Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ২০২৪ : রিজার্ভ ও ডলারে কিছুটা স্বস্তি

    জানুয়ারি ১, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ণ4
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ: কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মার্কিন ডলারের দাম আটকে রেখে স্থানীয় টাকাকে শক্তিশালী দেখানোর অপকৌশল অবলম্বন করা হতো বিগত সরকারের আমলে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেড়ে যায় খাদ্য ও জ্বালানির দাম। ফলে লাফিয়ে বাড়ে আমদানি খরচ। কুলাতে না পেরে ডলারের দাম আংশিক ছেড়ে দেওয়া হয় বাজারের ওপর। এই ধাক্কায় দুর্বল হতে শুরু করে টাকা। ফলে বেড়ে যায় মূল্যস্ফীতি।
    ডলারের বাজার নিয়ে গত সরকারের সময়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশ ব্যাংক। ডলার বিক্রি করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে অর্ধেক হয়ে যায়। এই সঙ্কট দুই বছর ধরে সামাল দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। বাজার পরিস্থিতি বিবেচনা না করে সরকারের উচ্চপর্যায়ের মৌখিক অনুমোদন নিয়ে ডলারের দাম নির্ধারণের সিদ্ধান্ত নিতেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার। ফলে সংকট না কেটে; বরং বেড়ে যায়।
    সরকার বদলের পর আহসান এইচ মনসুর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েই কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন। পাশাপাশি ডলারের দাম ১২০ টাকা নির্ধারণ করেন এবং তা আড়াই শতাংশ পর্যন্ত কমবেশি করার সিদ্ধান্ত দেন। এতে অনেকটা স্বাভাবিক হয়ে আসে ডলারের বাজার। এদিকে প্রবাসী আয়ও বাড়ে। এতে রিজার্ভের পতন থেমে তা উর্ধ্বমুখীতা দেখেছে। কেন্দ্রীয় ব্যাংক সামনে ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

    ডলারের জোগান বাড়ানোর অন্যতম উপায় হলো প্রবাসী আয় বাড়ানো। কারণ, প্রবাসী আয় হলো দেশে ডলার জোগানের একমাত্র দায়বিহীন উৎস।

    গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসী আয় বেড়েছে। প্রতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। তবে চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৮ দিনে বৈধ তথা ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ১০ লাখ ডলার। প্রতিদিন গড়ে এসেছে ৮ কোটি ৬৪ লাখ ডলার। শেষ তিন দিনসহ এই মাসে প্রবাসী আয়ের পরিমাণ ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররা।

    বাংলাদেশ ব্যাংক ডিসেম্বর মাসের মধ্যে পুরোনো আমদানি দায় পরিশোধের নির্দেশ দিয়েছে। এ কারণে অনেক ব্যাংক বেশি দাম দিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ডলার কিনছে। ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন।

    বেসরকারি কয়েকটি ব্যাংকের ট্রেজারিপ্রধানেরা জানান, তারা ১২৩ টাকার বেশি দামে প্রবাসী আয়ের ডলার না কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ব্যাংকও ব্যাংকগুলোকে এ রকম নির্দেশনা দিয়েছে। ডলারের ক্রয়মূল্য ১২৬-১২৭ টাকায় ওঠার পর এ সিদ্ধান্ত নেয় ব্যাংকগুলো। কারণ, ব্যাংকগুলো অতিরিক্ত দামে ডলার কেনায় তাদের কাছ থেকে আমদানিকারকদের বেশি দামে কিনতে হচ্ছে। এতে পণ্য আমদানির খরচ বাড়ছে।

    দেশে গত দুই বছর ডলারের বাজারে অস্থিরতা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিনিময় হার নিয়ে কয়েকটি পদক্ষেপ নেওয়ার ফলে ডলারের বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

    ডলার–সংকট মেটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ প্রস্তাব অনুমোদন করে। এ ঋণের শর্ত হিসেবে বেশ কিছু সংস্কারের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন ও মানদণ্ড পরিপালনের শর্ত দেয় সংস্থাটি। ডলার–সংকটের মধ্যে এখন আইএমএফ মিশন আগামী বছরের জুনে রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা দুই বিলিয়ন ডলারের বেশি কমাতে রাজি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির পরিচালনা পর্ষদে ঋণের কিস্তি ছাড়ের অনুমোদন দেওয়ার সময় লক্ষ্য কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে।

    আগামী ২০২৬ সালের ডিসেম্বর শেষে ন্যূনতম ১৯ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের নিট রিজার্ভ রাখার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। সেটি কমিয়ে এখন ১৭ দশমিক ২৮ বিলিয়ন ডলারে নির্ধারণ করা হবে। এ ছাড়া ডিসেম্বরের শেষে নিট রিজার্ভ থাকার কথা ১৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। তবে এখন ১৫ বিলিয়নের ঘরে রয়েছে। এটাকে আইএমএফের কিস্তি ছাড়ের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়নি।

    বাংলাদেশের অনুরোধে আগামী মার্চ ও জুনে নিট রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা কমাচ্ছে আইএমএফ। সে অনুযায়ী ২০২৫ সালের মার্চের শেষে ১৬ দশমিক ৩০ বিলিয়ন ডলারের নিট রিজার্ভ সংরক্ষণ করতে হবে। আগে এ সময়ের জন্য নিট রিজার্ভ সংরক্ষণের লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, ডলারের দাম নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে বাজারের ওপর ছেড়ে দেওয়া ভালো। এটি বাজারের ওপর থাকলে এখন মূল্যস্ফীতির এত চাপ নিতে হতো না। রিজার্ভ ও প্রবাসী আয় নিয়েও এত দুশ্চিন্তা করতে হতো না।' ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    রাজস্ব হারাচ্ছে সরকার, লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে
    এমআরপির বাইরে সিগারেটের বাজার

    স্কলারশিপ-ভিসা থেকে ক্যারিয়ার, শিক্ষামেলায় মিলছে নানা পরামর্শ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.