Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের মিশ্র আচরণে লেনদেন বেড়েছে ডিএসইর

    আগস্ট ১৩, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দিনের বেশির ভাগ সময় সূচকের উন্নতি ধরে রাখার পরও দিনশেষে পতনই ঘটল পুঁজি বাজার সূচকের। দেশের দুই বাজারেই এ ঘটনা ঘটেছে ১৩ আগস্ট। তবে উভয় বাজারে প্রধান সূচকটির নামমাত্র পতন ঘটলেও অন্য সূচকগুলো কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এ ছাড়া সূচকের মিশ্র আচরণ সত্ত্বেও এ দিন ঢাকা শেয়ার বাজারে লেনদেনেও কিছুটা উন্নতি ঘটে। এ দিক থেকে বলা যায় সংশোধনের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে পুঁজি বাজারগুলো। সংশ্লিষ্টদের মতে, সংশোধন শেষ করে এবার হয়তো ঘুরে দাঁড়াতে শুরু করবে পুঁজি বাজার।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ আগস্ট ১ দশমিক ১১ পয়েন্ট হ্রাস পায়। ৫ হাজার ৩১৫ দশমিক ৪৪ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১৩ আগস্ট দিনশেষে ৫ হাজার ৩১৪ দশমিক ৩৩ পয়েন্টে স্থির হয়। এ সময় বাজারটির অপর দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ যথাক্রমে ৫ দশমিক ৮৬ ও ৩ দশমিক ৩১ পয়েন্ট উন্নতি ঘটে। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪ দশমিক ৯৭ পয়েন্ট অবনতির শিকার হয়। তবে বাজারের অন্য দু’টি সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের যথাক্রমে ২ দশমিক ০৬ ও ৫ দশমিক ০৪ পয়েন্ট উন্নতি ঘটে।

    তবে ১৩ আগস্টের বাজার আচরণের উল্লেখযোগ্য দিক ছিল লেনদেন ও মূল্যবৃদ্ধি দুই দিক থেকেই স্বল্প মূলধনী কোম্পানিগুলো প্রাধান্য। ১৩ আগস্ট ডিএসইর লেনদেনের শীর্ষে র্ছিল ওরিয়ন ইনফিউশন। একই সময় দিনের মূল্যবৃদ্ধির সর্বোচ্চ অবস্থানেও পৌঁছে যায় কোম্পানিটি। এ ছাড়া লেনদেনের শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে আরো কয়েকটি ছিল স্বল্প মূলধনের। অন্য দিকে মূল্যবৃদ্ধিতে এগিয়ে থাকা শীর্ষ ১০ কোম্পানির কমপক্ষে আটটি ছিল কম মূলধনের কোম্পানি।

    সাম্প্রতিক সময়ে পুঁজি বাজার যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে তখন বিনিয়োগকারীদের মধ্যে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির প্রতিই বেশি আগ্রহ দেখা যায়। বেশ কয়েক দিন বাজার আচরণে এ ধারা বজায় থাকলেও সম্প্রতি বাজারে মন্দার ভাব দেখা দিলে নতুন করে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর দিকেই বিনিয়োগকারীরা ঝুঁকে পড়েন। এর ফলেই এ মূল্যবৃদ্ধি। অথচ এ ধরনের কোম্পানিগুলোর বেশির ভাগেরই মৌলভিত্তি নিয়ে বাজারে প্রশ্ন রয়েছে; অথচ খুব সহজে মুনাফা আয়ের লোভে বাজারে নানা ধরনের গুজব ছড়িয়ে কোম্পানিগুলোর দিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। একপর্যায়ে কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি কোনো সমীকরণ মেনে চলে না। এমন অনেক কোম্পানিও রয়েছে যেগুলো বিনিয়োগকারীদের বছরে ১০ থেকে ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে কোনোভাবে ‘এ’ কাটাগরিতে জায়গা ধরে রেখেছে। কিন্তু কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার মূল্য ৮০০ টাকার ওপরে; অথচ মৌলভিত্তির দিক থেকে অনেক ভালো কোম্পানি বছরে ১০০ শতাংশ লভ্যাংশ দেয়ার পরও শেয়ারদর ২০০ টাকার আশপাশে। শুধু কম মূলধনী কোম্পানি হওয়ার সুবাধে বিনিয়োগকারীরা অতিমূল্যায়িত এসব শেয়ারে বিনিয়োগ ঝুঁকি নিচ্ছেন।

    ১৩ আগস্ট ঢাকা শেয়ার বাজার মোট ৭০৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ৩৮ কোটি টাকা বেশি। ১২ আগস্ট বাজারটির লেনদেন ছিল ৬৬৬ কোটি টাকা। তবে একই সময় চট্টগ্রাম শেয়ার বাজারে হ্রাস পেয়েছে লেনদেন। ১২ আগস্ট ২২ কোটি টাকা লেনদেন নিষ্পত্তি করা বাজারটি ১৩ আগস্ট ৯ কোটি ৬৬ লাখ টাকার নিষ্পত্তি করেছে।

    সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে অবস্থান করেছে ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন। ৫৪ কোটি ৬৪ লাখ টাকায় কোম্পানিটির ১২ লাখ ৪৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে গতকাল। ২৯ কোটি ৯৪ লাখ টাকায় ২৫ লাখ ৬৩ হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসা অন্যান্য উল্লেখযোগ্য কোম্পানিগুলো ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রাহিমা ফুড, সিটি ব্যাংক, সী পার্ল বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট, আসিয়াটিক ল্যাবরেটরি, সোনালি আঁশ ও মালেক স্পিনিং ।

    ডিএসইতে ১৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনী সী ফুড। দিনের লেনদেনে ৯.৯৯ শতাংশ বেড়েছে কোম্পানিটির শেয়ারদর। ৯ দশমিক ৯০ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল স্ট্যান্ডার্ড সিরামিকস। এ ছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল লিগেসী ফুটওয়্যার, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ,, আলহাজ্ব টেক্সটাইল মিলস, মেঘনা কনডেন্সড মিল্ক এবং খান ব্রাদার্স, পি.পি. ওভেন ব্যাগ।

    অন্য দিকে ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ৮ দশমিক ৯৭ শতাংশ দর হারায় এ ফান্ডটি। ৭ দশমিক ৭৯ শতাংশ দর হারিয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল রহিমা ফুড করপোরেশন। এ ছাড়া ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল এ আইবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল মিলস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, হাক্কানী পাল্প ও পেপার মিলস, বেঙ্গল উইন্ডসর থার্মপ্লাস্টিকস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৩ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.