Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
    দেশব্যাপী নারীদের সচেতনতায় উন্নয়নমূলক কর্মসূচি

    জুন ২৫, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    নিজস্ব প্রতিবেদক> 

    স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস (WFWP) বাংলাদেশ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন যৌথভাবে নারীদের সচেতন, আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ সমাজ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো নারীদের ব্যক্তিগত বিকাশে সহায়তা করা, আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি করা এবং জীবনযাত্রার গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়া।

    এরই ধারাবাহিকতায় সাভারের ১৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রায় ১,৫০০ শিক্ষার্থীকে নিয়ে সপ্তাহব্যাপী স্বাস্থ্য ও সুরক্ষা সচেতনতামূলক কর্মশালা ‘আমার রক্ষক আমি, আমিই অনন্যা’ আয়োজন করা হয়।

    কর্মশালায় চিকিৎসক ডা. ইপশিতা কিশোরীদের পিরিয়ডজনিত বিভিন্ন সমস্যা, মাসিক স্বাস্থ্যবিধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আত্মরক্ষামূলক কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

    উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস বাংলাদেশের সভাপতি ও সংগীতশিল্পী মেহেরীন বলেন, “আমাদের মূল বার্তা ছিল মেয়েদের স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দেওয়া, নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করা এবং আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে উৎসাহিত করা।” তিনি আরও জানান, কর্মশালায় স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও হাইজিন, মানসিক স্বাস্থ্য, লাইফ স্কিল, আত্মরক্ষা এবং ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে বিভিন্ন সেশন পরিচালিত হয়।

    তিন দশকেরও বেশি সময় ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মেহেরীন বলেন, “বর্তমান সময়ের বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—একজন মেয়ে বিপদে পড়লে তাকে কে রক্ষা করবে? আমাদের বিশ্বাস, একজন মেয়ে যদি নিজেই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয় এবং নিজের উন্নয়নের পথ নিজেই তৈরি করতে পারে, তাহলেই এই উদ্যোগের প্রকৃত সার্থকতা অর্জিত হবে। এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, সামাজিক, পারিবারিক, আইনগত ও অর্থনৈতিক বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি।”

    কর্মসূচিতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান এবং সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ যশুয়া কুইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমন্বয়ক ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সাবরিনা নওরিন লিমু, এক্সিকিউটিভ মেম্বার, WFWP বাংলাদেশ।

    অনুষ্ঠানের শুরুতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার হিসেবে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, টি-শার্ট, কলম ও পানীয় জল বিতরণ করা হয়।

    এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছে গে গার্ল ইভেন্ট, পকেট মিডিয়া এবং স্কাউট ভলান্টিয়াররা।

    এছাড়া, সাভারের মাননীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন বাবু একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। কর্মসূচির বিভিন্ন পর্বে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং সাভারের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    অনন্যা ন্যাপকিন ফ্রেশ মেঘনা

    এই বিষয়ে আরও সংবাদ

    অসুস্থ কাঙালিনী সুফিয়ার জন্য ফাউন্ডেশনের বিশেষ সহায়তা

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রীর বৈঠক
    তিস্তাসহ বিভিন্ন প্রকল্পে চীনকে পাশে চায় বাংলাদেশ

    দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

    ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

    ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন
    দেশব্যাপী নারীদের সচেতনতায় উন্নয়নমূলক কর্মসূচি

    ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

    অসুস্থ কাঙালিনী সুফিয়ার জন্য ফাউন্ডেশনের বিশেষ সহায়তা

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

    ব্রাজিলজুড়ে উৎসবের আমেজ; ছুটি ঘোষণা
    স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিলো সেলেসাওরা

    ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স

    আরও বাণিজ্য বাড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

    বর্জ্যের ভেতর লুকানো অর্থনীতির স্বপ্ন

    আস্থার আলো খোঁজে পুঁজি বাজার

    ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

    মোট ১৩ হাজার কোটি টাকার রাজস্ব বকেয়া; শীর্ষে গ্রামীণ ফোন

    সঞ্চয়পত্রে বিনিয়োগে বাধা নয়, গ্রাহকসেবায় ব্যাংকগুলোকে নির্দেশ

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    বাংলাদেশে সবুজ জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সুইডেন

    রিজার্ভে স্বস্তি; ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়ালো

    সিবিএনএ এর দশক পূর্তি! ২৮ মার্চ মন্ট্রিয়লে অনুষ্ঠান

    ১৬ হাজার কোটি টাকার কর্মসূচি পিকেএসএফের

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.