Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে

    ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:২৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শিল্পের মূলধনি যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারি আমদানি কমিয়েছেন উদ্যোক্তারা। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
    তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলা হয়েছে ৭১ কোটি ২৬ লাখ তলার। আগের বছরের একই সময়ে এলসি খোলা হয়েছিল ৯৬ কোটি ৮৯ লাখ ডলারের। অর্থাৎ চলতি বছরের আলোচ্য সময়ে এলসি খোলার পরিমাণ কমেছে ২৫ কোটি ৬৩ লাখ ডলার বা ২৬ দশমিক ৪৫ শতাংশ।

    অন্যদিকে জুলাই-নভেম্বরে মূলধনি যন্ত্রপাতি আমদানি ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ৮৬ কোটি ৪৭ লাখ ডলার। আগের বছরের একই সময়ে নিষ্পত্তি হয়েছিল ১১০ কোটি ৭৩ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের জুলাই-নভেম্বরে মূলধনি যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছে ২৪ কোটি ২৬ লাখ ডলার বা ২১ দশমিক ৯০ শতাংশ।

    খাত-সংশ্লিষ্টরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে যায়। তবে এরপর থেকে অধিকাংশ দেশ মূল্যস্ফীতিসহ অন্যান্য সংকট থেকে বেরিয়ে এসেছে। তবে বাংলাদেশে এখনো মূল্যস্ফীতি ১০ শতাংশের আশপাশে ঘুরছে। ডলার সংকটও দূর হচ্ছে না। একই সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় দুশ্চিন্তা বাড়ছে। ইতিমধ্যে বড় বড় ব্যবসায়ী গ্রুপের অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অস্থিরতার মধ্যে অনেকের জন্য ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে।

    উদ্যোক্তারা বলছেন, দেশে বিনিয়োগে একধরনের স্থবিরতা বিরাজ করছে। এ কারণে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে গেছে। মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্রের পাশাপাশি কমেছে শিল্পের মধ্যবর্তী পণ্য আমদানির ঋণপত্র খোলাও। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মধ্যবর্তী পণ্যের ঋণপত্র খোলা হয়েছে ১৭০ কোটি ২৪ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৯২ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মধ্যবর্তী পণ্য আমদানির ঋণপত্র খোলা কমেছে ২২ কোটি ১৫ লাখ ডলার বা ১৫ দশমিক ৩৮ শতাংশ।

    অন্যদিকে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে মধ্যবর্তী পণ্যের ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১৮৬ কোটি ৮২ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২২০ কোটি ৭১ লাখ ডলারের। সেই হিসাবে ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৩৩ কোটি ৮৯ লাখ ডলারের বা ১২ শতাংশ।

    এদিকে জুলাই-নভেম্বর মাসে ভোগ্যপণ্যের আমদানি ঋণপত্র খোলা হয়েছে ২৫৬ কোটি ৯৫ লাখ ডলারের। আগের বছরের একই সময়ে এসব পণ্যের এলসি খোলা হয়েছিলো ২৬৫ কোটি ৩২ লাখ ডলারের। অর্থাৎ এসময় ভোগ্যপণ্যের এলসি খোলা কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। এছাড়া আলোচ্য সময়ে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি হয়েছে ২৪০ কোটি ৬৫ লাখ ডলারের। আগের বছরের একই সময়ে এলসি নিষ্পত্তি করা হয়েছিল ২৭৭ কোটি ৮৮ লাখ ডলারের। এ সময় ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ। তবে অর্থবছরের প্রথম পাঁচ মাসে শিল্প কারখানার কাঁচামাল আমদানি বেড়েছে। জুলাই- নভেম্বরে কাঁচামাল আমদানির ঋণপত্র খোলা হয়েছে ৯৮৯ কোটি ১০ লাখ ডলারের। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯৩৬ কোটি ৮৫ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের আলোচ্য সময়ে শিল্পকারখানার কাঁচামাল আমদানি বেড়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া কাঁচামালের ঋণপত্র নিষ্পত্তি কমেছে ৭ দশমিক ১৩ শতাংশ। ●
    অকা/শিখা/ই/ সকাল, ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.