Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে আইপিও স্থবিরতা ও অর্থনৈতিক প্রভাব

    সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের শেয়ার বাজারে গত এক বছরেরও বেশি সময় ধরে কোনো নতুন কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তালিকাভুক্ত হয়নি। এতে শিল্পখাতে পুঁজি বাজার থেকে অর্থায়নের পথ কার্যত বন্ধ হয়ে পড়েছে। ভালো কোম্পানির সংকটের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ভালো কোম্পানি শেয়ারবাজারের প্রাণশক্তি, অথচ দীর্ঘ সময় ধরে নতুন কোনো শক্তিশালী প্রতিষ্ঠান তালিকাভুক্ত না হওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। এর আগে অনেক দুর্বল কোম্পানি বাজারে আসায় সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়েছেন।

    গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হয়। তখন প্রত্যাশা ছিল, বাজার সংস্কার ও নতুন কোম্পানি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে এক বছরেও কাঠামোগত সংস্কার শেষ হয়নি, আর নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি।

    ফলে শিল্পখাত পুরোপুরি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। গত এক বছরে শিল্পখাতে ব্যাংক থেকে প্রায় ৮৪ হাজার কোটি টাকা নতুন ঋণ দেওয়া হয়েছে। মার্চ ২০২৪-এ শিল্পখাতে ব্যাংক ঋণ যেখানে ছিল ৬ লাখ ৪২ হাজার কোটি টাকার বেশি, সেখানে মার্চ ২০২৫-এ তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ২৬ হাজার কোটি টাকারও বেশি। অর্থাৎ, পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ না হওয়ায় ব্যাংক খাতেই চাপ বহুগুণে বেড়েছে।

    অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে ৫২টি কোম্পানি আইপিওর মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। গড়ে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা অর্থায়ন এসেছে। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে এক টাকাও সংগ্রহ হয়নি। এক বছরেরও বেশি সময় ধরে এভাবে নতুন কোম্পানি বাজারে না আসা শেয়ার বাজারের ইতিহাসে নজিরবিহীন।

    বাজারে নতুন আইপিও না আসার কারণগুলোর মধ্যে রয়েছে—তালিকাভুক্তির পর কোম্পানিগুলোকে বছরে চার বার আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয় এবং কঠোর জবাবদিহির আওতায় আসতে হয়। অনেক উদ্যোক্তা এটিকে বাড়তি চাপ হিসেবে দেখেন। বহুজাতিক কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে কী বাড়তি সুবিধা পাবে—এ প্রশ্নে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তারা আগ্রহী হচ্ছে না। তাছাড়া বাজার নিম্নমুখী হওয়ায় প্রত্যাশিত মূল্য না পাওয়ার আশঙ্কায় উদ্যোক্তারা আইপিওতে আসতে চান না।

    আইপিও নীতিমালা সংস্কারের জন্য টাস্কফোর্স কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—স্টক এক্সচেঞ্জকে প্রাথমিক অনুমোদনের দায়িত্ব দেওয়া, নিরীক্ষকদের মানদণ্ড কঠোর করা, ন্যায্য ভ্যালুয়েশন মডেল তৈরি করা এবং ইস্যু ম্যানেজারদের দায়বদ্ধতা বাড়ানো। এসব বাস্তবায়ন হলে বিনিয়োগকারীর আস্থা ফিরতে পারে এবং নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার পরিবেশ তৈরি হবে। তবে এখনো সংস্কার কার্যক্রম চূড়ান্ত হয়নি।

    অতীতে আইপিওতে আসা অনেক দুর্বল কোম্পানি কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। প্লেসমেন্ট প্রক্রিয়াতেও অনিয়ম হয়েছে। এ ধরনের অভিজ্ঞতার কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন এবং উদ্যোক্তারাও শেয়ারবাজারকে ঝুঁকিপূর্ণ ভেবে ব্যাংক ঋণের দিকে ঝুঁকছেন।

    বিশ্লেষকদের মতে, শেয়ার বাজারকে শিল্পখাতের বিকল্প অর্থায়নের উৎস হিসেবে কার্যকর করতে হলে দ্রুত নীতিমালা সংস্কার কার্যকর করতে হবে, সরকারি ও বহুজাতিক কোম্পানির শেয়ার বাজারে ছাড়তে হবে, তালিকাভুক্তির প্রক্রিয়া সহজ করতে হবে এবং অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে। ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীর আস্থা ফিরবে, শিল্পখাতে টেকসই অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং ব্যাংক খাতের ওপর চাপও কমবে। অন্যথায় পুরো অর্থনীতি দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়তে পারে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    ‘ঠিকানা বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে

    আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

    কমিউনিটি উন্নয়নে এসডিজি অ্যাওয়ার্ড জিতল বিকাশ

    ‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতায় রূপালী ব্যাংক

    ৩৬ দিনের আন্দোলনের পর সিজেপির কর্মসূচি প্রত্যাহার

    পূর্বাচলের ক্ষত শুকায়নি, এবার রূপগঞ্জে নতুন উচ্ছেদের শঙ্কা

    চিকিৎসার খরচে বিপর্যস্ত ইয়াসমিনের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    সরকারি অধিগ্রহণের উদ্যোগে উদ্বেগ, বসতভিটা অক্ষত রাখার দাবি

    সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আরএকে সিরামিকস গ্রুপের সিইও আবদাল্লাহ মাসাদ

    সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি

    দেদারে ক্যানসেল হচ্ছে আমিরাত প্রবাসীদের ভিসা

    ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকের জিডি

    মার্কিন শুল্কনীতিতে বাড়তি সুবিধা
    যুক্তরাষ্ট্রের বাজারে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.