Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    জুন ১০, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    ফিফা বিশ্বকাপের ২৩তম আসর শুরুর আর বাকি নেই। ঠিক সেই সময়ে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম। আলবিসেলেস্তেরাও কাতার বিশ্বকাপের পর প্রথম ইউরোপীয় দেশ হিসেবে আইসল্যান্ডের মুখোমুখি হয়ে ৩-০ ব্যবধানে জিতল।

    যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হারে স্টেডিয়াম বুধবার সকালে মাঠে নেমে লিওনেল স্কালোনির দল সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে। ৬৩ শতাংশ পজেশন আর ১৫টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে আইসল্যান্ডের ৬ শটের স্রেফ একটি লক্ষ্যে ছিল। পেনাল্টিতে মেসির গোল ছাড়া আর্জেন্টিনার হয়ে স্কোরশিটে নাম তোলেন ভ্যালেন্টিন বার্কো ও থিয়াগো আলমাদা।

    ইন্টার মায়ামি থেকে চোট নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়া মেসিকে বিশ্বকাপের শুরু থেকে পাওয়া নিয়ে প্রথমে অনিশ্চয়তা ছিল। যা তিনি দ্রুতই কাটিয়েছেন। তবে মাঠে নামার সময়টা নিশ্চিত করে বলতে পারছিলেন না স্কালোনিও। আজ বদলি নামেন ৬৯ মিনিটে। পিচে আসার খানিক বাদেই রক্ষণচেরা পাস বাড়ান মেসি, যা ধরে লাউতারো মার্টিনেজ গোলের দ্বারপ্রান্তে ছিলেন। কিন্তু চিপ করার আগমুহূর্তে আইল্যান্ড গোলরক্ষক ফাউল করেন তাকে। পেনাল্টির স্পট কিকে ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক। দুই মিনিটের ব্যবধানেই মেসি স্পটলাইটে।

    বিরতির আগপর্যন্ত আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যায়। আইসল্যান্ড কিছু পাল্টা আক্রমণ করলেও, সেসব ঠিক কার্যকরী ছিল না। স্কালোনির শিষ্যরা একই ধারায় আধিপত্য দেখায় দ্বিতীয়ার্ধেও। যদিও লাউতারো মার্টিনেজ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। এরপর ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসি মাঠে নামেন জিউলিয়ানো সিমিউনের বদলি হিসেবে। পেনাল্টিতে গোল করে এর পরের সময়টাকে পরিণত করেন একান্ত নিজের মুহূর্তে।

    এর আগে খেলার শুরুতে আইসল্যান্ড ভালো সুযোগ তৈরি করলেও সেটিকে গোলে পরিণত করতে পারেনি। তবে নিয়ন্ত্রণটা আর্জেন্টিনার হাতে ছিল। দলগত অবদানেই বিশ্বকাপের অন্যতম শীর্ষ ফেভারিটরা লিড নেয় ৮ মিনিটে। হোসে ম্যানুয়েল লোপেজ ফাউলের শিকার হলে, বক্সের সামনে থেকে জিওভান্নি লো সেলসোর ফ্রি-কিক ফাকুন্দো মেদিনা পান। তার ক্রস কয়েকজন ঘুরে বার্কোর সামনে এলে, জটলার মাঝ দিয়ে তিনি জোরালো শটে সেটি জালে জড়ান। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।

    ৮৬ মিনিটে দলের তৃতীয় গোল ও আইসল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন আলমাদা। মেসির বাড়ানো পাস ধরে ডি-বক্সে বাড়ান রদ্রিগো ডি পল, এরপর আলমাদা আলতো ছোঁয়ায় কার্যকর ফিনিশিং দেন। ১৭ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে আর্জেন্টিনা নিশ্চিত করল ৩-০ ব্যবধানে জয়।

     

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ মেসি

    এই বিষয়ে আরও সংবাদ

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ম্যাচিউরিটি নিয়ে যা বললেন কেয়া পায়েল

    বলিউডে কে এই নতুন স্টারকিড!

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.