Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চামড়াশিল্পে ঋণসংকট ও খেলাপির ঊর্ধ্বগতি

    জুন ১২, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চামড়া শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত, যা প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় এবং লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই খাত মারাত্মক ঋণ সংকটে পড়েছে। ঋণ পরিশোধে গাফিলতি এবং ব্যাংকগুলোর অনীহার কারণে শিল্পের অগ্রযাত্রায় দেখা দিয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চামড়া খাতে ব্যাংক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১২ হাজার ৬২৮ কোটি টাকা। এর মধ্যে ৪ হাজার ৮৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৩৮.৪ শতাংশ, খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ, চামড়া শিল্পে খেলাপির হার সামগ্রিক ব্যাংকিং খাতের গড়ের তুলনায় অনেক বেশি, যা ব্যাংকগুলোকে নতুন করে এই খাতে ঋণ প্রদানে নিরুৎসাহিত করছে।
    বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চামড়া খাতে পুনঃতফসিল করা ঋণের অনাদায়ী অংশ দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮৪ কোটি টাকায়। উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী এমনকি ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে এই পুনঃতফসিলের সুযোগও গ্রহণ করছেন না। জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অনেক ট্যানারি মালিক ঋণ পুনঃতফসিলে অনীহা প্রকাশ করছেন, যদিও ব্যাংকগুলো থেকে উৎসাহ দেওয়া হচ্ছে। সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা জানান, তাদের বিতরণকৃত চামড়া খাতভিত্তিক ঋণের ৪০ শতাংশের বেশি বর্তমানে খেলাপি।
    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ব্যবসায়ীরা যদি নেয়া ঋণ ফেরত না দেন, তাহলে ব্যাংক কীভাবে আবার ঋণ দেবে? ঋণ নিতে হলে ফেরত দেওয়ার মানসিকতা থাকা জরুরি। নতুবা এই সংকট উত্তরণ সম্ভব নয়।”
    চলতি বছরের কোরবানির ঈদ সামনে রেখে ব্যাংকগুলো চামড়া ক্রয়ের জন্য মাত্র ১২৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যদিও অনুমোদন দেওয়া হয়েছিল ২৩২ কোটি টাকা। অথচ বিগত বছরগুলোতে এই ঋণের পরিমাণ ছিল যথাক্রমে ২০২৪ সালে ২৭০ কোটি টাকা, ২০২৩ সালে ২৫৯ কোটি টাকা, ২০২২ সালে ৪৪৩ কোটি টাকা, ২০২১ সালে ৬১০ কোটি টাকা, ২০২০ সালে ৭৩৫ কোটি টাকা এবং ২০১৯ সালে ১,৮০০ কোটি টাকা। এই ধারাবাহিক পতন চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে মারাত্মক বাধা সৃষ্টি করছে, বিশেষ করে ঈদ-উল-আযহার সময়, যখন দেশের মোট বার্ষিক কাঁচা চামড়ার প্রায় ৫০-৬০ শতাংশ সংগ্রহ হয়।
    বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ জানান, চামড়া একটি পচনশীল পণ্য। তাই দ্রুত নগদ অর্থে ক্রয় ও সংরক্ষণের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। এবারে আমাদের ৩০০-৩৫০ কোটি টাকার চাহিদা থাকলেও মাত্র ১২৫ কোটি টাকা বিতরণ হয়েছে, যা কার্যত অপ্রতুল। বিটিএর তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৮০০, যার মধ্যে ট্যানারি মালিক ও রফতানিকারক উভয়ই রয়েছেন। সারা দেশে রয়েছে প্রায় ১,৮৬৬টি বড় ও মাঝারি আড়ত, এবং আরও হাজারো ছোট ব্যবসায়ী ঈদকেন্দ্রিক চামড়া সংগ্রহে জড়িত।
    আড়তদার নূর ইসলাম বলেন, ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর প্রায় ৩০ শতাংশ কাঁচা চামড়া নষ্ট হয়, যার কারণে এই শিল্পের সঙ্গে জড়িত দরিদ্র জনগোষ্ঠী আর্থিক ক্ষতির মুখে পড়েন। চামড়া ব্যবসায়ী আজম মিয়া অভিযোগ করেন, ব্যাংকগুলো শুধু ট্যানারি মালিক বা রফতানিকারকদের ঋণ দেয়, কিন্তু আড়তদার ও কাঁচা চামড়া সংগ্রহকারীরা ঋণ থেকে বঞ্চিত। অথচ চাহিদা অনুযায়ী অর্থ পেলে চামড়া নষ্ট ঠেকানো যেত।
    চামড়া সংরক্ষণে সহায়তা দিতে সরকার এবার ঈদ উপলক্ষে এতিমখানা, লিল্লাহ বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার মূল্য প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ টাকা, এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। খাসি ও বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২২-২৭ টাকা ও ২০-২২ টাকা প্রতি বর্গফুট। ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম নির্ধারিত হয়েছে ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
    চামড়া শিল্পে ঋণ খেলাপির ঊর্ধ্বগতি শুধু ব্যাংক খাতের ঝুঁকি বাড়াচ্ছে না, বরং সামগ্রিক শিল্পের প্রবৃদ্ধিকেই প্রশ্নবিদ্ধ করছে। খেলাপির হার কমাতে ব্যবসায়ীদের মধ্যে ঋণ পরিশোধের নৈতিকতা ও বাধ্যবাধকতা জোরদার করা জরুরি। পাশাপাশি ব্যাংকগুলোকে ঝুঁকিনির্ভর হলেও খাতটির মৌসুমি চাহিদা বিবেচনায় নিয়ে ঋণ বিতরণে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে হবে। সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং বেসরকারি ব্যাংকগুলো যদি যৌথভাবে কার্যকর পরিকল্পনা নেয়, তাহলে এই সম্ভাবনাময় শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায়, চামড়া শিল্পে অনিয়ম ও সংকট আরও গভীর হবে, যা অর্থনীতির এক সম্ভাবনাময় খাতকে অন্ধকারে ঠেলে দেবে। ●
    অকা/প্র/ই/সকাল/১২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.