Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ডিএসইতে পতন হলেও বেড়েছে সিএসইতে

    জানুয়ারি ২২, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ29
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সাথে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৮০ কোটি টাকা।

    ২২ জানুয়ারি বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। দিনশেষে সূচকটি অবস্থান ছিল পাঁচ হাজার ১৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১১৬৬ পয়েন্ট অবস্থান করতে দেখা গেছে। একই সাথে ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

    ২২ জানুয়ারি ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ২৪৭টির আর অপরিবর্তিত আছে ৫৭টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ২২ জানুয়ারি ডিএসইতে মোট ৪১৩ কোটি এক লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল ৪৯৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    ২২ জানুয়ারি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৩৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৯৪৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে।

    ২২ জানুয়ারি সিএসইতে মোট ১৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৬টি কোম্পানির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ২০টির। দিনশেষে সিএসইতে পাঁচ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে হাতবদল হয়েছিল চার কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

    ১২০০ কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ্-বাংলা ব্যাংক- শেয়ার বাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ডাচ্-বাংলা ব্যাংককে এক হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকটি এই বন্ড ছেড়ে মূলধন বৃদ্ধি করবে। ২২ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

    তথ্যে দেখা যায়, ডাচ্-বাংলা ব্যাংক এক হাজার ২০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফোটিং রেট, ফুল্লি রিডিমঅ্যাবল বন্ড ছাড়বে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য এক কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংকের টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে। সাব-অর্ডিনেটেড বন্ডের বৈশিষ্ট্য হলো এই বন্ডের ঋণ পরিশোধ অন্যান্য বন্ডের তুলনায় কম অগ্রাধিকার পাবে।

    ৫১ লাখ শেয়ার বিক্রি করবেন সি পার্লের পরিচালক- শেয়ার বাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের করপোরেট পরিচালক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। ২২ জানুয়ারি ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের করপোরেট পরিচালক বেঙ্গল ভ্যাকেশন কাব লিমিটেড।

    প্রতিষ্ঠানটি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫১ লাখ ২৩ হাজার ৪৩৬টি শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছে। ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার স্টক এক্সচেঞ্জের পাবলিক বা ব্লক মার্কেটে বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

    কে অ্যান্ড কিউর বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি- শেয়ার বাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের প্রদানের সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়। কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বিতরণের জন্য পরিচালনা পর্ষদ আগামী ২ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এর আগে কোম্পানিটির ঘোষণাকৃত বোনাস লভ্যাংশ প্রদানে সম্মতি দেয়নি বিএসইসি। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.