অর্থকাগজ প্রতিবেদন ●
সম্প্রতি প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি একমি পেস্টিসাইডসের লেনদেন ১৪ নভেম্বর থেকে শুরু হবে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ACMEPL । আর কোম্পানি কোড হবে ১৮৪৯৬।
কোম্পানিটির ১০ নভেম্বর সিডিবিএলের মাধ্যমে আইপিওর শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
একমি পেস্টিসাইডস গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করে।
জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজি বাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।
গত ১৯ জুলাই পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ৭৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে।
#
সর্বশেষ হালনাগাদ 4 years আগে

