Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সেপ্টেম্বর মাসে আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মিশ্র প্রবণতা

    অক্টোবর ২৬, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সেপ্টেম্বর মাসে আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে দেখা গেছে মিশ্র প্রবণতা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে মাত্র চারটিতে, বিপরীতে কমেছে ১৯টিতে। বিশ্লেষকরা মনে করছেন, তারল্য সংকট, ঋণ পুনর্গঠন এবং বাজারে লেনদেন কমে যাওয়ার কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বর্তমানে অপেক্ষাকৃত সতর্ক অবস্থানে রয়েছেন।

    প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বিডি ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স ও প্রিমিয়ার লিজিং-এ। বিডি ফাইন্যান্সের মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ২৬৭টি এবং পরিশোধিত মূলধন ১৮৮ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৮৯%, যা সেপ্টেম্বর মাসে ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৬৯%-এ। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ১৮.৮৯% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৩.৪২% শেয়ার।

    আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার সংখ্যা ৪৩ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৪০৯টি এবং পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.৭১%, যা সেপ্টেম্বর মাসে বেড়ে ২৮.২৬%-এ দাঁড়ায়। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৫৬.৬৬%, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.১১% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৩.৯৭% শেয়ার।

    মাইডাস ফাইন্যান্সের মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ৫০৭টি এবং পরিশোধিত মূলধন ১৪৩ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৬.৩২%, যা সামান্য বেড়ে সেপ্টেম্বর মাসে দাঁড়িয়েছে ২৬.৩৬%-এ। বর্তমানে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮.৩৬%, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.৪২% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪.৮৬% শেয়ার।

    প্রিমিয়ার লিজিংয়ের মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ২৯ লাখ ৭০ হাজার ২১০টি এবং পরিশোধিত মূলধন ১৩২ কোটি ৯৭ লাখ টাকা। আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২২.৭৯%, যা সেপ্টেম্বর মাসে ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৯৭%-এ। উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২০.৭২% এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৬.৩১% শেয়ার।

    অন্যদিকে ১৯টি আর্থিক প্রতিষ্ঠানে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হ্রাস পেয়েছে। বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টে আগস্টে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৫.৬৮%, যা সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছে ২৪.৬৯%-এ। ডিবিএইচ ফাইন্যান্সে ২৯.০৪% থেকে কমে ২৮.৯৩%-এ নেমেছে। ফারইস্ট ফাইন্যান্সে ১৫.৬৫% থেকে কমে ১২.৮১%-এ এসেছে, যা খাতে অন্যতম বড় পতন।

    এফএএস ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৯.৭৩% থেকে কমে ৮.৩৯%-এ নেমেছে। ফার্স্ট ফাইন্যান্সে সামান্য কমে ২০.৫৭% থেকে ২০.৩২%-এ এসেছে। জিএসপি ফাইন্যান্সে ৩৭.৯৪% থেকে কমে ৩৬.৬৮%-এ নেমেছে। আইসিবিতে (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) ১.৫৯% থেকে ১.৫৬%-এ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ২২.৫৬% থেকে ২১.৯২%-এ এবং আইপিডিসি ফাইন্যান্সে ২০.৯৯% থেকে কমে ১৯.৭২%-এ নেমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ।

    ইসলামিক ফাইন্যান্সে ২৩.৩৬% থেকে কমে ২৩.২১%-এ, লংকাবাংলা ফাইন্যান্সে ২৩.২৬% থেকে নেমে এসেছে ২২.৮৩%-এ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সে ১৪.৭৭% থেকে কমে ১৪.৭২%-এ এবং ফনিক্স ফাইন্যান্সে ১৯.৮৫% থেকে নেমে এসেছে ১৯.১৯%-এ। পিপলস লিজিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আগস্টে ৯.৩৯% থাকলেও সেপ্টেম্বর মাসে কমে দাঁড়িয়েছে ৮.৩৯%-এ। প্রাইম ফাইন্যান্সে ৭.৫৪% থেকে কমে ৭.২৬%-এ, ইউনিয়ন ক্যাপিটালে ১৯.৩৪% থেকে কমে ১৮.৩৮%-এ এবং ইউনাইটেড ফাইন্যান্সে ১৪.৯৮% থেকে কমে ১৪.২২%-এ নেমেছে। উত্তরা ফাইন্যান্সে সামান্য কমে ৩২.৫০% থেকে ৩২.৪১%-এ দাঁড়িয়েছে।

    বিশ্লেষকদের মতে, আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার পেছনে বেশ কিছু কাঠামোগত কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে ঋণখেলাপির উচ্চ হার, লিজিং ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক দুরবস্থা, এবং সামগ্রিকভাবে বাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা।

    অন্যদিকে যেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ বেড়েছে, সেখানে তুলনামূলকভাবে স্থিতিশীল আয়, নিয়মিত লভ্যাংশ প্রদান এবং ব্যবস্থাপনা দক্ষতা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ার বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আর্থিক খাতের স্বচ্ছতা ও শাসনব্যবস্থা জোরদার করতে হবে, পাশাপাশি দুর্বল প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/২৬ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.