারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়ে গেছে।

    সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বিএসিইসি বাজারের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। অতীতের হতাশাজনক ঘটনাবলী এবং এর পুনরাবৃত্তি নতুন বিনিয়োগকারীদের জন্য এখনো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ●
    অকা/পুঁবা/ই/ সকাল, ১৬ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.