Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    অক্টোবর ১৫, ২০২৫ ১০:৩১ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বহু ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বছরের পর বছর গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি ভেঙে পড়ায় বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে ৯টি এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
    একইসঙ্গে বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও ঝুঁকিতে পড়েছে দুর্বল ব্যাংক ও এনবিএফআইগুলোতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি দুর্বল ব্যাংকের কাছে প্রায় ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) আটকে আছে। অপরদিকে, ২০টি দুর্বল এনবিএফআই-তে আটকে থাকা প্রাতিষ্ঠানিক আমানতের পরিমাণ ১৬ হাজার কোটি টাকারও বেশি, যার মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে ‘অতি দুর্বল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—
    ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে বকেয়া রয়েছে ১০ হাজার ১৮৫ কোটি টাকা
    ইউনিয়ন ব্যাংকের কাছে ৮ হাজার ৬৩১ কোটি টাকা
    এক্সিম ব্যাংকের কাছে ৮ হাজার ১৫৭ কোটি টাকা
    সোস্যাল ইসলামী ব্যাংকের কাছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা
    গ্লোবাল ইসলামী ব্যাংকের কাছে ৪ হাজার ৫৬৮ কোটি টাকা
    এ ছাড়া পদ্মা ব্যাংকসহ অন্যান্য দুর্বল ব্যাংকেও উল্লেখযোগ্য পরিমাণ প্রাতিষ্ঠানিক আমানত আটকে রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে যে ৯টি এনবিএফআই বন্ধের তালিকায় রয়েছে, তাদের আর্থিক অবস্থার চিত্র আরও ভয়াবহ—
    এফএএস ফাইন্যান্স: ৯৯.৯৩% ঋণ খেলাপি, লোকসান ১,৭১৯ কোটি টাকা
    ফারইস্ট ফাইন্যান্স: ৯৮% ঋণ খেলাপি, লোকসান ১,০১৭ কোটি টাকা
    বিআইএফসি: ৯৭.৩০% ঋণ খেলাপি, লোকসান ১,৪৮০ কোটি টাকা
    ইন্টারন্যাশনাল লিজিং: ৯৬% ঋণ খেলাপি, লোকসান ৪,২১৯ কোটি টাকা
    পিপলস লিজিং: ৯৫% ঋণ খেলাপি, লোকসান ৪,৬২৮ কোটি টাকা
    আভিভা ফাইন্যান্স: ৮৩% ঋণ খেলাপি, লোকসান ৩,৮০৩ কোটি টাকা
    প্রিমিয়ার লিজিং: ৭৫% ঋণ খেলাপি, লোকসান ৯৪১ কোটি টাকা
    জিএসপি ফাইন্যান্স: ৫৯% ঋণ খেলাপি, লোকসান ৩৩৯ কোটি টাকা
    প্রাইম ফাইন্যান্স: ৭৮% ঋণ খেলাপি, লোকসান ৩৫১ কোটি টাকা

    সোস্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান মনে করেন, শুধু কমিশন বাণিজ্য নয়—রাজনৈতিক প্রভাব ও উচ্চ সুদের প্রলোভনই এসব প্রতিষ্ঠানের আর্থিক পতনের মূল কারণ। তাঁর ভাষায়, “ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর ও এস আলম গ্রুপের প্রভাব ছিল বিশেষভাবে দৃশ্যমান।”

    খাতসংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক প্রভাব, দুর্বল প্রশাসনিক নজরদারি ও কমিশনভিত্তিক অনিয়ম বহু বছর ধরে এই প্রতিষ্ঠানের শৃঙ্খলাকে ধ্বংস করেছে। এখন সেটিই রূপ নিয়েছে সেক্টরজুড়ে আস্থাহীনতা ও আর্থিক সংকটে।

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “কোনো প্রতিষ্ঠান কোথায় আমানত রাখবে, তা তাদের নিজস্ব নীতির বিষয়। কিন্তু মূল সমস্যা হলো দুর্নীতি—যতদিন এটি নিয়ন্ত্রণে না আনা যাবে, ততদিন আর্থিক খাতের এই অচলাবস্থা থেকে মুক্তি সম্ভব নয়।” ●
    অকা/আখা/ই/সকাল/১৫ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    বন্যা ও অর্থনীতির দ্বৈত চাপে বাংলাদেশ

    ফেসবুক-ইউটিউবের স্থানীয় অফিস ছাড়া সাইবার অপরাধ নিয়ন্ত্রণ কতটা সম্ভব?

    গত অর্থবছরে রাজস্ব আদায় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.