Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি বিনিয়োগ কমেছে শেয়ার বাজারে

    ফেব্রুয়ারি ২, ২০২২ ১:০৬ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ● 

    গত এক বছরে দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ কমেছে। গত বছর তালিকাভুক্ত ২৩টি কোম্পানির শেয়ারে বিদেশিদের অংশগ্রহণ ছিল। এসব কোম্পানির মধ্যে ১৫টি কোম্পানির শেয়ারেই বিদেশিদের বিনিয়োগ কমেছে, বেড়েছে ৫টি কোম্পানিতে। আর বাকি তিনটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

    জানা গেছে, বেশিরভাগ কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমলেও নতুন করে তিন কোম্পানিতে বিনিয়োগ করেছে বিদেশিরা। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৬টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ রয়েছে।

    এদিকে বিদেশি বিনিয়োগ কমার বিষয়টি নিয়ে কথা হয় শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদের সঙ্গে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করেন। তারা যখন যে দেশকে বিনিয়োগের জন্য সুবিধাজন মনে করেন, সেখানেই বিনিয়োগ করেন। বিদেশি বিনিয়োগকারীরা হয়তো মনে করছেন বাংলাদেশের শেয়ার বাজার এই মুহুর্তে তাদের জন্য সুবিধাজনক নয়, তাই তারা শেয়ার বিক্রি করেছেন, অন্য কোন দেশে বিনিয়োগ করছেন, আমাদের বাজারে বিদেশি বিনিয়োগ কমেছে। আবার যখন তাদের কাছে বাংলাদেশের শেয়ার বাজার সুবিধাজনক মনে হবে তখন আবার বিনিয়োগ করবেন। সঠিক মূল্য যে দেশে পাবে সেই দেশেই বিদেশিরা বিনিয়োগ করবেন।

    বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমানও বিদেশি বিনিয়োগ কমার বিষয়টিকে ‘অস্বাভাবিক’ মনে করছেন না। তিনি বলেন, সবাই লাভের আশায়ই বিনিয়োগ করে। স্বাভাবিকভাবে বিদেশিরাও যেখানে বেশি লাভ পাবেন সেখানেই বিনিয়োগ করবেন। এখন বিদেশি বিনিয়োগ কমছে, একটা সময় এটা আবার বাড়বে। বিদেশি বিনিয়োগ কমবে-বাড়বে এটাই স্বাভাবিক।

    পর্যালোচনায় দেখা যায়, গত এক বছরে বিদেশি বিনিয়োগ হারানোর শীর্ষে ছিল আইডিএলসি ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক।

    আইডিএলসির ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশি বিনিয়োগ কমেছে ৪ দশমিক ১৬ শতাংশ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ দশমিক ৪৮ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে।

    এছাড়াও বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিদেশি বিনিয়োগ এক বছরে কমেছে ৩ দশমিক ৩২ শতাংশ। ২০২০ সালে এ কোম্পানিতে ১১ দশমিক ৪২ শতাংশ থাকলেও ২০২১ সাল শেষে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৮ দশমিক ১০ শতাংশে।

    ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ম্যারিকো বাংলাদেশের বিদেশি বিনিয়োগ কমেছে ২ দশমিক ১৪ শতাংশ। ২০২০ সালে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ৪ দশমিক ৫৭ শতাংশ, যা ২০২১ সালের ডিসেম্বরে দাঁড়ায় ২ দশমিক ৪৩ শতাংশে।

    সিঙ্গারের ০ দশমিক ৭৪ শতাংশ, সিটি ব্যাংকের ০ দশমিক ৬৬ শতাংশ, বার্জার পেইন্টসের ০ দশমিক ৬১ শতাংশ, ইসলামী ব্যাংকের ০ দশমিক ৩৯ শতাংশ, গ্রামীনফোনের ০ দশমিক ২৭ শতাংশ, বাটা সু’র ০ দশমিক ২৩ শতাংশ, লাফার্জ হোলসিমের ০ দশমিক ১৩ শতাংশ, রেকিট বেনকিজারের ০ দশমিক ১০ শতাংশ, এমজেএল বাংলাদেশের ০ দশমিক ০৩ শতাংশ, অলিম্পিকের ০ দশমিক ০৩ শতাংশ এবং ইউনিলিভারের শেয়ারে বিদেশি বিনিয়োগ ০ দশমিক ০১ শতাংশ কমেছে।

    ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা এক বছরে ২ দশমিক ৭৩ শতাংশ বিদেশি বিনিয়োগ হারিয়েছে। ২০২০ সালে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ। বর্তমানে এ প্রতিষ্ঠানটির বিদেশি বিনিয়োগ আছে ১৪ দশমিক ১৫ শতাংশ।

    আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্সে ২০২০ সালে ২ দশমিক ৮০ শতাংশ বিদেশি বিনিয়োগ ছিল। তবে ২০২১ সালের ডিসেম্বরে কোম্পানিটির ২ দশমিক ৭১ শতাংশ কমে ০ দশমিক ০৯ শতাংশে দাঁড়িয়েছে।

    ডেল্টা ব্র্যাক হাউজ ফাইন্যান্সে ২০২০ সালে ২১ দশমিক ৯৪ শতাংশ বিদেশি বিনিয়োগ থাকলেও ২০২১ সালের ডিসেম্বরে বিদেশি বিনিয়োগ দাঁড়ায় ১৯ দশমিক ৩৩ শতাংশে। প্রতিষ্ঠানটিতে বিদেশি বিনিয়োগ কমেছে ২ দশমিক ৬১ শতাংশ।

    ব্র্যাক ব্যাংকে ২০২০ সালে বিদেশি বিনিয়োগ ছিল ৩৯ দশমিক ৭৩ শতাংশ। ২০২১ সালে প্রতিষ্ঠানটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৮৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৮৮ শতাংশে।

    ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বিদেশি বিনিয়োগ বেড়েছে এমন কোম্পানির সংখ্যা মাত্র পাঁচটি। এসব কোম্পানির মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল বেক্সিমকো ফার্মাতে।

    ২০২০ সালে বেক্সিমকো ফার্মায় বিদেশি বিনিয়োগ ছিল ২৮ দশমিক ৩১ শতাংশ। ২০২০ সালের শেষে এর পরিমাণ দাড়িয়েছে ২৯ দশমিক ৩৭ শতাংশে। এক বছরের ব্যবধানে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১ দশমিক ০৬ শতাংশ।

    আরএকে সিরামিক ও রবিতে ২০২০ সালে বিদেশি বিনিয়োগ ছিল না। তবে ২০২১ সালে আরএকে সিরামিক ০ দশমিক ৫৯ শতাংশ এবং রবি ০ দশমিক ০১ শতাংশ বিদেশি বিনিয়োগ পেয়েছে।

    এছাড়াও বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ০ দশমিক ০১ শতাংশ এবং বিএসআরএম লিমিটেডের ০ দশমিক ০২ শতাংশ বিদেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে।

    রেনেটা লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট এবং সামিট পাওয়ারের শেয়ারে ২০২১ সালে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। এই তিন কোম্পানির মধ্যে রেনেটায় ২২ দশমিক ৭৪ শতাংশ, সামিট পাওয়ারে ৩ দশমিক ৬৫ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টে ০ দশমিক ৫৯ শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে।

    #

    অ/বিপ্র/সন্ধ্যা, ২ ফেব্রুয়ারি, ২০২২

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.