Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন পেঁয়াজের নায্যমূল্যে না পাওয়ায় চাষির মাথায় হাত

    জানুয়ারি ৪, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    হঠাৎ পেঁয়াজের দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। জ্বালানি তেল, রাসায়নিক সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের দাম বেড়েছে। সে অনুপাতে দাম বাড়েনি কৃষকের উৎপাদিত পেঁয়াজের।

    গত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় এ বছর মেহেরপুরের প্রান্তিক চাষিরা গত এক যুগের মধ্যে এ প্রথম ল্যমাত্রার দ্বিগুণ পেঁয়াজ চাষ করেছেন। নতুন পেঁয়াজ ওঠার পর বাজারগুলোতে দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। ফলে, নায্যমূল্যে না পাওয়ায় আর্থিক তির মুখে পড়েছেন জেলার পেঁয়াজ চাষি।

    এবার জেলায় লাল তীর কিং, মেটাল কিং, তাহেরপুরী, বারি পেঁয়াজ-১ এবং কিং সুপার জাতের পেঁয়াজ চাষ হচ্ছে। গত কয়েক সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ ৮০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। গত কয়েকদিন ধরে পেঁয়াজের অব্যাহত দরপতন হয়েছে। জেলার খুচরা বাজারগুলোতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি দরে।

    পেঁয়াজ চাষিদের আবেদন, বিদেশ থেকে আমদানি বন্ধ করে দেশীয় পেঁয়াজের ন্যায্য মূল্যে নিশ্চিত করতে হবে।

    এদিকে জেলা কৃষিবিভাগ বলছে, পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি ও একসঙ্গে বাজারজাত করায় দাম কমে গেছে। কিছুদিন সংরণ করে বিক্রি করতে পারলে পেঁয়াজের ন্যায্য মূল্যে পাবেন জেলার চাষিরা।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় প্রায় ৭ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। অথচ, গত মৌসুমে এ জেলায় পেঁয়াজ চাষ হয়েছিল মাত্র ২ হাজার ৫০০ হেক্টর জমিতে। কয়েক বছর পেঁয়াজের দাম ও ফলন ভালো পাওয়ায় এ বছর চাষিরা কোমর বেঁধে পেঁয়াজ চাষ করেছেন।

    জেলার বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, মুড়িকাটা পেঁয়াজের দাম প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে এক কেজি পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ১৫০ টাকা।

    মেহেরপুর বড়বাজার এলাকার কাঁচাবাজারে নতুন পেঁয়াজের সঙ্গে পুরোনো পেঁয়াজও পাওয়া যাচ্ছে। তবে, পুরোনো পেঁয়াজের তুলনায় ক্রেতারা নতুন পেঁয়াজ কিনতে আগ্রহী হচ্ছেন। মুড়িকাটা এক কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

    মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের পেঁয়াজ চাষি রবিউল ইসলাম বলেন, চলতি বছরে তার ছয় বিঘা, প্রতিবেশী হারান আলীর ১১ বিঘা, সমসের আলীর ৮ বিঘা, সাইদুল ইসলামের ৯ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এছাড়া এ গ্রামের শতাধিক কৃষক পেঁয়াজ চাষ করেছেন। লোকসানের হিসাব দিতে গিয়ে তিনি বলেন, বিঘাপ্রতি মজুরি খরচ, সার ও কীটনাশক, বীজ কেনা ও লিজ খরচ দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ পড়েছে। দাম এভাবে কমে গেলে মোটা অঙ্কের লোকসানে পড়তে হবে তাদের।

    স্থানীয় পেঁয়াজ চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। জমির লিজ ২০ হাজার টাকা মিলে মোট ৭০-৭৫ হাজার টাকা খরচ। গত বছরের তুলনায় এ বছর পেঁয়াজের ফলনও কম হচ্ছে। গত বছর প্রতি বিঘা জমিতে ৮০ থেকে ১শ মণ পেঁয়াজ পেলেও এ বছর বীজে সমস্যা থাকার কারনে উৎপাদন হচ্ছে ৬০ থকে ৭০ মণ।

    বর্তমান পেঁয়াজ বিক্রি করে চাষির ঘরে আসছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। পেঁয়াজ চাষে উচ্চমূল্যে বীজ, সার, সেচ, কীটনাশক, কৃষি শ্রমিকের মুজুরি,পরিবহনসহ অন্যান্য খরচ করতে যেয়ে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ। সেই হিসেবে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুমে এর দরপতনে চাষির মাথায় হাত। চাষিরা বলছেন এ লোকসান থেকে বাঁচতে উৎপাদনের ভরা মৌসুমে বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করাসহ সরকারি উদ্যেগে পেঁয়াজ সংরণের ব্যবস্থা করলে লোকসান থেকে বাঁচা সম্ভব।

    এক বিঘা পেঁয়াজ চাষে লিজসহ খরচ হয় অন্তত ৫০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে ৬০ থেকে ৭০ মণ। চলতি মৌসুমে পেঁয়াজের মারাত্মকভাবে দরপতন হওয়ায় চাষের অর্ধেক খরচ উঠছে না। মোটা অংকের টাকা লোকসান গুনতে হবে।

    সদর উপজেলার কালিগাংনী গ্রামের পেঁয়াজ চাষি মহিবুল বলেন, এ বছর আমার ৬ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। জমি লিজ নিয়ে তিনি এ চাষ করেছেন। পেঁয়াজের ফলনও কম আবার দরপতন। সব মিলিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি।

    সাহারবাটি গ্রামের কৃষক মহিবুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। চাষে মোট খরচ হয়েছে ৪০ হাজার টাকা। এ জমিতে পেঁয়াজ পেয়েছেন ৬৫ মণ। প্রতি মণ ৬০০ টাকা কেজি দরে ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পেঁয়াজ বিক্রি করে মুনাফা তো হয়নি, উল্টো কয়েক হাজার টাকা লোকসান হয়েছে।

    জেলার বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গেল ১০ দিন আগেও খুচরা বাজারে পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। সে সময় চাষিরা লাভের মুখ দেখলেও এক সপ্তাহের ব্যবধানে চাষিদের মুখের হাসি বিলীন হয়ে গেছে। বর্গা চাষিরা অনেকেই বড় ধাক্কা খেয়েছেন পেঁয়াজের দরপতনে।

    মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান, চলতি মৌসুমে চাষিরা গতবারের তুলনায় এবছর দ্বিগুণ পেঁয়াজ চাষ করেছেন। তবে পেঁয়াজের বাজারে দরপতনে অনেক চাষি লোকসানে পড়বেন। ●

    অকা/কৃষি/ফর/সন্ধ্যা/৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    টেকসই কৃষিই হতে পারে অর্থনীতির ভবিষ্যৎ

    জাতির খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড কৃষি-গভর্নর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    হরমুজে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার ট্রাম্পের

    ২৬ কার্যদিবসে শেষ বাজেট অধিবেশন, ১০ বিল পাস

    চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী

    ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকতে পারেন যারা

    হাসিনার পরিবারসহ ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

    বিদেশি প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণের শর্ত শিথিল

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    প্রায় ৭ কোটি বছর পুরনো ডাইনোসর বিক্রি হলো ৫০ মিলিয়ন ডলারে

    মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা?

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    বৈদ্যুতিক যানবাহন শিল্পে বিনিয়োগের নতুন গতি

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.