Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এডিবির নাম ভাঙিয়ে ভুয়া ঋণের ফাঁদ!

    জুলাই ২০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক >

    এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এডিবি।

    সোমবার (২০ জুলাই) ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায়, সংস্থাটি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না। একই সঙ্গে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত ব্যাংকিং বা আর্থিক তথ্য চাওয়া কিংবা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দিতে বলারও কোনো প্রশ্ন নেই।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র এডিবির নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ভুয়া ফেসবুক পেজ, জাল পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

    সংস্থাটি জনসাধারণকে এমন ভুয়া ঋণের প্রস্তাব বা আর্থিক সহায়তার প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে। পাশাপাশি এডিবির নামে কেউ যোগাযোগ করে অর্থ, ব্যক্তিগত তথ্য বা কোনো ধরনের ফি দাবি করলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে অনুরোধ করেছে।

    এডিবি আরও জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে তারা সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এডিবির প্রতিনিধি পরিচয়ে সরাসরি ব্যক্তিগত ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করা উচিত।

    সংস্থাটি জানিয়েছে, এডিবির নাম, কর্মকর্তাদের পরিচয় বা অফিসের ঠিকানা ব্যবহার করে পরিচালিত প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কীভাবে এসব প্রতারণা এড়িয়ে চলা যায়, সে বিষয়ে তাদের প্রকাশিত সতর্কবার্তায় নির্দেশনা রয়েছে।

    উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বর্তমানে ৬৯টি সদস্য দেশের সমন্বয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহিষ্ণু উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। এর মধ্যে ৫০টি সদস্য দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

    সর্বশেষ হালনাগাদ 17 hours আগে

    আর্থিক ঋণ এডিবি

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

    মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

    ফ্যামিলি কার্ড বিতরণ
    মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের নির্দেশ

    সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে ফের দুদকের অভিযান

    ফের গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

    ওপারের ঢলে তিস্তা নদী ফেঁপে ফুলে উঠছে

    চায়না দুয়ারি জালে বিপন্ন নীলফামারীর মৎস্য ও জীববৈচিত্র্য

    মাত্র ১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি এবং ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের গল্প ইয়ামালের

    মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

    ফ্যামিলি কার্ড বিতরণ
    মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের নির্দেশ

    এডিবির নাম ভাঙিয়ে ভুয়া ঋণের ফাঁদ!

    সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে ফের দুদকের অভিযান

    ফের গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী

    বিদেশি ষড়যন্ত্রের বয়ান কতটা বাস্তব?

    বাংলাদেশের বাণিজ্যিক বিমান চলাচল খাত
    বহর বাড়িয়ে বাজার দখলের লড়াই

    আমদানি স্থবির, উৎপাদনে ভাটা

    গোল-অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল পেলেন রদ্রি

    গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমনের

    বিশ্বকাপ না জিতেও ইতিহাস এমবাপ্পের, টানা দুই আসরে গোল্ডেন বুট

    বিশ্বকাপের মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস

    ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিরল রেকর্ড ইয়ামালের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.