Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১১ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চীনা মুদ্রায় রাখা যাবে রফতানি আয়

    এপ্রিল ১১, ২০২৩ ৪:৪৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গত মাসে 'এক্সপোর্ট রিটেনশন কোটা'য় (ইআরকিউ) স্থানীয় ব্যবসায়ীদের নিজ অ্যাকাউন্টে চীনের মুদ্রা ইউয়ান রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপ চীনে রফতানি বৃদ্ধিসহ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি থেকে এদেশে বিনিয়োগ আকৃষ্ট করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এনিয়ে সাত মাসেরও কম সময়ে চীনের সাথে বাণিজ্য শক্তিশালী করার দ্বিতীয় পদক্ষেপটি নিল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট বিদেশি শাখায় ইউয়ানে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

    ব্যবসায়ী ও ব্যাংকারদের মতে, সাম্প্রতিক নীতি পরিবর্তনের একাধিক সুফল পেতে পারে বাংলাদেশ। প্রথমত, এতে করে চীনের আমদানিকারকদের ইউয়ানকে অন্য মুদ্রায় রুপান্তরের মাধ্যমে আমদানি মূল্য পরিশোধ করতে হবে না, ফলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগী সক্ষমতা বাড়বে।

    এতে বাজার প্রবেশেরও উন্নতি হবে, বৈচিত্র্য আসবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা মজুতে, একইসাথে কমবে ডলারের ওপর নির্ভরশীলতা।

    এই পদক্ষেপ চীনা বিনিয়োগকেও আকৃষ্ট করতে পারে এবং বাণিজ্য সহজতর করে দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক নির্ভরতা বৃদ্ধি করে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করতে পারে।

    মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)- কেন্দ্রীয় ব্যাংককে ইউয়ান রাখার অনুমতি দেওয়ার অনুরোধ করেছিল। এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, 'এটা খুবই ইতিবাচক পদক্ষেপ'। অবশ্য চীনে বাংলাদেশের বর্তমান রফতানি ১ বিলিয়ন ডলারেরও কম হওয়ায়, তাৎক্ষণিকভাবে এ পদক্ষেপের সুফল পাবে না বাংলাদেশ, কিন্তু ভবিষ্যতে এর উচ্চ সম্ভবনা রয়েছে।  

    সাইফুল ইসলামবলেন, 'ভবিষ্যতে চীনের বিনিয়োগ প্রবাহ আসবে, একইসাথে বাংলাদেশের রফতানির পরিমাণও বাড়তে পারে'।

    চীন থেকে উচ্চ আমদানি ও সে তুলনায় নিম্ন রফতানির বিষয়ে তার সঙ্গে একমত পোষণ করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-র চেয়ারম্যান সেলিম আরএফ হোসেন বলেছেন, 'কিছু ইন্ডিভিজুয়াল এক্সপোর্টারের জন্য এ সিদ্ধান্ত ইতিবাচক হবে। তবে এ সুযোগ থাকা দরকার। সেটি সৃষ্টি করা হয়েছে, যা ইতিবাচক'।

    বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব আল মামুন মৃধার মতে, ইউয়ানে ইআরকিউ সুবিধা দেওয়ার ফলে রফতানিকারকরা উৎসাহিত হবে। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

    এই সিদ্ধান্তকে সমর্থন করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, 'যারা চায়নাতে রফতানি করেন, তাদের জন্য এ সিদ্ধান্ত ইতিবাচক হবে। রফতানি বাড়াতেও সহায়ক হবে। পাশাপাশি চায়নিজ ইনভেষ্টমেন্ট আকর্ষণেও ইতিবাচক ভুমিকা রাখবে। তবে খুব শিগগিরই বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারবে না। কারণ চায়নাতে বাংলাদেশের রফতানি কম'।

    বাণিজ্যের তথ্যানুসারে, ২০২১-২২ অর্থবছরে চীনে মাত্র ৭০০ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, সে তুলনায়, আমদানির পরিমাণ ছিল ১৫ বিলিয়ন ডলারের বেশি।

