Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দামের অস্থিরতায় বেচাবিক্রিতে ধস সোনায়

    সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    সেপ্টেম্বর মাসেই সোনার দাম বেড়েছে ভরিতে ১০ হাজার টাকা। দামের অস্থিরতার কারণে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে বেচাবিক্রিতে ধস নেমেছে। আবার বৈশ্বিক অস্থিরতায় বিশ্ব বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। তাতে বিশ্ব বাজারের পাশাপাশি দেশের বাজারেও দাম বেড়ে চলেছে মূল্যবান এই ধাতুর।

    একাধিক জুয়েলারি ব্যবসায়ী বলছেন, কয়েক বছর ধরে সোনার দাম অত্যধিক। সে জন্য বিয়েশাদি কিংবা পারিবারিক অনুষ্ঠান ছাড়া খুব কম মানুষই সোনার অলংকার কেনেন। হঠাৎ সোনার দাম বাড়তে থাকায় দোকানে ক্রেতার আনাগোনা আরও কমে গেছে। বিশ্ব বাজারে দাম বাড়লে দেশের বাজারেও সোনার মূল্য আরও বৃদ্ধির সম্ভাবনা আছে। যদিও দেশে বৈধপথে দেশে সোনা আমদানি হাতেগোনা। তার পরও বিশ্ব বাজারের প্রভাবে দেশে দাম আরও বাড়লে ছোট ও মাঝারি জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বিপদে পড়বে বলে জানান খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

    বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসের শুরুতে দেশে ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। সর্বশেষ গত বুধবার পর্যন্ত পাঁচ দফায় দাম বেড়ে তা ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় দাঁড়িয়েছে। তার মানে ১০ দিনের ব্যবধানে ভরিতে দাম বেড়েছে ১০ হাজার ১৫৯ টাকা।

    বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামের সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার বাজারে মূল্যবৃদ্ধি। কারণ, অস্থির সময়ে বিভিন্ন দেশ সোনায় বিনিয়োগ করে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ব বাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্টের মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। তাতে বিশ্ব বাজারে সোনার দাম হু হু করে বাড়তে থাকে। তখন দর ওঠে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ মার্কিন ডলারে।

    বর্তমানে বিশ্ব বাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। এই মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কয়েকটি কারণের মধ্যে রয়েছে। যেমন ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদহার কমাতে পারে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে ১০ সেপ্টেম্বর এক পর্যায়ে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৫৪ ডলারে দাঁড়ায়।

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ান ঋণদাতা এএনজেড গ্রুপ ১০ সেপ্টেম্বর সোনার দামের পূর্বাভাস আগের চেয়ে বাড়িয়েছে। তাদের পূর্বাভাস বছরের শেষ দিকে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৮০০ ডলার থেকে যেতে পারে। জুন নাগাদ সেই দাম চার হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে।

    দেশের জুয়েলারি ব্যবসা নিয়ে জানতে চাইলে জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ব্যবসার অবস্থা একেবারে শোচনীয়। দাম বাড়তে থাকায় ব্যবসা ব্যাপকভাবে পড়ে গেছে। দোকানে ক্রেতা নেই বললেই চলে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব বাজারে দাম বাড়লে দেশের বাজারেও সোনার দাম আরও বাড়তে পারে।

    এদিকে দাম বেশি হওয়ায় অনেকেই সোনার অলংকার কেনার বদলে বিক্রি করছেন। জুয়েলার্স ব্যবসায়ীরা বলছেন, অনেক গ্রাহক আগে কেনা গয়না এখন বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি পাঁচ বছর আগে ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার ৬৯ হাজার ৮৬৭ টাকায় কিনেছিলেন। এখন সেটি বিক্রি করতে গেলে আপনি প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা পাবেন। তাতে ভরিতে আপনার লাভ হবে ৮৪ হাজার টাকা। উল্লেখ্য, গয়না বিক্রি করতে গেলে বর্তমান ওজন থেকে ১৭ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হয়।

    দেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোনার ভরি ছিল ১৭০ টাকা। তার পরের পাঁচ দশকে সোনার দাম বেড়ে ১ হাজার ৯৩ গুণ হয়েছে। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা। এর মধ্যে গত আড়াই দশকে সোনার দাম বেশি বেড়েছে।

    জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, ২০০০ সালে ২২ ক্যারেটের সোনার ভরি ছিল ৬ হাজার ৯০০ টাকা। পরের পাঁচ বছরে সেটি দ্বিগুণ হয়। ২০১০ সালে সোনার দাম তিন গুণ বেড়ে হয় ৪২ হাজার ১৬৫ টাকা। ২০১৫ সাল পর্যন্ত দাম খুব একটা না বাড়লেও তার পরের পাঁচ বছরে ভরিপ্রতি দাম প্রায় ২৭ হাজার টাকা বেড়ে যায়। ২০২২ সালে সোনার দাম ছিল সর্বোচ্চ ৮৮ হাজার টাকা। পরের বছর ২১ জুলাই সোনার দাম প্রথমবারের মতো ১ লাখ টাকা ছাড়িয়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার সোনার দাম দেড় লাখ টাকা ছাড়ায়।

    সোনার দাম আরও বাড়বে কি না, জানতে চাইলে জুয়েলার্স সমিতির পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন বলেন, দেশে সোনার দাম দুই লাখ টাকা ছুঁতে বাকি আছে মাত্র ১৫ হাজার টাকা। বিশ্ব বাজারে সোনার দাম আর ১০০ থেকে ১২০ ডলার বাড়লে দেশের বাজারেও দুই লাখ টাকা ছাড়িয়ে যাবে। ●

    অকা/বিবা/ফর/সন্ধ্যা/১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.