Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এমএফএস ব্যবহার করার মাধ্যমে অর্থ লেনদেনের সংখ্যা বেড়েছে

    এপ্রিল ১৮, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণUpdated:এপ্রিল ১৮, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ফেব্রুয়ারি মাসে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে অর্থ লেনদেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড।

    উচ্চ সংখ্যক লেনদেনের পাশাপাশি ফেব্রুয়ারি মাসে লেনদেন করা অর্থের পরিমাণ দ্বিতীয় সর্বোচ্চ যা ডিজিটাল পেমেন্ট পদ্ধতির ক্রমবর্ধমান সাফল্য এবং গ্রহণযোগ্যতাকে নির্দেশ করে।

    কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস ব্যবহার করে ৫৮.৪৩ কোটিবার লেনদেন করা হয়েছে। এর আগের সর্বোচ্চ ৫৭.৩৩ কোটিবার লেনদেন হয়েছিল গত বছরের অক্টোবরে।

    শুধু লেনদেনের সংখ্যাই নয়, বেড়েছে লেনদেন করা অর্থের পরিমাণও। এ বছরের ফেব্রুয়ারি মাসে এমএফএস ব্যবহার করে লেনদেন হয়েছে ১.৩০ লাখ কোটি টাকা যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ১.৩২ লাখ কোটি টাকার লেনদেন হয়েছিল গত বছরের জুন মাসে।

    গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে লেনদেন বেড়েছে প্রায় ৩৪ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৯৭.৩১ কোটি টাকার লেনদেন হয়েছিল।

    ইন্ডাস্ট্রির অংশীদাররা লেনদেনের সংখ্যা এবং পরিমাণ উভয়েরই উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য ডিজিটাল লেনদেনের প্রতি জনগণের অভ্যস্ততা তৈরি ও ডিজিটাল ইকোসিস্টেম উন্নত হওয়া সহ বেশ কিছু কারণ দেখিয়েছেন।

    বিকাশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "এমএফএস-এর ওপর গ্রাহকদের আস্থা দিনদিন বৃদ্ধি পাওয়াই এই মাধ্যমে লেনদেন বেড়ে যাওয়ার একটি অন্যতম কারণ। এছাড়া বিকাশ সবসময় চেষ্টা করে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাদের নতুন নতুন সার্ভিসের সাথে পরিচয় করিয়ে দিতে।"

    তিনি আরো বলেন, "এর বাইরে দেশের ডিজিটাল ইকোসিস্টেম দিনদিন ডেভেলপ (উন্নতি) করছে যেটি এমএফএস ইন্ডাস্ট্রির বৃদ্ধিতে সহায়তা করছে।"

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্যাশ আউট ও ব্যক্তি থেকে ব্যক্তির কাছে অর্থ লেনদেন (সেন্ড মানি) সহ বেশ কিছু সার্ভিসে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে ফেব্রুয়ারি মাসে।

    সুপার শপ এবং অন্যান্য ব্যবসায় এমএফএস ব্যবহার করে গত ফেব্রুয়ারিতে ৬ হাজার চারশ ৫৯ কোটি টাকার 'মার্চেন্ট পেমেন্ট' করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় এ বছর 'মার্চেন্ট পেমেন্ট' ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার পাঁচশ ৩২ কোটি টাকা।

    'মার্চেন্ট পেমেন্ট' এর ব্যাপারে শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, "আমরা সারা দেশের ৬ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠানে মার্চেন্ট পেমেন্ট সেবা চালু করেছি। দিনদিন আমরা সেটি আরো বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।"

    গত জুন মাসে এমএফএস ব্যবহার করে সরকার ২ হাজার একশ ৭৩ কোটি টাকার উপবৃত্তি, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষে এমএফএস গ্রাহকের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২.১৫ কোটি। মাত্র এক বছরে গ্রাহক বেড়েছে প্রায় ২.৫ কোটি।

    এ ইন্ডাস্ট্রির অংশীদাররা মোট অ্যাকাউন্ট এবং বিশেষ গ্রাহকদের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তারা বলছেন, মোট অ্যাকাউন্টের সংখ্যা ২২ কোটি ছাড়িয়ে গেলেও বিশেষ গ্রাহকদের সংখ্যা এত বেশি নয় কারণ একজন গ্রাহক একাধিক এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করায় সংখ্যাটিকে আরো বড় দেখায়।

    দেশে বর্তমানে বিকাশ, রকেট, ইউক্যাশ, মাইক্যাশ এবং শিওরক্যাশের মতো ১৩ টি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস কার্যকর আছে।

    অকা/ব্যাংখা/সকাল/১৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.