Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জাহাজ রফতানি বাংলাদেশের রফতানি সম্ভাবনাকে শক্তিশালী করেছে

    জুলাই ৩, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৩-২৪ অর্থ বছরে রফতানির আয় ছিল ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। বিশ্ব বাজারে ২০২৪-২৫ অর্থ বছরে (জুলাই-জুন) বাংলাদেশ ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে, যা আগের অর্থ বছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। তবে একক মাস হিসেবে শুধু জুনে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় রফতানি আয় কমেছে ৭ দশমিক ৫৫ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ রফতানি প্রতিবেদন থেকে ২ জুলাই এ তথ্য জানা গেছে।

    অর্থ বছরের হিসাবে সবচেয়ে বেশি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে, যেখানে রফতানি হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে নিটওয়্যার রফতানি বেড়েছে ৯ দশমিক ৭৩ শতাংশ এবং ওভেন পোশাক ৭ দশমিক ৮২ শতাংশ। নিটওয়্যার খাত থেকে আয় এসেছে ২১ দশমিক ১৬ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক থেকে ১৮ দশমিক ১৮ বিলিয়ন ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয়েছে ১ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা ১০ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। এর মধ্যে শুধু চামড়ার জুতা থেকেই এসেছে ৬৭২ দশমিক শূন্য ৭ মিলিয়ন ডলার। প্লাস্টিক পণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২১ শতাংশ এবং অন্যান্য চামড়াবহির্ভূত জুতা রফতানিতে প্রবৃদ্ধি ২৫ দশমিক ৩৭ শতাংশ। মানব চুল ও উইগ থেকে আয় বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ এবং বাইসাইকেল রফতানিতে বেড়েছে ৪১ দশমিক ১৪ শতাংশ।

    সবচেয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে জাহাজ, নৌযান ও ভাসমান কাঠামো রফতানিতে, যেখানে আয় হয়েছে ২ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। আগের বছর যা ছিল মাত্র ১৪ লাখ ডলার। কৃষিপণ্য থেকে এসেছে ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার, যা ৬ দশমিক ৬৯ শতাংশ প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে এ খাতের অভ্যন্তরে কিছু উপখাতে নেতিবাচক প্রবৃদ্ধিও দেখা গেছে। উদাহরণস্বরূপ তাজা সবজিতে রফতানি কমেছে ২৭ দশমিক ৮৭ শতাংশ, বেতেলপাতায় ৩৪ দশমিক ১৮ শতাংশ এবং তৈলবীজে ১৮ দশমিক শূন্য ৮ শতাংশ। একইভাবে কাঠ ও কাঠজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধি কমেছে ৩০ দশমিক শূন্য ৬ শতাংশ এবং কাচ ও কাচজাত পণ্যে ৩৮ দশমিক শূন্য ৫ শতাংশ। পাট ও পাটজাত পণ্য থেকে সামগ্রিকভাবে আয় কমেছে ৪ দশমিক ১০ শতাংশ, যদিও পাটের ব্যাগ রফতানি কিছুটা বেড়েছে।

    মাসওয়ারি পরিসংখ্যানে দেখা যায়, জুনে রফতানি আয় হয়েছে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ কম। এর পেছনে ঈদুল আজহার দীর্ঘ ছুটি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকাকে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।

    বিশ্লেষকদের মতে, তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা এবং কিছু নতুন খাত যেমন জাহাজ রফতানির উল্লম্ফন বাংলাদেশের রফতানি সম্ভাবনাকে আরো শক্তিশালী করেছে। তবে কৃষিপণ্য ও কিছু প্রাথমিক খাতে অব্যাহত নেতিবাচক প্রবণতা বৈচিত্র্য আনার প্রয়োজনীয়তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এজন্য নীতিসহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাজার বহুমুখীকরণের ওপর জোর দেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। ●

    অকা/বাণিজ্য/ফর/দুপুর/৩ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.