Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১১ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চালের বাজার ঊর্ধ্বমুখী ধারায়

    এপ্রিল ১৬, ২০২৩ ৫:৩০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এশিয়ার বাজারে চালের রফতানি মূল্য লক্ষণীয় মাত্রায় বেড়েছে। রমজান মাস উপলক্ষে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোয় চালের চাহিদা বেশি। এসব দেশ থেকে ক্রয়াদেশ বাড়ার কারণেই মূলত বাজারে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। এদিকে আগামী মৌসুমে কৃষক থেকে কেনার জন্য চালের দাম বাড়িয়েছে বাংলাদেশ সরকার। উদ্দেশ্য বাজার স্থিতিশীল রাখা। খবর বিজনেস রেকর্ডার।

    ভারত বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক। চলতি সপ্তাহে দেশটি প্রতি টন ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল ৩৮৫-৩৯২ ডলারে রফতানি করেছে। আগের সপ্তাহে রফতানি করেছিল টনপ্রতি ৩৮৩-৩৮৯ ডলারে। রুপির ঊর্ধ্বমুখী দামের কারণেই দাম বেড়েছে।

    ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডাভিত্তিক এক রফতানিকারক জানান, ভারতীয় চালের চাহিদা বাড়ছে। থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে ভারতীয় চালের রফতানি মূল্য কম। এ কারণে দাম বাড়লেও ক্রেতাদের কাছে প্রথম পছন্দ ভারতীয় চাল।

    এদিকে ভিয়েতনাম ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল প্রতি টন ৪৬৫-৪৭০ ডলারে রফতানি করছে। আগের সপ্তাহে রফতানি হয়েছিল ৪৬০ ডলারে। হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী জানান, ভিয়েতনামিজ চালের চাহিদা এখনো শক্তিশালী। বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শস্যটির রফতানিও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

    সরকারি তথ্যানুযায়ী, জানুয়ারি-মার্চ পর্যন্ত তিন মাসে ভিয়েতনাম ১৮ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় ফিলিপাইন ও চীনই ছিল ভিয়েতনামের শীর্ষ ক্রেতা দেশ।থাইল্যান্ড চলতি সপ্তাহে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল টনপ্রতি ৪৮৫-৪৯০ ডলারে রফতানি করছে। আগের সপ্তাহে একই চাল রফতানি করেছিল ৪৮০-৪৮২ ডলার মূল্যে।

    ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ইন্দোনেশিয়াসহ প্রধান প্রধান আমদানিকারক দেশগুলো থেকে ব্যাপক ক্রয়াদেশ আসায় রফতানিকারকরা বিক্রিতে তাড়াহুড়ো করছেন। তবে বর্তমানে স্থানীয় বাজারে চালের সরবরাহ কিছুটা সংকোচনের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ এখন মৌসুমের শেষ সময়। আগামী জুন ও জুলাইয়ে সরবরাহ আবারো বাড়বে।

    চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকার কৃষক থেকে চাল সংগ্রহ করে। এসব চাল রাষ্ট্রীয়ভাবে মজুদ হয় ও জরুরি প্রয়োজনে ব্যবহার করা হয়। কৃষক থেকে চাল কেনার ক্ষেত্রে এবার প্রতি কেজির দাম ৪৪ টাকা নির্ধারণ হয়েছে। আগের বছর যা ছিল ৪০ টাকা কেজি।

    আগামী ৭ মে থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়ে শেষ হবে আগামী ৩১ আগস্ট। এ সময়ের মধ্যে কৃষকের কাছ থেকে ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

    অকা/প্র/ সকাল, ১৬ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ 

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    চালের বাজার ঊর্ধ্বমুখী ধারায়

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাংবাদিকতার নামে ভিউ বাণিজ্য, শেষ কোথায়!

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ম্যাচিউরিটি নিয়ে যা বললেন কেয়া পায়েল

    বলিউডে কে এই নতুন স্টারকিড!

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.