Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দরপতন পুঁজি বাজারে

    এপ্রিল ২৯, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণUpdated:এপ্রিল ২৯, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ21
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন  ●
    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ এপ্রিল ৪২ দশমিক ৬৭ পয়েন্ট অবনতি ঘটে। ২৮ এপ্রিল ৪ হাজার ৯৯৫ দশমিক ৪৬ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি প্রথমে ৫ হাজার ১১ দশমিক ৩৮ পয়েন্টে উঠলেও পরবর্তিতে বিক্রয়চাপের মুখে পড়ে দিনশেষে ৪ হাজার ৯৫২ দশমিক ৭৯ পয়েন্টে স্থির হয়। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ২১ দশমিক ৬৫ ও ১১ দশমিক ১৪ পয়েন্ট।

    একই সময় দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৪ দশমিক ৪৩ পয়েন্ট হারায়। বাজারটির অন্য দুই সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৪৭ দশমিক ১৬ ও ১০ দশমিক ৬৬ পয়েন্ট।

    সূচকের অবনতি সত্ত্বেও ২৮ এপ্রিল উভয় পুঁজি বাজারে লেনদেনের কিছুটা উন্নতি ঘটে। ডিএসই এদিন ৪৫৩ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ১১৫ কোটি টাকা বেশি। ২৭ এপ্রিল বাজারটির লেনদেন ছিল ৩৩৮ কোটি টাকা। চট্টগ্রাম শেয়ার বাজারে ৬ কোটি ৮৩ লাখ টাকা থেকে ৯ কোটি ৩২ লাখ টাকায় পৌঁছে যায় লেনদেন।

    ২৮ এপ্রিল ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে উঠে আসে ব্যাংকিং খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক। ১৬ কোটি ৫০ লাখ টাকায় কোম্পানিটির ৮০ লাখ ৪৩ হাজার শেয়ার হাতবদল হয় ২৮ এপ্রিল। ১৪ কোটি ৭৯ লাখ টাকায় ২৫ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন করে বিচ হ্যাচারি ছিল দ্বিতীয় অবস্থানে। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্যগুলো ছিল যথাক্রমে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, শাইন পুকুর সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইলস লিঃ, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস ও ব্রাক ব্যাংক পিএলসি।

    একই সময় সিএসইতে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠে আসে যথাক্রমে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, জিপিএইচ ইস্পাত, লাভেলো আইসক্রিম, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি ব্যাংক, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, বাংলাদেশ শিপিং করপোরেশন ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

    ২৮ এপ্রিল ডিএসই’র মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানির তালিকায় প্রথমেই জায়গা করে নেয় খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ। ৫ দশমিক ৬৭ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটা মিডল্যান্ড ব্যাংক ছিল দ্বিতীয় স্থানে। মূল্যবৃদ্ধিতে শীর্ষ দশ সিকিউরিটিজের তালিকায় আরো ছিল যথাক্রমে আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ব্যাংক ও এনআরবি ব্যাংক।

    অপর দিকে চট্টগ্রাম স্টকে মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানি ছিল এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। সাধারণ বিমা খাতের কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ১০ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় এমারেল্ড অয়েল। ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে কোম্পানিটির। সিএসই’র মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় আরো ছিল যথাক্রমে হামি ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইলস, জাহিন স্পিনিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসিআই লিঃ, প্রাইম লাইফ ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।

    ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। জীবন বিমা খাতের কোম্পানিটি ২৮ এপ্রিল শেয়ার হোল্ডারদের বিগত অর্থ বছরের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলে ১০ দশমিক ৯৫ শতাংশ দরপতনের শিকার হয়। ৯ দশমিক ৭৭ শতাংশ দর হারিয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানি শাহজিবাজার পাওয়ার। সাম্প্রতিক সময়ে কোম্পানিটির বেশ খানিকটা মূল্যবৃদ্ধি ঘটে। ২৮ এপ্রিল বৃদ্ধি পাওয়া দরের একটি অংশ হারিয়ে বসে কোম্পানিটি। দিনের দরপতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরো ছিল যথাক্রমে ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ইন্স্যুরেন্স, ওইম্যাক্স ইলেকট্রোড, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, এনার্জিপ্যাক পাও্যয়ার জেনারেশন, বিচ হ্যাচারি ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং।

    সিএসইতে দরপতনের শীর্ষে উঠে আসে বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিঃ। ২৮ এপ্রিল ১০ শতাংশ দরপতনের শিকার ছিল কোম্পানিটি। ৯ দশমিক ৮৯ শতাংশ দরপতনের শিকার সিমেন্ট খাতের ক্রাউণ সিমেন্ট ছিল দ্বিতীয় অবস্থানে। সিএসইতে দরপতনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরো ছিল যথাক্রমে ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, শমরিতা হাসপাতাল লিঃ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, পিপলস লির্জি অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, হাইডেলবার্গ মেটেরিয়ালস ও ফাস ফিন্যান্স। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৯ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.