Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

    জুন ২৫, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক> 

    বিশ্বকাপের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে হার, দ্বিতীয় ম্যাচে ড্র। তবে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। ১-০ গোলের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বাফানা বাফানারা।

    বুধবার মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ছিলেন থাপেলো মাসেকো। ম্যাচের ৬৩তম মিনিটে শেপাং মোরেমির বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।

    এই জয়ে গ্রুপে মেক্সিকোর পর দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২-এ উঠে যায় আফ্রিকান প্রতিনিধিরা। আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে নকআউট পর্বে বি গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে তারা।

    এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবারও শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি।

    ফলে শেষ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর চেয়ে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে তারা।

    অন্যদিকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ শুরু করেছিল জয় দিয়ে। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও পরাজিত হয়ে বিদায় নিতে হয় তাদের।

    ২০০২ সালে প্রথম এশিয়ান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল দক্ষিণ কোরিয়া। সেই আসরে তারা চতুর্থ স্থান অর্জন করে। এছাড়া ২০০২ ও ২০১০ সালে নকআউট পর্বে খেললেও এবার গ্রুপ পর্ব থেকেই তাদের যাত্রা শেষ হলো।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া নকআউট বিশ্বকাপ

    এই বিষয়ে আরও সংবাদ

    ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

    ব্রাজিলজুড়ে উৎসবের আমেজ; ছুটি ঘোষণা
    স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সেলেসাওরা

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    শূন্যপদে আস্থাভাজনদের পদায়নের নতুন গুঞ্জন!
    অবসরের আগে এনবিআর চেয়ারম্যানের শেষ খেলা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
    দেশব্যাপী নারীদের সচেতনতায় উন্নয়নমূলক কর্মসূচি

    ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

    অসুস্থ কাঙালিনী সুফিয়ার জন্য ফাউন্ডেশনের বিশেষ সহায়তা

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

    ব্রাজিলজুড়ে উৎসবের আমেজ; ছুটি ঘোষণা
    স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সেলেসাওরা

    ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    বর্জ্যের ভেতর লুকানো অর্থনীতির স্বপ্ন

    আস্থার আলো খোঁজে পুঁজি বাজার

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    বাংলাদেশে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন

    রিজার্ভে স্বস্তি; ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

    সিবিএনএ এর দশক পূর্তি! ২৮ মার্চ মন্ট্রিয়লে অনুষ্ঠান

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    শূন্যপদে আস্থাভাজনদের পদায়নের নতুন গুঞ্জন!
    অবসরের আগে এনবিআর চেয়ারম্যানের শেষ খেলা

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.