Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আতঙ্কে দর হারাল ব্যাংকিং সেক্টর, সূচকের বড় পতন

    অক্টোবর ৭, ২০২৪ ৫:০২ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ৭, ২০২৪ ৫:০২ পূর্বাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    স্থিতিশীলতা কোনোভাবেই আসছে না। পটপরিবর্তনে পুঁজি বাজার পরিস্থিতির সূচনাতে কিছুটা আশা দেখালেও এখন ক্রমাগত পতনে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। ৬ অক্টোবর দিনের শুরুতে ৩২ পয়েন্ট বাড়লেও লেনদেনের মধ্যভাগের পর সূচক একটানা পড়তে থাকে। দুপুর ১২টার পর থেকে বাজার টানা নিম্নমুখী। ৭৬ শতাংশ বিক্রির চাপের বিপরীতে ক্রেতা মাত্র ২৫ শতাংশ। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দেড় শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দুই ব্যাংকের শেয়ারে লেনদেনের একপর্যায়ে ক্রেতা উধাও হয়ে যায়। ব্যাংক দুইটি হলো: ইসলামী ব্যাংক এবং সোস্যাল ইসলামী ব্যাংক। আর এক দিনেই ডিএসইর বাজার মূলধন থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা চলে গেছে। ডিএসইর সূচক কমেছে ৮৩.৮০ পয়েন্ট।

    দিনের লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরুর অবস্থাটা মাঝপথে এসে ছন্দপতনে উত্থান থেকে পতনে হারিয়ে যায়। ৬ অক্টোবর দুপুর ১২টার পর থেকেই পতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা নেমে আসে। বেড়ে যায় বিক্রির চাপ। দুর্ভাগ্য ডিএসইএক্স ৮৩.৮১ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৩৭৮.৭৮ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট হারিয়ে এখন এক হাজার ৯৬৪.৩১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩০.৪১ পয়েন্ট হারিয়ে এক হাজার ১৯০.৮৬ পয়েন্টে নেমে এসেছে। লেনদেনকৃত ৩৯২টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮০টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার। ডিএসইতে মোট ৩৯২টি কো¤পানির ১৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার ৬ অক্টোবরের বাজরমূল্য ছিল ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২৪২ টাকা, যা ৩ অক্টোবরের তুলনায় ৫৩ কোটি টাকা লেনদেন বেড়েছে। ওই দিন ৩১৫ কোটি টাকার লেনদেন হয়। বাজার মূলধন একদিনে ০.৮২ শতাংশ বা পাঁচ হাজার ৪৮৫ কোটি টাকা কমে এখন ছয় লাখ ৬৬ হাজার ৬৩০ কোটি ২৭ লাখ টাকা।

    লেনদেন, দর বৃদ্ধি ও দর পতনে শীর্ষ : লেনদেনের ভিত্তিতে (টাকায়) ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এসআইবিএল, টেকনোড্রাগ, লাফার্জ হোলসিম, জিপি, ইবনে সিনা ফার্মা, অগ্নি সিস্টেম ও এমজেএল বিডি। দর বৃদ্ধির শীর্ষে ১০টি কোম্পানি হলো- ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুড, আরডি ফুড, দেশবন্ধু পলিমার, এসআলম কোল্ড, নাভানা ফার্মা, মেট্রো স্পিনিং, ডমিনেজ স্টিল, সিএনএ টেক্সও মাইডাস ফাইন্যান্স। দর পতনে শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এসআইবিএল, খান ব্রাদার্স পিপি, এনটিসি, দুলামিয়া কটন, ইসলামিক ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, আফতাব অটোস ও ডিবিএইচ ফার্স্ট মি. ফান্ড।
    ব্লক মার্কেটে ৩৪.০২ লাখ শেয়ার ট্রেড : আর ডিএসইর ব্লক মার্কেটে ৬ অক্টোবর ১৫ কোম্পানির ৩৪ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৭ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকা বাজারমূল্যে। এর মধ্যে পাঁচ কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক এবং এনসিসি ব্যাংক পিএলসি। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। ব্যাংকটির ২ কোটি ১৪ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেক্সিমকোর ১ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৩৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ন্যাশনাল ব্যাংকের ৭৮ লাখ ৪০ হাজার টাকার এবং এনসিসি ব্যাংক পিএলসির ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    সিএসইতে সূচকের বড় পতন : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো সূচকই উল্লেখ করার মতো পয়েন্ট হারিয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৪.৫২ পয়েন্ট হারিয়ে এখন ১৫ হাজার ১৬৭ পয়েন্টে। আর সিএই-৫০ সূছক ১২.৭৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮৯.৯৪ পয়েন্ট এবং সিএসসিএক্স ৭১.৩২ পয়েন্ট হারিয়েছে। সিএসইতে ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির দর বেড়েছে, কমেছে ৮১টির এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ লাখ ৮৩ হাজার ৪০৮টি শেয়ার ও মিউচুয়ালর ফান্ড হাতবদল হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকায়, যা ৩ অক্টেবারের তুলনায় প্রায় ৭ কোটি টাকা বেশি। ওই দিন ২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

    দুই কোম্পানির ১৮ লাখ শেয়ার বিক্রির ঘোষণা : তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যোক্তা ১১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে। কোম্পানি দুইটি হলো- লাফার্জহোলসিম এবং সাউথইস্ট ব্যাংক। লাফার্জ হোলসিমের করপোরেট উদ্যোক্তা সিনহা ফ্যাশনস লিমিটেডের কাছে ২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার শেয়ার আছে। এখান থেকে এই করপোরেট উদ্যোক্তা ১১ লাখ ৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অপর কোম্পানি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা রেহানা কাশেমের কাছে ৭০ লাখ ২৪ হাজার ২৭টি শেয়ার আছে। এখান থেকে তিনি ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই দুই উদ্যোক্তা।

    অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১২.২৫ একর জমি কিনবে : এ দিকে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১২.২৫ একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। ৫ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জমি কেনার এই সিদ্ধান্ত হয়। জানা গেছে, কোম্পানিটি রাজধানীর বসুন্ধরা বারিধারা আবাসিক এলাকায় ১২.২৫ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে প্রতি কাঠা ৯৪ লাখ টাকা হিসেবে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে। কোম্পানিটি আরো জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের কাঞ্চনপুর ইউনিয়নের ললাটি মৌজায় ৬.১৩ ডেসিমেল জমি কিনবে। এই জমি কিনতে কোম্পানিটিরি ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা খরচ হবে। এই জমি ক্রয়ে রেজিস্ট্রেশনসহ অন্যান্য খরচ কোম্পানি বহন করবে।

    রয়্যাল ক্যাপিটাল বাজার বিশ্লেষণে বলছে, ব্যাংকিং সেক্টরের শেয়ারের দরপতন। আতঙ্ক ছড়িয়ে সূচক কমল ৮৩ পয়েন্ট। ডিএসইএক্স ৮৩ পয়েন্ট কমে ৫৩৮ পয়েন্টে শেষ হয় এবং বাজার লেনদেন ৫৩ কোটি টাকা বেড়ে ৩৬৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। ১৯টি সেক্টরের মধ্যে ৬টি সেক্টরের বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে এবং ১৩টি সেক্টরের বাজার মূলধন হ্রাস পেয়েছে। ফ্লোর প্রাইসে ১টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে ৭.৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ২.০২ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ২৯.৩২ পয়েন্ট কমে ১১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেন হয়েছে ২.৭ কোটি টাকা। ●

    অকা/পুঁবা/ফর/সকাল/৭ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.