Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের ১৮৫ পয়েন্ট হারাল ডিএসই

    আগস্ট ১০, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ধারাবাহিক সংশোধনের কবলে পড়া পুঁজি বাজারগুলো প্রতিনিয়তই সূচক হারাচ্ছে। ১০ আগস্ট নিয়ে টানা চতুর্থ দিন সংশোধন ঘটেছে পুঁজি বাজারগুলোতে। আর এ সময় দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে ১৮৫ পয়েন্ট। একই সময় ৮৩ দশমিক ৯০ পয়েন্ট কমেছি বাজারটির মৌলভিত্তির কোম্পানি নিয়ে গড়া ডিএসই-৩০ সূচকটি। পুঁজি বাজার সংশ্লিষ্টরা সাম্প্রতিক সময়ে পুঁজি বাজারগুলোতে মূল্যবৃদ্ধির ফলে সূচকের উন্নতির বিপরীতে ঘটতে থাকা এ সংশোধনকে খুবই স্বাভাবিক বলে মনে করছেন।

    প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মে ডিএসইর প্রধান সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৬১৫ দশমিক ৪০ পয়েন্ট। কিন্তু গত দুই মাসে সূচকের উন্নতি ঘটেছে চোখে পড়ার মতো। এ সময় ডিএসই সূচকটি ৯২১ পয়েন্টের বেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। সে হিসাবে দুই মাসে সূচকের প্রায় হাজার পয়েন্ট উন্নতির বিপরীতে ১৮৫ পয়েন্ট অবনতি খুবই সহনীয়। সংশ্লিষ্টদের মতে, চলমান এ সংশোধন আরো দীর্ঘায়িত হলেও খুব একটা আতঙ্কের কারণ নেই। কারণ দীর্ঘদিন বিনিয়োগকারীরা পুঁজি বাজার থেকে লাভের মুখ না দেখলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতির কমবেশি উন্নতি ঘটেছে। বাজারে স্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সংশোধন চলতে থাকলে একপর্যায়ে বিনিয়োগ ঝুঁকি হ্রাস পাবে।

    ১০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি ৫৭ দশমিক ০৩ পয়েন্ট হ্রাস পায়। ৫ হাজার ৪০৮ দশমিক ০৭ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে নেমে আসে ৫ হাজার ৩৫১ দশমিক ০৩ পয়েন্টে। একই সময় বাজারটির অপর দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ হারায় যথাক্রমে ৩১ দশমিক ০৫ ও ৮ দশমিক ০৭ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১৫৬ দশমিক ৮১ পয়েন্ট কমেছে। এখানে অন্য দুই সূচক সিএসএই ৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ১৯১ দশমিক ৯৯ ও ৯৬ দশমিক ৩৭ পয়েন্ট।

    সূচকের অবনতি ঘটলেও ১০ আগস্ট ডিএসইর লেনদেনে কিছুটা উন্নতি ঘটে। ৭৬০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিন অপেক্ষা ৫৪ কোটি টাকা বেশি। ৭ আগস্ট ডিএসইর লেনদেন ছিল ৭০৬ কোটি টাকা। তবে একই সময় সিএসইর লেনদেন আগের দিনের ২৫ কোটি টাকায়ই স্থির ছিল।

    ১০ আগস্ট সূচকের অবনতির পেছনে মুখ্য ভূমিকা ছিল আর্থিক খাতের কোম্পানিগুলো। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৮০ শতাংশ কোম্পানি এদিন দরপতনের শিকার হয়। অবশ্য অন্য খাতগুলোতেও দর হারায় বেশির ভাগ কোম্পানি।

    এ দিকে চলমান সংশোধনের সুযোগে বাজারের স্বল্পমূলধনের কোম্পানিগুলোর জয়জয়কার চলছে। ১০ আগস্ট ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায় বাজারটিতে মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির সব ক’টিই ছিল স্বল্প মূলধনের কোম্পানি। এক শ্রেণীর বিনিয়োগকারীরা মৌলভিত্তির কোনো তোয়াক্কা না করে বিনিয়োগের জন্য মূলধন স্বল্পতাকে টার্গেট করেন। আর শেয়ারের স্বল্পতার কারণে খুব সামান্য পুঁজি বিনিয়োগেই কোম্পানিগুলোর বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটানো সম্ভব। তাই বিনিয়োগের ঝুঁকি নিয়েও অনেকে এসব স্বল্প মূলধনের কোম্পানিতে বিনিয়োগে উৎসাহিত হন। ১০ আগস্ট ডিএসইর মূল্যবৃদ্ধির তালিকা পর্যালোচনায় দেখা যায় সূচকের বড় অবনতির দিনেও বাজারটিতে কমপক্ষে ৬টি কোম্পানির শেয়ার সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। এমনকি লেনদেনের একটি বড় সময় কোম্পানিগুলোর শেয়ারের কোনো বিক্রেতা ছিল না।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ২৭ কোটি ৩২ লাখ টাকায় কোম্পানিটির ২৩ লাখ ৪৫ হাজার শেয়ার লেনদেন হয় ১০ আগস্ট। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের লেনদেন হয়েছে ২২ কোটি ৪৪ লাখ টাকার। আর ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস। লেনদেনের শীর্ষ ১০ এ রয়েছে- সিটি ব্যাংক, হাক্কানী পাল্প, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও স্কয়ার ফার্মা।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ শতাংশ। ৯ দশমিক ৯৭ শতাংশ মূল্যবৃদ্ধি পাওয়া বস্ত্র খাতের স্টাইলক্রাফট উঠে আসে দ্বিতীয় ন্থানে। ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো ছিল আনোয়ার গ্যালভেনাইজিং, রহিম টেক্সটাইল স্ট্যান্ডার্ড সিরামিক, এপেক্স ফুডস, আরামিট, বাংলাদেশ অটোকারস, এ এম সি এল প্রাণ ও তমিজ উদ্দিন টেক্সটাইলস।

    এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এদিন ৯ দশমিক ০৯ শতাংশ দর হারায়।

    দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সাধারণ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ৭.৯৪ শতাংশ কমেছে। এ ছাড়া ডিএসইতে দরপতনে শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলো ছিল বে লিজিং, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, রিজেন্ট টেক্সটাইল এবং প্রভাতী ইন্স্যুরেন্স। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১০ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মেধাও হোক ঋণের জামানত

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.