অর্থকাগজ প্রতিবেদন
দেশের প্রথম গ্রীণ বন্ড বেক্সিমকো গ্রীণ সুকুক আল-ইস্তানা বন্ডের লেনদেন আজ ১৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শুরু হয়েছে। এদিন ডিএসইতে বন্ডটি ১১০ টাকা দরে লেনদেন শুরু করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে বন্ডটি এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। আজ বেলা ১০টা ২২ মিনিট অবধি বন্ডটির দর বেড়েছে ৯ টাকা বা ৯ শতাংশ। এই প্রতিবেদন লেখা অবধি বন্ডটি সর্বশেষ ১০৯ টাকা দরে লেনদেন হচ্ছে।
এই সময়ে বন্ডটি ১ হাজার ৪৪৭ বারে ১১ লাখ ১৭ হাজার ৬৭৪টি ইউনিট লেনদেন করেছে।
প্রসঙ্গত, বেক্সিমকো গ্রীণ সুকুকের মাধ্যমে পুঁজি বাজার থেকে ৪২৫ কোটি ৭ লাখ ৯৫ হাজার টাকা সংগ্রহ করেছে।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

