Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চট্টগ্রামের ফয়েজ লেকে সোনালী লাইফের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

    নভেম্বর ৮, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দেশের বন্দরনগরী চট্টগ্রামের মনোরম ফয়েজ লেকে আজ (০৮ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের “Team Enrichment and Business Conference 2025।”
    “Mission – Let’s Double It” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সে বক্তারা কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, উন্নয়ন কৌশল ও গ্রাহকসেবার মানোন্নয়নে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, প্রধান বক্তা ছিলেন পরিচালক শেখ মো. ড্যানিয়েল।
    প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মহিউদ্দীন ফারুকী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত, মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দীন, এবং চট্টগ্রাম টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে সোনালী লাইফের ক্রমবর্ধমান সাফল্য, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ভূমিকা এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা ফয়েজ লেকের মনোরম পরিবেশে বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আনন্দঘন সময় কাটান।
    উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে চট্টগ্রাম বিভাগের ১০৮টি শাখা অফিসের মাধ্যমে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বীমা সেবা প্রদান করছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ থেকেই প্রথম বর্ষ ও রিনিওয়াল মিলে মোট ৩১৬ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে।
    এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে — ২০২৩ সালে ৪৫ কোটি টাকার অধিক, ২০২৪ সালে ১৫০ কোটি টাকার অধিক, এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১৮৩ কোটির অধিক টাকা বীমাদাবি হিসেবে পরিশোধ করা হয়েছে।
    ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে কোম্পানী সংশ্লিষ্ট সবাই আশাবাদ ব্যক্ত করেন। খবর বিজ্ঞপ্তির ●

    অকা/জীবীকো/ই/সখবি/ দুপুর/৮ নভেম্বর/২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অতিরিক্ত ব্যয়ের মহোৎসবে ২২টি জীবন বীমা কোম্পানি    
    ব্যয়ে শীর্ষে মেটলাইফ, জেবিসি, ফারইষ্ট, প্রাইম, শান্তা, বেঙ্গল, রূপালী, জেনিথ, সানলাইফ ও এনআরবি 

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    বীমা কোম্পানিতে জাল শিক্ষা সনদে প্রায় ১৫ জন এমডি
    ভুয়া শিক্ষাসনদে সোনালী লাইফের ভারপ্রাপ্ত এমডি পদে রফিকের ৩০ মাস!

    জনসচেতনতায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’

    মালয়েশিয়ায় চিকিৎসায় নতুন সুবিধা পেলো শান্তা লাইফের গ্রাহকরা

    সিলভার ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন

    হরমুজে শুল্ক আরোপের হুমকি থেকে সরে এলেন ট্রাম্প

    দেশে ফেরার আগে বাংলার লোকগানে মুগ্ধ করলেন সানজয়

    মান্নাত নিয়ে আইনি লড়াইয়ে জয়, স্বস্তিতে শাহরুখ খান

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    ২০২৯ সালে চালু হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর

    প্রকাশ পেল সৌরভ গাঙ্গুলির বায়োপিকের ফার্স্ট লুক

    ঋণ আদায় আগের চেয়ে আশাব্যঞ্জক - এমডি
    বিডিবিএল আগের নামে ফিরছে

    সবুজ কারখানায় নতুন মাইলফলকে বাংলাদেশ

    তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

    একক ভ্যাট ও করপোরেট করহার চায় আইএমএফ

    যে গণতান্ত্রিক রায় রক্তক্ষরণে পরিণত হয়েছিল: ১৯৭১-এর নির্মম বাস্তবতা

    পুতুলের কণ্ঠে সৈয়দ রেজা আলীর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘বেখেয়ালি মন’

    রাজস্ব ঘাটতির কারণ খুঁজছে এনবিআর

    শিল্পপ্রতিষ্ঠানের জন্য সুখবর
    আরও সহজ হলো বিদেশে অর্থ পাঠানোর নিয়ম

    ৪ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে তেলের দাম

    দামের কারসাজিতে আলোচিত পৌর কর্মচারী, অবশেষে বদলি

    ফ্রান্স-স্পেন সেমিফাইনালের রেফারি কে এই ইভান বার্টন?

    প্রবৃদ্ধি আছে, কিন্তু রাজস্ব চাহিদার সঙ্গে তাল মিলছে না

    দ্বিতীয় অবস্থানেও গতি হারাচ্ছে পোশাক রফতানি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.