    দ্বিপাক্ষিক বাণিজ্যের পাল্লা চীনের দিকে ঝুঁকে থাকায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ উল্লেখযোগ্য সুফল বয়ে আনবে না বলে মন্তব্য করেন পোশাক রফতানিকারক ও বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র সাবেক সভাপতি ফজলুল হক।

    ২০২২ সালের আগস্টে ৯৯ শতাংশ বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা অনুমোদন করে চীন। দেশটি এশিয়া-প্যাসিফিক বাণিজ্য চুক্তির অধীনে এ সুবিধা দিয়েছে; যা চীন ও বাংলাদেশসহ ১৯৭৫ সালে এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি।

    ইউয়ানে ইআরকিউ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের রফতানি চাঙ্গা হবে। চীনে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাকের বাজার রয়েছে, বাংলাদেশ যদি এই বাজারের ২ শতাংশও ধরতে পারে, তাহলে ৬ বিলিয়ন ডলার সমমূল্যের রফতানি করতে পারবে। তাছাড়া, সাম্প্রতিক এ পদক্ষেপের ফলে এদেশে চীনের বিনিয়োগও বাড়তে পারে।

    এদেশের ব্যবসায়ীদের ইআরকিউ একাউন্টে চীনা ইউয়ান রাখতে দেওয়ার ফলে– চীনের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগ করাটা সহজতর হবে। কারণ, তারা নিজেদের ইউয়ান মজুত দিয়েই এদেশে বিনিয়োগ অর্থায়ন করতে পারবে। ইউয়ানকে অন্য মুদ্রায় রুপান্তরের বাড়তি পদক্ষেপের দরকার হবে না।

    তাছাড়া, বাংলাদেশ এই অঞ্চলের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ায় এবং বিপুল জনশক্তি থাকায়– নতুন বাজার ও সম্ভাবনার খোঁজে থাকা চীনের বিনিয়োগকারীদের জন্যও আকর্ষণীয় গন্তব্য।

    চট্টগ্রাম বন্দরের কাছে ৭৮১ একর জমিতে বাংলাদেশ একটি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-ও গড়ে তুলছে; যা প্রথম জিটুজি (সরকার থেকে সরকার) পর্যায়ে গড়ে তোলা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল। একবার এটি চালু হলে, সেখানে চীনের সম্ভাব্য বিনিয়োগকারীদের থেকে শিল্প প্লটের ব্যাপক চাহিদা তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এছাড়া, চীন ছেড়ে বিভিন্ন কোম্পানি অন্যান্য দেশে যাচ্ছে, এদিক থেকেও আরো বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মাধ্যমে সুবিধা লাভ করতে পারে বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোয়, চীনে শ্রমিকের মজুরি বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং কোভিড-১৯ মোকাবিলায় চীন সরকারের শূন্য সহনশীলতার নীতির ফলে অনেক কোম্পানি সেখান থেকে তাদের উৎপাদন কার্যক্রম বিশ্বের অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।

    ফলে বাংলাদেশের মতোন যেসব দেশে সস্তা শ্রমমূল্য ও বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিলোর সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণীয় গন্তব্য হওয়ার সম্ভাবনা।

    অকা/প্র/ সকাল, ১১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    চীনা মুদ্রায় রাখা যাবে রফতানি আয়

    এই বিষয়ে আরও সংবাদ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে এক বিলিয়ন ডলারের রফতানি-আমদানি ঝুঁকিতে

    বাংলাদেশের অর্থনীতির জন্য আইএমএফের সতর্ক সংকেত
    আবারও কমলো প্রবৃদ্ধি পূর্বাভাস

    ৩৩ হাজার কোটি টাকার প্রবাসী আয় সেপ্টেম্বরে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাংবাদিকতার নামে ভিউ বাণিজ্য, শেষ কোথায়!

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ম্যাচিউরিটি নিয়ে যা বললেন কেয়া পায়েল

    বলিউডে কে এই নতুন স্টারকিড!

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা

    ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনল বিটিভি

    বিশ্বকাপ: জেনে নিন কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

    ক্ষুদ্র ব্যবসাও আসছে ভ্যাটের আওতায়

    কম ডিভিডেন্ড দিলে গুনতে হবে বাড়তি কর

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার নতুন তহবিল

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.