Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পুঁজি বাজারে সূচকের উন্নতি ঘটলেও কমেছে লেনদেন

    আগস্ট ২, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিগত সপ্তাহে দেশের পুঁজি বাজারে সূচকের উন্নতি ঘটলেও কমেছে লেনদেন। সপ্তাহের প্রথম তিনটি কর্মদিবসে সংশোধন ঘটার কারণে সূচকের অবনতি ঘটলে লেনদেনে তা নেতিবাচক প্রভাব পড়ে। বিনিয়োগকারীরা এ সময় সতর্ক অবস্থান নেন। তবে সপ্তাহের শেষ দু’দিন বাজার পরিস্থিতির উন্নতি ঘটে। তা ছাড়া ৩১ জুলাই শেষ কর্ম দিবসে লেনদেনে বড় ধরনের উন্নতি ঘটে। এ দিন আবার হাজার কোটি ছাড়িয়ে যায় দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গত বছরের ২ অক্টোবরের পর ডিএসইর লেনদেন আর হাজার কোটি টাকা অতিক্রম করেনি।

    গত সপ্তাহে ঢাকা শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৩৮ পয়েন্ট বৃদ্ধি পায়। ২৫ জুলাই ৫ হাজার ৩৯২ দশমিক ০৪ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি ৩১ জুলাই সপ্তাহান্তে পৌঁছে যায় ৫ হাজার ৪৪৩ দশমিক ৪২ পয়েন্টে। বাজারে স্বাভাবিক সংশোধনের কারণে সপ্তাহের প্রথম তিনটি কার্যদিবসে সূচকের পতন ঘটলেও শেষ দু’দিনের বড় ধরনের উন্নতি সপ্তাহান্তে সূচকের উন্নতি ঘটে। একই সময় ডিএসই-৩০ সূচকটি ২৪ দশমিক ৫৮ পয়েন্ট উন্নতি ঘটলেও ডিএসই শরিয়াহ সূচকের অবনতি ঘটে ২ দশমিক ০৮ পয়েন্ট।

    গত সপ্তাহে ডিএসই মোট ৪ হাজার ১৯৪ কোটি ৩১ লাখ টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের সপ্তাহ অপেক্ষা ২ দশমিক ৪০ শতাংশ কম। আগের সপ্তাহে বাজারটির মোট লেনদেন ছিল ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। এ সময় সাপ্তাহিক গড় লেনদেন দাঁড়ায় ৮৩৮ কোটি ৮৬ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর গড় লেনদেন ছিল ৮৫৯ কোটি ৪৪ লাখ টাকা।

    এ দিকে শেয়ার বাজারের গভীরতা বাড়াতে এবং ভালো শেয়ারের সঙ্কট দূর করতে লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার বাজারে আনার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে এ বিষয়ে শিল্প মন্ত্রণালয় ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাথে যোগাযোগ শুরু করেছে যাতে সরকারের মালিকানা রয়েছে এ ধরনের দেশী-বিদেশী লাভজনক কোম্পানিগুলোর শেয়ারের একটি অংশ দ্রুত পুঁজি বাজারে নিয়ে আসা যায়।

    সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ৩১ জুলাই শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কে শিল্পসচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ১১ মে পুঁজি বাজার নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া নির্দেশনার আলোকে দেশের শেয়ার বাজারকে শক্তিশালী ও সম্প্রসারিত করার অংশ হিসেবে এই বৈঠকের আয়োজন করা হয়।

    শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান ও নুরুজ্জামান, যুগ্ম সচিব সাজেদুর রহমান এবং উপসচিব নুরুন্নাহারসহ শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশ, নুভিস্টা ফার্মা, সানোফি বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, রেকিট বেনকিজার (বাংলাদেশ), দ্য বেঙ্গল গ্লাস ওয়ার্কস, মিরপুর সিরামিক ওয়ার্কস, হিমাদ্রি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিসহ বেশ কিছু সরকারি মালিকানাধীন কোম্পানির নির্বাহীরা উপস্থিত ছিলেন। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মাজেদা খাতুনও আলোচনায় অংশ নেন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)-এর চেয়ারম্যান এবং বিএসআরবি-এর মহাপরিচালকও বৈঠকে উপস্থিত ছিলেন।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩১ জুলাই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে সিটি ব্যাংকের গড়ে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার হাতবদল হয়েছে যা ছিল বাজারটির মোট লেনদেনের ৫ দশমিক ২৯ শতাংশ। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির গড়ে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৪ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩ দশমিক ৬৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। কোম্পানিটির গড়ে ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩ দশমিক ১৬ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানির লেনদেন হয়েছেÑ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, যমুনা ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রবি আজিয়াটা এবং উত্তরা ব্যাংক।

    বিদায়ী সপ্তাহে ডিএসইতে মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়রদর বৃদ্ধি পেয়েছে ২১ দশমিক ২৪ শতাংশ। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাউথইস্ট ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২০ দশমিক ৪৮ শতাংশ। একই সময় ১৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে তৃতীয় স্থানে উঠে আসে বীমা কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

    সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে আরো ছিলÑ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মাকসন স্পিনিং মিলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, পিপলস ইন্স্যুরেন্স এবং পূবালী ব্যাংক।

    ঢাকা স্টকে গত সপ্তাহে দরপতনের শীর্ষে ছিল ব্যাংকিং কোম্পানি মিডল্যান্ড ব্যাংক। এ সময় ২০ দশমিক ৫৬ শতাংশ দরপতনের শিকার ছিল কোম্পানিটি। ১৬ দশমিক ১৯ শতাংশ দর হারিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ১১ দশমিক ৪৭ শতাংশ দরপতনে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

    সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানির দরপতনের হার ছিল এনআরবি ব্যাংকের ১০ দশমিক ৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ দশমিক ৪২ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ৯ দশমিক ৮০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯ দশমিক ৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯ দশমিক ২৬ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৮ দশমিক ৮২ শতাংশ। ●

    অকা/পুঁবা/ফর/রাত/২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মেধাও হোক ঋণের জামানত

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.