Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমলো

    এপ্রিল ২১, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    সুদহার অনেক বেড়ে যাওয়ায় কেউ কেউ এখন ট্রেজারি বিল-বন্ডে টাকা খাটাচ্ছেন। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ ৮ হাজার ৮৯২ কোটি টাকা কমেছে। গত অর্থবছর সঞ্চয়পত্রে সরকারের ঋণ কমেছিল ৩ হাজার ২৯৬ কোটি টাকা।

    সংশ্লিষ্টরা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় প্রবণতা কমেছে। এ ছাড়া স্বল্পমেয়াদি ট্রেজারি বিলে টাকা রেখে এখন সাড়ে ১১ শতাংশের মতো সুদ পাওয়া যাচ্ছে, সঞ্চয়পত্রের তুলনায় যা বেশি। ট্রেজারি বন্ডে সুদ পাওয়া যাচ্ছে ১২ শতাংশের বেশি। ট্রেজারি বিল ও বন্ডের মুনাফার বিপরীতে কোনো কর কাটা হয় না। এসব কারণে অনেকেই এখন সঞ্চয়পত্রে টাকা না রেখে বিল ও বন্ড কিনছেন। 

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সংকোচনমূলক মুদ্রানীতির কারণে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমিয়ে বাণিজ্যিক ব্যাংকে বাড়ানো হচ্ছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ ৩৪ হাজার ৭২৩ কোটি টাকা কমানো হয়েছে। একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে ৪৫ হাজার ৪৭৩ কোটি টাকা নেওয়া হয়। এতে প্রথম ৮ মাসে ব্যাংক ব্যবস্থায় সরকারের নিট ঋণ বেড়েছে মাত্র ১০ হাজার ৭৫১ কোটি টাকা। চলতি অর্থবছর সঞ্চয়পত্র থেকে সরকার ১৮ হাজার কোটি টাকা এবং ব্যাংক ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশে রয়েছে। গত মার্চ শেষে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮১ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতি সামাল দিতে গ্রাহকদের একটি অংশ মেয়াদপূর্তির আগেই সঞ্চয়পত্র ভেঙে ফেলছে। মেয়াদপূর্তির আগে নগদায়ন করলে সুদ কম পাওয়া যায়।

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    সঞ্চয়পত্র

    এই বিষয়ে আরও সংবাদ

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    দেশের শীর্ষ পরিবেশকদের সম্মাননা দিল আকিজ বশির কেবলস

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.