Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী শুরু ৪ জুলাই

    জুন ২৫, ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ23
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ৪ জুলাই থেকে ৬ জুলাই তিন দিনব্যাপী ‘প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস আয়োজিত এই প্রদর্শনী ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-২ পুস্পগুচ্ছে অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে।

    ২৪ জুন বসুন্ধরা সিটির বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাজুস সহ-সভাপতি সমিত ঘোষ অপু এ সব তথ্য তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, বাজুসের মুখপাত্র ও সাবেক সভাপতি এবং বাজুসের কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপ কুমার রায় সহ-সভাপতি সমিত ঘোষ অপু, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রান্তি নাগভেকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য এই আয়োজন জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানী, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান।

    এই প্রদর্শনীর ফলে বিশে^র আধুনিক মেশিনারিজের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে। যার ফলে বিশে^র সাথে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারী শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হলে জুয়েলারী শিল্পের বিকাশ ও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে। আমাদের দেশের কারিগর বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরী করতে সক্ষম হবে।

    এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজী, বাংলাদেশ সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, এক্সপার্ট ইন্সট্রুমেন্ট, ট্র্যাস্ট, র‌্যার্টস বিডি। ভারতের ৬টি প্রতিষ্ঠান- তিষা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নিও ইন্সট্রুমেন্ট, সোলাংকি মেশিনারিজ ওয়ার্কস, ইরা কর্পোরেশন, কোয়ান্টাম ইকুইপমেন্ট, এ্যাকযেট সলিউশন। ইতালির ৩টি প্রতিষ্ঠান জেটিই, ফাষ্টি ও ওমপার, তুরস্কের ৩টি প্রতিষ্ঠান ওটেক, অরটেক ও গুভেনিস জুয়েলারি মোল্ড এন্ড মেশিন। জার্মানীর ফিশার, চীনের ডু ইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। ●

    অকা/বাণিজ্য/ফর/বিকাল/২৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী

    এই বিষয়ে আরও সংবাদ

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    এডিপি বাস্তবায়নে সর্বনিম্ন হার: গভীর সংকটের ইঙ্গিত

    ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একসঙ্গে গাইছেন নচিকেতা ও জয় শাহরিয়ার

    হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তি হতে পারে আজ

    প্রাসাদ গ্রুপ ও নর্দান এডুকেশন গ্রুপের নতুন সিইও সৈয়দ আলমগীর

    জীবন বীমায় আসছে যে সব পরিবর্তন

    যেভাবে ঘুরবে দেশের এসএমই খাতের চাকা

    গ্যাস সংকটে হাঁসফাঁস রাজধানী, তার ওপর এলপিজি’র দাম বৃদ্ধি

    আমদানির খবরে বাজারে কমছে কাঁচা মরিচের দাম

    ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু

    তৈরি পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ

    কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ

    ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান

    হাজার কোটি টাকার পণ্য নিয়ে মোহনায় আটকা পড়লো জাহাজ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.