Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এক ম্যাচ হাতে রেখেই নকআউটে আর্জেন্টিনা
    মেসির জোড়া আঘাতে অস্ট্রিয়া কুপোকাত

    জুন ২৩, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    একটি পেনাল্টি মিস, কয়েকটি হাতছাড়া সুযোগ, তারপর ইতিহাস গড়া দুই গোল। নাটকীয় এক রাতে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

    ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের তৃতীয় মিনিটেই লাউতারো মার্টিনেজকে বক্সের মধ্যে ফাউল করা হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় দলটি। তবে অষ্টম মিনিটে স্পটকিক থেকে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন মেসি। তার শট গোলপোস্টের বাইরে চলে গেলে হতাশ হয় আর্জেন্টিনা শিবির।

    পেনাল্টি মিসের পরও আক্রমণের ধার কমেনি। ২১ মিনিটে মেসির একটি প্রচেষ্টা শেষ মুহূর্তে প্রতিহত করেন অস্ট্রিয়ার ডিফেন্ডাররা। এরপর ৩৩ মিনিটে প্রায় খালি পোস্ট পেয়েও গোলবঞ্চিত হন তিনি। ডেভিড আলাবার দুর্দান্ত ব্লকে বেঁচে যায় অস্ট্রিয়া।

    তবে প্রথমার্ধের শেষ দিকে অপেক্ষার অবসান ঘটে। ৩৮ মিনিটে নিজেই আক্রমণ গড়ে তুলে বক্সের প্রান্ত থেকে দারুণ এক শটে বল জালে জড়ান মেসি। সেই গোলেই বিশ্বকাপে নিজের ১৭তম গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে ভেঙে দেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড।

    বিরতির পর ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।

    যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণে হুলিয়ান আলভারেসের শট ফিরিয়ে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক। ফিরতি বল পেয়ে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার আর ভুল করেননি মেসি। ডিফেন্ডারদের বাধা উপেক্ষা করে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

    মেসির দুই গোলেই ২-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানো দলটি দ্বিতীয় ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট পেয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করে।

    দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর ইতিহাস গড়া এক রাতে মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তিনিই আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    ফুটবল বিশ্বকাপ মেসি লিওনেল

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গ্রিন টিভির নির্বাহী পরিচালক আলম রায়হান

    চ্যানেল এস এ সংবাদ বিভাগের নেতৃত্বে রেজোয়ানুল হক

    দেশে গণমাধ্যমের সংখ্যা প্রায় দুই হাজার: তথ্যমন্ত্রী

    এক ম্যাচ হাতে রেখেই নকআউটে আর্জেন্টিনা
    মেসির জোড়া আঘাতে অস্ট্রিয়া কুপোকাত

    বিশ্বকাপে নতুন ইতিহাস, ক্লোসার রেকর্ড ভেঙে শীর্ষে মেসি

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    ‘দ্য ভেলভেট নাইট’-এ সুরের উচ্ছ্বাস

    কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা

    সই হলো সমঝোতা স্মারক
    বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্কে নতুন মাত্রা

    মালয়েশিয়ার দরজা কি আবার খুলছে?

    মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে তারেক রহমানের আহ্বান

    চেয়ারম্যানের ভাতিজাকে প্রমোশন দিতে এনবিআরে তোড়জোড়

    হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

    বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল মিসর

    ৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই পরীক্ষা

    ইইউ বাজারে পোশাক রপ্তানিতে ধীরগতি

    আবাসন খাতে নতুন করের শঙ্কা

    আলাদা ম্যাচে আজ মাঠে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স

    বিশ্বকাপে প্রথম গোলেই পেলের পাশে ইয়ামাল

    সৌদি আরবকে উড়িয়ে শীর্ষে স্পেন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.