Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাড়ি বাড়ি যাবে তিতাস

    এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ২৫ এপ্রিল ২০২৪ তিতাস কার্যালয় পরিদর্শনে বলেন, অবৈধ ব্যবহারকারীদের ধরতে এবার বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

    তিনি বলেন, ‘গত দুই বছরের প্রচেষ্টায় আমরা সিস্টেম লস ২২ ভাগ থেকে কমিয়ে ৮ ভাগে আনতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি, এই সিস্টেম লস শূন্যে নামিয়ে আনতে।’
    তিনি বলেন, ‘তিতাসের এলাকায় অনেক ভূতুড়ে গ্রাহক পাওয়া গেছে। এখন তিতাসকে বলা হয়েছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে লাইনগুলো পরীক্ষা করে দেখতে। এর মাধ্যমে আরও অবৈধ গ্রাহক পাওয়া যাবে।’ এখন সিএনজি স্টেশনগুলোর এনার্জি অডিট করা হবে। এই প্রক্রিয়াতে সিএনজি স্টেশনগুলো কী পরিমাণ গ্যাস বিক্রির অনুমোদন নিয়ে কী পরিমাণ বিক্রি করছে তা যাচাইবাছাই করা হবে। একইসঙ্গে সিএনজি স্টেশনের মিটারগুলো ক্যালিব্রেশন করার পাশাপাশি বিস্ফোরকের অনুমোদন রয়েছে কিনা তা দেখা হবে।’

    নসরুল হামিদ জানান, গত দুই বছরের প্রচেষ্টায় ৮ লাখ ৬৫ হাজার ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে ৩৩৬টি শিল্প সংযোগ, ৪৭৫টি বাণিজ্যিক সংযোগ, ৯৭টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ১৩টি সিএনজি স্টেশন রয়েছে। এর বাইরে বাকি সংযোগগুলো গৃহস্থালির। একই সময়ে ৯৮৯ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়েছে। একইসঙ্গে ৬০৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
    পেট্রেবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, ‘সিস্টেম লস কমাতে তিতাস প্রত্যেক বিতরণ এলাকায় নিজস্ব মিটার স্থাপন করেছে। যেখানে গড়মিল পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়াতে ৪০ ভাগ সিস্টেমলস ধরা পড়ে। সেখানে সব লাইন বন্ধ করে অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছে। খবর বিজ্ঞপ্তি

    অকা/তিতাস/ফর/ দুপুর, ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    অবৈধ তিতাস বিদ্যুৎ

    এই বিষয়ে আরও সংবাদ

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    ২০৩০ সালে দেশে বিদ্যুতের চাহিদা হতে পারে ২৪০০০ মেগাওয়াট

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    চলতি অর্থবছরে রফতানির লক্ষ্য ৬৩.৪ বিলিয়ন ডলার

    বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি নারী ভ্লগার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.