Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী

    জুলাই ২০, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

     

    শতদল তালুকদার, সিডনি থেকে: 

    সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী ২০২৬। শনিবার (১৮ জুলাই) সিডনি শহরের ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের সূচনায় মহান মুক্তিযুদ্ধের শহীদ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ভূমির প্রতি সম্মান জানিয়ে ‘Acknowledgement of Country’ প্রদান করা হয়।

    পরে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রবীণ সদস্যদের অংশগ্রহণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’-এর সঙ্গে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মিলনমেলায় সৃষ্টি করে আবেগঘন ও নান্দনিক পরিবেশ।

    পুনর্মিলনীতে দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন। হাসি, আড্ডা ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে জগন্নাথ হলের ঐতিহ্য, ইতিহাস ও গৌরবময় উত্তরাধিকার তুলে ধরার প্রয়াসও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

    উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক কমল জোয়ার্দ্দার উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বিশেষভাবে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা এই পুনর্মিলনীকে সফল ও সার্থক করে তুলতে নিরলস পরিশ্রম করেছেন এবং স্পন্সর হিসেবে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করেছেন।

    আয়োজক কমিটির কালচারাল সেক্রেটারি শতদল তালুকদার বলেন, “অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য, বিশেষ করে সুদূর মেলবোর্ন ও ব্রিসবেন থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনীতে অংশ নিতে এসেছেন। তাঁদের এই আন্তরিক উপস্থিতি আমাদের ভীষণ আনন্দিত করেছে। এটি প্রমাণ করে, জগন্নাথ হলের প্রতি ভালোবাসা ও বন্ধনের টান ভৌগোলিক দূরত্বকেও হার মানায়।”

    রিইউনিয়ন কমিটির আরেকজন সদস্য এবং অনুষ্ঠানের অন্যতম স্পনসর বিশ্বজিৎ চক্রবর্তী বলেন,

    “অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ ধরনের আয়োজন শুধু পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনে না, বরং প্রবাসে আমাদের পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আমাদের ঐক্য ও সম্প্রীতির ভিত্তিকে আরও শক্তিশালী করবে।”


    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জগন্নাথ হলের প্রধান ফটক এবং দক্ষিণ ভবনের নান্দনিক প্রতিরূপ, যা উপস্থিত অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়। পাশাপাশি সবার প্রিয় ‘নেপালদার চায়ের টং’-এর প্রতিরূপও এলামনাই সদস্যদের বিশেষভাবে আকৃষ্ট করে। সেখানে অনেকেই স্মৃতিচারণের পাশাপাশি ছবি তুলে মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখেন।

    সাংস্কৃতিক পর্বে ছিল সংগীত, নৃত্য ও বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ রানার-আপ শিল্পী মেহেদী হাসান তাঁর জনপ্রিয় গান পরিবেশন করেন। তাঁর প্রাণবন্ত পরিবেশনায় পুরো মিলনমেলা উৎসবের আবহে মুখর হয়ে ওঠে।
    অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শুভেচ্ছা ও শুভকামনা বার্তা পাঠান, যা অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

    পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক আয়োজন, আন্তরিক মিলন, স্মৃতিবিজড়িত আলোকচিত্র ধারণ এবং নৈশভোজের মধ্য দিয়ে দিনব্যাপী পুনর্মিলনীর সফল সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত জগন্নাথ হলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনীর ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    সর্বশেষ হালনাগাদ 20 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

    মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

    দুবাইয়ে প্রেসক্লাবের সভায় বিশিষ্টজনরা
    ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতার দাবি

    কুয়েতে প্রবাসীদের জন্য দূতাবাসের নির্দেশনা

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

    জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার

    ওপারের ঢলে তিস্তা নদী ফেঁপে ফুলে উঠছে

    চায়না দুয়ারি জালে বিপন্ন নীলফামারীর মৎস্য ও জীববৈচিত্র্য

    মাত্র ১৯ বছর বয়স, ১৯ নম্বর জার্সি এবং ১৯ জুলাই বিশ্বকাপ জয়ের গল্প ইয়ামালের

    মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

    ফ্যামিলি কার্ড বিতরণ
    মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের নির্দেশ

    এডিবির নাম ভাঙিয়ে ভুয়া ঋণের ফাঁদ!

    সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে ফের দুদকের অভিযান

    ফের গ্রেপ্তার রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

    সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী

    বিদেশি ষড়যন্ত্রের বয়ান কতটা বাস্তব?

    বাংলাদেশের বাণিজ্যিক বিমান চলাচল খাত
    বহর বাড়িয়ে বাজার দখলের লড়াই

    আমদানি স্থবির, উৎপাদনে ভাটা

    গোল-অ্যাসিস্ট ছাড়াই গোল্ডেন বল পেলেন রদ্রি

    গোল্ডেন গ্লাভস স্পেনের উনাই সিমনের

    বিশ্বকাপ না জিতেও ইতিহাস এমবাপ্পের, টানা দুই আসরে গোল্ডেন বুট

    বিশ্বকাপের মঞ্চ মাতালেন ম্যাডোনা-শাকিরা-জাস্টিন বিবার-বিটিএস

    ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে বিরল রেকর্ড ইয়ামালের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.